মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালার বালিয়ায় বসতবাড়ির সীমানা নির্দ্ধারণে দু’পক্ষের বিরোধ চরমে

সাতক্ষীরার তালার বালিয়ায় দু’টি তেঁতুল গাছের মালিকানা পেতে সীমানা নির্দ্ধারণ নিয়ে মিথ্যা অযুহাতে ওয়াজেদ আলী শেখ নামে এক ব্যক্তি প্রতিবেশী রেজাউল মোল্ল্যা নামে অপর প্রতিবেশীকে একের পর এক হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় পুলিশ ফাঁড়িসহ গণ্যমান্য ব্যক্তি বর্গের শালিসীকেও অমান্য করছেন তিনি। অভিযোগে প্রকাশ, তালা উপজেলার বালিয়া গ্রামের মৃত আছির উদ্দীন শেখের ছেলে ওয়াজেদ আলী শেখ ও মোবারেক মোল্ল্যার ছেলে রেজাউল মোল্ল্যা প্রায় ২০ বছর পূর্বে স্থানীয় তেঘরিয়া মৌজার এসএবিস্তারিত পড়ুন

ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের বিবৃতি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা, সড়ক ও সেতু মন্ত্রী মোঃ ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক পত্রদূত), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (সাপ্তাহিক দখিনার দূত), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছিরবিস্তারিত পড়ুন

দেবহাটায় আ.লীগের চেয়ারম্যান প্রার্থী গনি’র নির্বাচনী গণসংযোগ

আসন্ন ৫ম দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি জনসাধারণের সাথে নির্বাচনী গণসংযোগ করেছেন। রবিবার সকালে তিনি উপজেলার জনবহুল সখিপুর বাজারে জনসাধারণের সাথে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পারুলিয়ার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রশীদুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কেল্টু, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দীন,আব্দুল কাদের, বজলুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রসুলপুর প্রাইমারি স্কুলের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরার রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাফিজুর রহমান খান বিটু’র সভাপতিত্বে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, রসুলপুর বালকবিস্তারিত পড়ুন

খোলা ছাদে বসে সংবাদ পাঠ

টিভিতে খবর পড়ছেন সঞ্চালক। আর তার পিছনে দিয়ে ছুটে চলেছে গাড়ি বা নিউজ ডেস্কে লোকজনের কাজকর্ম ফুটে উঠছে। নিউজ স্টুডিওর এই ধরনের সজ্জা দেখতে আমরা সবাই কম বেশি অভ্যস্ত। কিন্তু কোরিয়ার এক নিউজ চ্যানেল তাদের স্টুডিওর সজ্জার জন্য যা করল তা দেখে অবাক হবেন আপনিও। সম্প্রতি ভিয়েতনামে মুখোমুখি বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। সেই খবরের গুরুত্ব বোঝাতেই কোরিয়ার একটি সংবাদ সংস্থা সিদ্ধান্ত নিয়েছিলবিস্তারিত পড়ুন

পঁচন ধরা পা দু’টি কাটারও টাকা নেই কলারোয়ার ফাহিমার! সাহায্যের আবেদন

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ফাহিমা খাতুন এক মাস আগেও সুস্থ ছিলেন। কিন্তু এরই মধ্যে পাল্টে গেছে তার জীবন চিত্র। এক পায়ে ব্যথার মাধ্যমে যন্ত্রণা শুরু হয়েছিল। ওষুধ খাওয়ার পর ব্যথা না কমে পচন ধরেছে পায়ে। সেই পচা অংশ থেকে এখন খসে পড়ছে মাংস। এখন তার দুটি পা পচে গেছে। সেই পচা অংশ থেকে পোকাও বের হচ্ছে। ফাহিমা খাতুনের মেয়ে সোনিয়া আক্তার বলেন, আমার বাবা ফজিজুল ইসলাম একজন ভ্যান চালক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কাউটসের উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

কলারোয়ায় কোমলমতি ক্ষুদে কাব স্কাউটদের নিয়ে ৬ষ্ঠ তম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। ‘কাবিং করবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’- শীর্ষক স্লোগানে ২মার্চ থেকে শুরু হয়ে ৪মার্চ পর্যন্ত ৩দিনব্যাপি এ ক্যাম্পে উপজেলার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৬জন করে শিক্ষার্থী স্কাউটরা ও একজন করে শিক্ষক অংশ নিয়েছেন। প্রথম দিনে তাবু জলশার মহড়ায় মেতে ওঠে ক্ষুদে স্কাউটাররা। শনিবার (২মার্চ) সন্ধ্যায় পৌরসদরের গালর্স পাইলট হাইস্কুলের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা স্কাউটসেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কৃষক মতবিনিময় সভা

কলারোয়ায় কৃষকদের সাথে মতবিনিময় করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ। শনিবার (২মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো-বাটরা গ্রামের ওই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট। মতবিনিময় সভায় এলাকার কৃষি ও কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলাই কৃষ্ণ হাজরা, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড.শাহজাহান কবীর, পরিচালক (সাধারণ সেবা) মদন গোপাল সাহা, পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা)বিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে চা-পাতিসহ এক ব্যক্তি আটক

