রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ছাত্র-ছাত্রীসহ হাইস্কুল বিক্রির বিজ্ঞাপন ভাইরাল!

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বিজ্ঞাপন একটি সাধারণ ঘটনা। তবে বিজ্ঞাপন যদি হয়- ছাত্রছাত্রীসহ হাইস্কুল বিক্রির? তাহলেতো চোখ কপালে ওঠারই কথা! সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ছাত্রছাত্রীসহ হাইস্কুল বিক্রির একটি বিজ্ঞাপন। বেশ কয়েকদিন ধরেই এ বিজ্ঞাপনটি ঘুরছে ফেসবুকে ব্যবহারকারীদের ওয়ালে। সেখানে লেখা আছে- ‘বিক্রয় হইবে হাইস্কুল/প্লে-দশম শ্রেণি চলমান/৪৫০ ছাত্রছাত্রীসহ’। বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করার জন্য একটি মোবাইল নম্বরও দিয়ে দেয়া হয়েছে সেই বিজ্ঞাপনের নিচে। এদিকে ফেসবুকে এই ছবি শেয়ার করে অনেকে নানা মন্তব্যবিস্তারিত পড়ুন

কলারোয়ার মানিকনগরে নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা

কলারোয়ার জয়নগরে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (৪এপ্রিল) সন্ধ্যার পর স্থানীয় মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জয়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ.লীগ। সংবর্ধিত নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, দুই ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও শাহনাজ নাজনীন খুকুকে সম্মাননা জানানো হয়। আ.লীগ নেতা সাংবাদিক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাবেকবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষনা নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের

কলারোয়ায় উপজেলা পরিষদ নির্বাচনোত্তর সংর্ঘষ, মিথ্যা প্রপাগন্ডা, হয়রানিমূলক মামলা ও আটকের প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর কর্মীসমর্থকরা। বৃহষ্পতিবার (৪এপ্রিল) সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেট চত্বরে তাৎক্ষনিক সমাবেশে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বক্তারা। বক্তারা বলেন- উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন নির্বাচনে পরাজিত হয়ে উন্মাদ হয়ে গেছেন। তিনি প্রতিনিয়ত গুজব আর উস্কানি দিয়ে এলাকার পরিস্থিতি ঘোলাটে করছেন। মিথ্যা মামলা, হয়রানীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পৃথক স্থানে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে কয়েকজন আহত, ৬জন আটক

কলারোয়ায় পৃথক স্থানে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ উভয় গ্রুপের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। আটক করা হয়েছে ৬জনকে। আহতদের কলারোয়া হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার (৩এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা ও জালালাবাদ ইউনিয়নের বাটরা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জালালাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের ৭/৮জন কর্মীসমর্থক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে- বাটরা বাজারে স্থানীয়বিস্তারিত পড়ুন

আশাশুনি থানা ও ওসি বিপ্লব জেলার শ্রেষ্ঠ

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে আশাশুনি থানা ও একই থানার ওসি বিপ্লব দেবনাথ শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। মার্চ মাসের শ্রেষ্ঠত্বের স্মারক হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। জানা গেছে- বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি, জঙ্গীদমন, নাশকতা-মাদকদ্রব্য-চোরাচালানী রোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভুমিকা রাখায় আশাশুনি থানাকে জেলার শ্রেষ্ঠ থানা ও আশাশুনি থানার ওসিকে শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরষ্কৃত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। আশাশুনি থানায় মার্চ মাসে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্নবিস্তারিত পড়ুন

মণিরামপুরে ভূয়া দুদক কর্মকর্তা আটক

যশোরের মণিরামপুরে মিজানুর রহমান নামের এক ভূয়া দুদক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চিনাটোলা বাজার থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার মুজগুন্নী গ্রামের মৃত. সামাদ বিশ্বাসের ছেলে। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী জানান, ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার দিকে ওয়্যারলেস হাতে ওই ব্যক্তি তার কার্যালয়ে এসে দুদকে চাকরি করেন মর্মে পরিচয় দিয়ে বলেন চিনাটোলা বাজারে দুর্নীতি করে বাজারে পোল্ট্রী দোকান দেয়া হয়েছে। এজন্যবিস্তারিত পড়ুন

