রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় ছাত্রলীগ কমিটি বাতিলের দাবিতে একাংশের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় ছাত্রলীগের ইউনিয়ন কমিটি গঠনে অনিয়ম ও কমিটি বাতিলের দাবিতে সোমবার সকালে তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন ছাত্রলীগের একাংশের নেতারা। খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষে উপজেলার খলিলনগর গ্রামের স্বপন মন্ডলের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের আহবাক কমিটির সাবেক সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুজন মন্ডল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। সুজন মন্ডল তার লিখিত বক্তব্যে বলেন, গত ২০১৮ সালের ১০ মার্চ তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে শেখ সাদী ও সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুর হাসপাতাল স্বাস্থ্য সেবায় সারাদেশের মধ্যে ২য় স্থানে

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবায় সারাদেশের মধ্যে ২য় স্থান অধিকার করায় স্বাস্থ্য মন্ত্রী জাতীয় পুরস্কার প্রদান করেছেন। ঢাকার খামারবাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের কনভেশন সেন্টারে ৭ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি-এর নিকট থেকে স্বাস্থ্য মন্ত্রী জাতীয় পুরস্কার গ্রহণ করেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উপকুলীয় অঞ্চলে ঘের ব্যবসায়ীরা কাঁকড়া চাষে ঝুঁকছেন

সাতক্ষীরায় সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলে অনুকূল পরিবেশ হওয়ায় কঁকড়া চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। কম খরচে লাভ বেশি হওয়ায় জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকায় প্রায় ৬ হাজার চাষি এ কাঁকড়া চাষ করছেন। শ্যামনগর উপজেলার কাঁকড়া চাষি হরিসাধন, আব্বাস আলী, সিরাজুল ইসলামসহ অনেকে জানান, অল্প জায়গায় বেশি কাঁকড়া চাষ করা যায়। রোগ বালাই খুব কম হয়। কাঁকড়ার আকার ও ধরন অনুযায়ী ৪০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা পরিষদ সদস্য লাঞ্চিত : প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরায় জেলা পরিষদ সদস্য লাঞ্চিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা গনফোরামের আহবায়ক আলি নুর খান বাবুল, জেলা পরিষদ সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, নারী নেত্রী রওশান আরা রুবি, আলেয়া আউব ও মোস্তাফিজুর রহমান। বক্তরা বলেন, জেলা পরিষদের জায়গায় অবৈধ স্থাপনা বন্ধ করতে বলায় একজন সাবেক ইউপি চেয়ারম্যান কতৃক জেলা পরিষদের একজন সদস্য লাঞ্চিত হবে এটা মেনে যায়বিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ‘নিরাপদ পরিবেশ চাই’র পক্ষ থেকে নব-নির্বাচিতদের শুভেচ্ছা

যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মো:মনিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা নিরংকুশভাবে বিজয়ী হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নিরাপদ পরিবেশ চাই(নিপচা) এর খুলনা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ পরিবেশ চাই (নিপচা) এর খুলনা বিভাগীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল করিম সৈকত, যশোর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হান্নান হোসেন, জেলা কমিটির প্রচার সম্পাদক নাঈমুর রহামান হৃদয়, সাব্বির হোসেন, রাহুল হোসেন, আরিফ হোসেন, শুভ সরকার, জাহিদ হাসান সহবিস্তারিত পড়ুন

বিরিয়ানি খেতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটাররা!

পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটারদের খাদ্যাভ্যাস নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, খেলোয়াড়দের এখনো বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। তাদেরকে বিরিয়ানি খাওয়ালে পাকিস্তান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারবে না। আগামী ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে চলবে বিশ্বকাপ ২০১৯। এতে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াসহ ১০টি দেশ অংশ নেবে। ওয়াসিম আকরাম পাকিস্তানি খেলোয়াড়দের জন্য একটি স্বাস্থ্যকর খাদ্য তালিকা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন। কারণ তার বিশ্বাস ক্রিকেটারের সার্বিকবিস্তারিত পড়ুন