কলারোয়া সীমান্তে ৯৯কেজি চা-পাতি সহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। উপজেলার কেঁঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা এলাকা থেকে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ইয়ারুল ইসলাম (৪৩) কে আটক করে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা। আটক ইয়ারুল সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের মৃত হযরত আলীর পুত্র। কাকডাঙ্গা বিওপির জেসিও শরিফুল ইসলাম জানান- চোরাচালন প্রতিরোধে টহলরত বিজিবি সদস্যরা ৯৯ কেজি ভারতীয় চা-পাতি সহ ইয়ারুলকে আটক করে। পরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিকবিস্তারিত পড়ুন

আশাশুনিতে বিদ্যুতের তারে জড়িয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে বাবু কারিকর (১৫)নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত বাবু কারিগর উপজেলার বল্লভপুর গ্রামের লিয়াকত কারিকরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাবু কারিগরসহ অন্য শ্রমিকরা স্থানীয় বিছট বাজারে রিপনের বিল্ডিংয়ে ছাদে কাজ করছিল। এ সময় অসাবধানতা বশতঃ সে কারেন্টের তারে জড়িয়ে পড়ে। সঙ্গীরা তাকে উদ্ধারের আগেই সে মারা যায়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ২০১৯ ও মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার (২ মার্চ) দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘মালিক শ্রমিক ভাই ভাই। বাংলাদেশ আওয়ামী রীগের শক্তি শ্রমিক লীগ।বিস্তারিত পড়ুন

তালা প্রেসক্লাবের সদস্য নুর ইসলামের পিতার মৃত্যু ॥ শোক প্রকাশ

সাতক্ষীরা তালা প্রেসক্লাবের সদস্য ও তালা আল-আমীন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক নুর ইসলামের পিতা মজিবার মোড়ল (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি..রাজিউন)। শনিবার ভোরে তার নিজ বাড়ী দোহার গ্রামে মারা যান। তিনি দীর্ঘদিন হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার বাদ আছর জাযানা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের লোকজন, আত্মীয় স্বজন, এলাকাবাসিসহ অসংখ্য গুনগ্রাহী উপস্থিত ছিলেন। সাংবাদিক নুর ইসলামের পিতার মৃত্যুতেবিস্তারিত পড়ুন

তালায় অন্ত:সত্ত্বা গৃহবধূ হত্যায় আদালতের নির্দেশে থানায় এজাহার গ্রহন ॥ ১মাসেও গ্রেফতার নেই

সাতক্ষীরার তালার খলিশখালী এলাকার অন্ত:সত্ত্বা গৃহবধূ শিল্পী সরকার (২০) কে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের পিতা পরিতোষ সরকারের আদালতের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে পাটকেলঘাটা থানা পুলিশ স্বামী,শ্বশুর,শ্বাশুড়িসহ ৪ জনকে আসামী করে অভিযোগটি এজাহারভূক্ত করেছে। তবে মামলাটি তুলে নিতে আসামীরা মোবাইলে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে। অন্যথায় তাকেও স্বপরিবারে মেয়ে শিল্পীর পথেই পাঠিয়ে দেয়া হবে। ঘটনায় রীতিমত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন অসহায় পিতা পরিতোষ ও তার পরিবার। এর আগে তিনি সাতক্ষীরা বিজ্ঞ নারী ওবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় রায়হানকে প্রত্যাখ্যান, মনিরুলকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ

চতুর্থ ধাপে আসন্ন উপজেলা নির্বাচনে ঝিকরগাছায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এড. মো. আলী রায়হান কে প্রত্যাখ্যান করেছেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন গুলো। প্রার্থিতা পরিবর্তন চেয়ে তারা শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। তারা আওয়ামীলীগের ত্যাগী ও দীর্ঘদিন আওয়ামীলীগের সঙ্গে যুক্ত থাকা মো: মনিরুল ইসলাম কে মনোনয়নের দাবি জানান। এ সময় নেতা কর্মীরা দাবি করেন, মো. মনিরুল ইসলাম আওয়ামী পরিবারের ছেলে, তার পরিবার জন্মলগ্নবিস্তারিত পড়ুন

অভয়নগরে নৌকার টিকিট পেলেন শাহ ফরিদ জাহাঙ্গীর

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যশোর জেলার অভয়নগর উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক দলীয় মনোনয়ন পেলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক প্রয়াত জননেতা শাহ হাদিউজ্জামানের বড় ছেলে শাহ ফরিদ জাহাঙ্গীর। শাহ ফরিদ জাহাঙ্গীর তিনি একজন সাবেক ওয়ার্ড কমিশনার এবং দীর্ঘদিন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

ঝিকরগাছায় এড. মোহাম্মদ আলী রায়হান নৌকার মাঝি

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ঝিকরগাছায় আওয়ামীলীগের নৌকা প্রতিক পেয়েছেন এ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে এই ঘোষণা দেয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ্যাড মোহাম্মদ আলী রায়হান যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঝিকরগাছা শংকরপুর ইউনিয়ন থেকে বার বার নির্বাচিতবিস্তারিত পড়ুন