তালায় জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান বিষয়ক অবহিতকরণ সভা

তালায় জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্য্র হল রুমে অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় যে, আগামী ৭এপ্রিল থেকে ১১এপ্রিল পর্যন্ত প্রতিদিনি সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিকা কার্যক্রম পরিচালিত হবে। ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূল করার লক্ষে ২০১০ সাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রন ওবিস্তারিত পড়ুন

তালায় গরু হৃষ্টপুষ্টকরণ প্রদর্শনী প্যাকেজ বিতরণ

সাতক্ষীরা তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসে উন্নত ব্যবস্থাপনায় হৃষ্টপুষ্টকরণ প্রদর্শনীর আওতায় ১০জন সিআইজি সদস্যদের মাঝে প্রদর্শনী প্যাকেজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের এনএটিপি-২ এর আওতায় উক্ত প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভ্রাংশু শেখর দাশ ও প্রাণিসম্পদ অফিসের ভিএস ডা. মোঃ তৌহিদুলবিস্তারিত পড়ুন

সংবাদ সম্মেলনে অভিযোগ

সাতক্ষীরায় সন্ধানী লাইফ ইন্সিওরেন্স উধাও, গ্রাহকের মাথায় হাত

‘সন্ধানী লাইফ ইন্সিওরেন্স কোম্পানির লোকজন তাদের সাতক্ষীরা অফিস গুটিয়ে পালিয়ে গেছে। তাদের খুঁজে হয়রানি হচ্ছেন আমার মতো অনেক গ্রাহকই। আমরা এখন আমাদের টাকা ফেরত পাচ্ছি না, তাদের খুঁজেও পাচ্ছি না। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন সাতক্ষীরা শহরের বদ্দিপুর কলোনির আবদুস সবুর গাজি। তিনি বলেন- ‘সন্ধানী লাইফ ইন্সিওরেন্স এখন উধাও। কোথায় যাবো, কার কাছে যাবো। সংবাদ সম্মেলনে তিনি বলেন- সাতক্ষীরা সন্ধানী লাইফ ইন্সিওরেন্স কোম্পানির কর্মকর্তা একই এলাকারবিস্তারিত পড়ুন

তালা থেকে ‘কে-লাইন’ পরিবহনের সুপারভাইজার নিখোঁজ!

সাতক্ষীরা-ঢাকাগামি কে-লাইন পরিবহনের সুপারভাইজার মোমিন শেখকে (৩৫) ডিবি পুলিশ পরিচয়ে দুই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নাংলা গ্রামের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে। তিনি নাংলা গ্রামের আবুল কাশেমের ছেলে। এরপর থেকে নিখোঁজ মেমিন শেখ। পার্শ্ববর্তী থানা, সাতক্ষীরা সদর থানা ও ডিবি অফিসে যোগাযোগ করলেও কোনো হদিস মেলেনিবিস্তারিত পড়ুন

পাইকগাছার ৪’শ বছরের মহাবারুনীর মেলা বিলপ্তির পথে..

কপোতাক্ষ নদ খননে সচল হলেও ভাঁটা পড়েছে মহাবারুণী মেলায়। পাইকগাছার কপিলমুনির পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদে অনুষ্ঠিত এ স্নানে হাজারো পুণ্যার্থী যোগ দেন। স্নানোৎসবকে ঘিরে পক্ষকাল ব্যাপী ব্যবসায়ীরা নানা রকমারি পসরা নিয়ে বসেন। থাকে চিত্তবিনোদন ও সাংস্কৃতি অনুষ্ঠান। বিগত কয়েক বছর আগেও এমন ধারাবাহিকতা ছিলো। সদিচ্ছা, পযাপ্ত জায়গার অভাবসহ নানাবিধ কারনে ৪০০ বছরের ঐতিহ্যবাহী কপিলমুনি মহাবারুণী মেলা বিলীনের পথে। উপজেলার কপিলমুনি কালীবাড়ি ঘাটে গঙ্গা স্নানের (বারুণীর স্নান), রাতে মায়ের পৃজাবিস্তারিত পড়ুন