ট্রাস্টের নামে সব সম্পদ দান করলেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সব সম্পত্তির মালিক এখন ‘ট্রাস্ট’। ট্রাস্ট গঠন করে তার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি ট্রাস্টের নামে দান করেছেন সাবেক এই রাষ্ট্রপতি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি বিষয়টি নিশ্চিত করে জানান, এরশাদ নিজেও ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন। বোর্ডের অন্য সদস্যরা হলেন- এরশাদের ছেলে এরিক এরশাদ, একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার, চাচাতো ভাই মুকুল ও তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর। ট্রাস্টের সম্পত্তির মধ্যেবিস্তারিত পড়ুন

‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ টি-শার্ট, সামনে এলো পেছনের ঘটনা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ টি-শার্ট। ঢাকার একটি ইন্টারনেট ভিত্তিক নারীদের পোশাক ও অলঙ্কার তৈরির প্রতিষ্ঠান এই ডিজাইনের টি-শার্টটি তৈরি এবং বাজারজাত করেছে। টি-শার্টের ডিজাইনার এবং ওই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীদের একজন হলেন জিনাত জাহান নিশা। তিনি জানান, গণপরিবহনে আমি নিজে যৌন হয়রানির শিকার হই। তারই প্রতিবাদ হিসেবেই এ ধরনের পণ্য তৈরি করার চিন্তা আসে তার মাথায়। নিশা বলেন,‘কয়েক বছর আগে পাবলিক বাসে একবার যৌন হয়রানির শিকারবিস্তারিত পড়ুন

জাপানের ব্যবসায়ী-চাকরিজীবীরা রাতে কেন ‘নোংরা’ রাস্তায় ঘুমায়?

দীর্ঘ কর্ম সংস্কৃতির জন্য জাপানের একটি খ্যাতি রয়েছে। যেটাকে অনেকে কু-খ্যাতি বলে থাকেন। দেশটির ব্যবসায়ী ও করপোরেট কর্মকর্তা ও কর্মচারিরা অফিসে দীর্ঘ ঘণ্টা ব্যয় করেন। ফলে দীর্ঘ সময় কাজ করার পর ক্লান্তি প্রশমনের জন্য কেউ কেউ স্থানীয় বারে গিয়ে মদ পান করেন। কিন্তু বেশি মদ পান করার পর বাড়ি যাওয়ার শেষ ট্রেন ধরতে ব্যর্থ হন। ফলে চোখ বন্ধ করার নিঃশ্বাস নেওয়ার ভালো উপায় না পেয়ে এসব কর্মকর্তা ও কর্মচারিরা সিটি সেন্টারেরবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫বাংলাদেশি শ্রমিকের নাম প্রকাশ

মালয়েশিয়ার সেপাং শহরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১১ জন শ্রমিকের নাম প্রকাশ করেছে দেশটির পুলিশ। একই সঙ্গে আহত ৩২ শ্রমিকের নামও প্রকাশ করা হয়েছে। নিহতদের মধ্যে ৫ এবং আহতদের মধ্যে ৭ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তবে হতাহতদের বাড়ি বাংলাদেশের কোথায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সেটা জানানো হয়নি। খবর নিউজ স্ট্রেইট টাইমসের। রবিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এমএএস কার্গো কমপ্লেক্সের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।বিস্তারিত পড়ুন

মূল নকশায় সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদ সম্প্রসারণের দাবী

সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদে অধিক মুসুল্লির কথা ভেবে মসজিদ সম্প্রসারণে মূল নকশা অনুযায়ী করার দাবী মুসুল্লিদের। বর্তমানে যেভাবে মসজিদের ডিজাইন করা হয়েছে সে ডিজাইন অনুযায়ী আহ্ছানিয়া মিশন জামে মসজিদে ধারণ ক্ষমতার চেয়ে অল্প জায়গার জন্য নামাজ আদায় করতে চরম দূর্ভোগে পড়বে মুসুল্লিবৃন্দ। সময় থাকতে মুসুল্লীদের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া জরুরী হয়ে পড়েছে। এব্যাপারে দ্রুত প্রতিষ্ঠানের সভাপতি জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় মুসুল্লী এবং পূর্বের ও বর্তমান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্র‏হ্মরাজপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে আমিন সভাপতি, মাসুদ সম্পাদক

সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নং ব্র‏হ্মরাজপুর ইউনিয়ন ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি সোমবার (৮ এপ্রিল) ঘোষনা করা হয়েছে। নব-নির্বাচিত কমিটিতে মোঃ আমিনুর রহমান (আমিন) সভাপতি, মোঃ মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এক বছরের জন্য নির্বাচিত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী তন্ময় সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ (শান্ত) ও মোঃ রুস্তম আলী, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা (আব্বাস), প্রচার সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, কার্যকারী সদস্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যের ‘মেটে ঘর’

কলারোয়া উপজেলায় হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যের সেই ‘মাটির ঘর’ বা ‘মেটে ঘর’। এখন দিন যতই যায় আধুনিকতার ছোয়ায় বিলুপ্তির পথে মাটির ঘরবাড়ি। সচারাচার দেখা-ই যায়না একসময়ের অবশ্যম্ভাবী মাটির ঘর স্থানীয়ভাবে যাকে বলা হতো মেটে ঘর বা মেটি ঘর। বর্তমানে যুগের সাথে তালমিলিয়ে আরাম আর আয়েশ মেটাতে ইট-পাথরের পাঁকা ঘরবাড়ি তৈরি করছেন মানুষজন। গ্রামবাংলার সেই সব ঐতিহ্যবাহী মাটির ঘর ভেঙে নির্মান হচ্ছে পাঁকা দালানকোঠা। বিভিন্ন এলাকা ঘুরে দেখা ও জানা যায়-বিস্তারিত পড়ুন

বেহাল দশায় কলারোয়ার ধানদিয়া থেকে সিংহলাল সড়ক ॥ সংস্কারের দাবি

বেহাল দশায় মুখ থুবরে পড়েছে কলারোয়ার ধানদিয়া বাজার থেকে সিংহলাল বাজার পর্যন্ত ৫কি. মি. সড়কটি। চলাচলে অনুপযোগী রাস্তাটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন ভূক্তভোগি, পথচারী, এলাকাবাসি ও কোমলমতি শিক্ষার্থীরা। স্থানীয়রা জানিয়েছেন- রাস্তাটি দীর্ঘ দিন যাবৎ সংস্কারের অভাবে যেনো মৃত্যুকূপে পরিণত হয়েছে। পাকা রাস্তার উপরের পিচ, ইট-খোয়া উঠে গেছে। স্থানে স্থানে গর্ত ও ভেঙ্গে যাওয়ায় জনদূর্ভোগ চরমে উঠেছে। এরফলে প্রায় দূর্ঘটনাও ঘটছে। বছর পাঁচেক আগে নষ্ট হয়ে যাওয়া সড়কটি আংশিক সংস্কার করা হয়েছিল।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত

কলারোয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৯ উদযাপিত হয়েছে। ‘সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’- শীর্ষক স্লোগানে দিবসের আলোচনা সভা বক্তারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সমস্যা ও প্রতিকারের বিভিন্ন উপায়ের উপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষ্যে রবিবার (৭এপ্রিল) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় হ্রাস পাচ্ছে আতা ফল ও গাছ!

‘আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কওনা কেন বৌ’- কবির ভাষায় ছড়ার সেই আতা গাছ ও আতা ফল কলারোয়া হ্রাস পেতে শুরু করেছে। আগের মতো আতা গাছ ও ফলের আধিক্যতা কমে যাচ্ছে দ্রুত গতিতে। অথচ আতা ফলের গুনাগুন কোনভাবেই কম নয়। কলারোয়া উপজেলাসহ আশপাশের এলাকা থেকে হারিয়ে যেতে বসেছে সেই সুস্বাদু ও উপকারী ফল আতা। আগে প্রায় সব বাড়ীর ও জমির আঙ্গিনায় আতা গাছ দেখা গেলেওবিস্তারিত পড়ুন