আদিবাসী সংবাদকর্মী ও সংগঠক লিটন দ্রং-এর উপর হামলার নিন্দা ও জড়িতদের গ্রেফতার দাবী নতুনধারার

আদিবাসী সংবাদকর্মী ও সংগঠক লিটন দ্রং-এর উপর হামলার নিন্দা ও জড়িতদের গ্রেফতার দাবী করে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান গাজী একরামুল হক লিটন, মাহামুদ হাসান তাহের, মহাসচিব হাসিবুল হক পুনম, যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, আনোয়ার হোসাইন ভ’ঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, সদস্য গোলাম ওয়াজেদ সরকার রানা, মোহাম্মদ ইসলাম, জিয়াউদ্দিন সুজন প্রমুখ। বিবৃতিতে বলাা হয়,বিস্তারিত পড়ুন

শার্শায় নানা আয়োজনে অটিজম সচেতনতা দিবস পালিত

“সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের শার্শায় পালিত হলো ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস। উপজেলা প্রশাসন ও সমাজসেবার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বুধবার দুপুরে শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল। শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় ও নিশানা সংস্থার সহযোগীতায়বিস্তারিত পড়ুন

বিদ্যুতের যাওয়া-আসার প্রতিযোগিতায় কলারোয়ার জনজীবনে ভোগান্তি

গরমের শুরুতেই বিদ্যুতের যাওয়া-আসার প্রতিযোগিতা ও লোডশেডিং-এ বিরক্ত ও উষ্মা প্রকাশ করছেন ভূক্তভোগিরা। গেলো বছরজুড়ে বিদ্যুত সরবরাহ ভালো পেলেও এবার গরম মৌসুম পড়তেই ঘন ঘন বিদ্যুত চলে যাওয়ায় ভোগান্তিতে পড়ছে জনজীবন। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষজন বিদ্যুত নির্ভরশীল হয়ে পড়ায় বিদ্যুতের লুকোচুরি খেলায় তাদেরকে অধৈর্য্য হয়ে পড়তে দেখা যায়। গত কয়েকদিন ধরে সময়ে-অসময়ে বিদ্যুতের ‘এই যাওয়া’ ‘এই আসা’র প্রতিযোগিতার সাথে ভ্যাপসা গরম যোগ হওয়ায় বিপর্যস্থ হয়ে পড়েছেন সকল বয়সী মানুষেরা। কখনো দীর্ঘবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের কমিটি গঠন

কলারোয়ায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (৩এপ্রিল) কলারোয়া বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেটে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের কল্যানে নিবেদিত বঙ্গবন্ধুর স্মৃতি চিরস্মরণীয় রাখতে পাঠাগার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য সমরেশ ঘোষকে সভাপতি ও শেখ মশিউর রহমান বাবলুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- সহ.সভাপতিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভা

কলারোয়ায় মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে কলারোয়া ব্র্যাক অফিসের হলরুমে মানবাধিকার আইন সহায়তা কর্মসূচীর আওতায় ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্য বিবাহ-বহু বিবাহ ও নারী নির্যাতন রোধ, মুসলিম পারিবারিক আইন, মুসলিম বিবাহ, বাল্য বিবাহের শাস্তি, তালাক ইত্যাদি বিষয়ে মতবিনিময় করা হয়। কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় এল.সি.এল’র ফ্যাসিলিটর গোলাম কিবরিয়া, ব্র্যাকেরবিস্তারিত পড়ুন