রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় শিক্ষা বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কলারোয়ায় উপজেলা পর্যায়ে শিক্ষা বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১১এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন, ১ম সাময়িক পরীক্ষা অনুষ্ঠান, ১ম সাময়িক পরীক্ষার এসাইনমেন্ট, জরাজীর্ণ ভবন সংস্কার ও ব্যবহার অযোগ্য ভবন পুন:নির্মাণ, শিক্ষার গুনগত মানোন্নয়নে কার্যক্রম গ্রহণ, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ অনুষ্ঠান, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন, প্রত্যেক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান, মিড ডে মিল বাস্তবায়ন, Active mother’sবিস্তারিত পড়ুন

দেবহাটায় স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দেবহাটা উপজেলা শাখার কমিটি অনুমোদন পাওয়ায় আনন্দ মিছিল। বৃহস্পতিবার সন্ধা ৬ টায় পারুলিয়া শহীদ আবু রায়হান চত্ত্বরে হতে এক আন্দন মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে শহীন আবু রায়হান চত্ত্বরে এসে মিলিত হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দেবহাটা উপজেলা শাখার কমিটি অনুমোদন পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা: আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় আকষ্মিক কাল বৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদরের ০৮ নং ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে কাল বৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ধুলিহর ইউনিয়নের কয়েকটি গ্রামে আকষ্মিক কাল বৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্থ ৪০০টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল ও ১০০ টি পরিবারের মাঝে ২ হাজার করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা এক্সট্রা মোহরার এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান

সারা দেশের ন্যায় সাতক্ষীরায় এক্সট্রা মোহরারদের (নকল নবীশ) চাকুরী জাতীয় বেতন স্কেলে স্কেলভূক্তকরণ রাজস্ব খাতে অন্তভূক্তির দাবীতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নিকট স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের ইসু মিয়া সড়কস্থ মীর মহলে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণায়য়েরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর এপিএস পদে নিয়োগ পেলেন কাজী নিশাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (এপিএস) পদে নিয়োগ পেলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব কাজী নিশাত রসুল। বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জন প্রশাসন মন্ত্রণালয়। ২২তম বিসিএস ফোরামের সভাপতির দায়িত্ব পালনকারী এ কর্মকর্তা হলেন পিএসসি’র প্রাক্তন সদস্য, ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ এবং বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক কাজী গোলাম রসুলের কন্যা। তার গ্রামের বাড়ি নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামে।

সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

“পানি সবার অধিকার, বাদ যাবেনা কেউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস-২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পনি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। পনি উন্নয়ন বোর্ড পওর বিভাগ ১এর নির্বাহী প্রকৌশলী মো আবুল খায়ের’র সভাপতিত্বে আলোচনাবিস্তারিত পড়ুন

তালায় মহান্দী মিশন আগুনে পুড়ে ভুস্মিভুত ॥ ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

সাতক্ষীরা তালায় মহান্দী চাইল্ড ডেভলপমেন্ট মিশনে আগুন লেগে পুড়ে ভুস্মিভুত হয়েছে। ঘটনাটি বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ঘটেছে বলে জানা গেছে। এঘটনায় নগদ ৬০ হাজার টাকাসহ মিশনটির প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়। মহান্দী চাইল্ড ডেভলপমেন্ট মিশনের পালক অনাদী বিশ্বাস জানান, রাত সাড়ে ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় আগুনের তাপ পেয়ে ঘুম থেকে জেগে দরজা খুলে বাহিরে এসে আগুন দেখতে পায়। এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশিরাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে যাত্রীবাহি বাস চাকা খুলে উল্টে গেলো মাছের ঘেরে ॥ আহত ২০

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় একটি যাত্রীবাহি বাস চাকা খুলে অর্ধশত যাত্রী নিয়ে উল্টে মাছের ঘেরে পড়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যায় আশাশুনি-সাতক্ষীরা সড়কের উপজেলার চিলেডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাস যাত্রী গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা চৌধুরী বলেন, সাতক্ষীরা থেকে যাত্রীবাহী মিনিবাসটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে আশাশুনির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ওই স্থানে পৌছালে হঠাৎ বাসের চাকা খুলে গেলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটিবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন

কেশবপুর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদের সভাপতিত্বে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের পরচক্রা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ। জলাতাঙ্ক নির্মুলে অবহিতকরণ সভা ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতাঙ্ক নির্মুলের লক্ষে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি)-২০১৯ উপলক্ষেবিস্তারিত পড়ুন

‘ভালোবেসে বিজয়ী করেছেন, আপনাদের সেবা করতে এসেছি’

৫ম উপজেলা নির্বাচনে ঝিকরগাছা উপজেলা থেকে বিজয়ী উপজেলা চেয়ারম্যান মো:মনিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা বুধবার সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজার এবং বাঁকড়া ইউনিয়নের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে মনিরুল ইসলাম ও সেলিম রেজা বলেন, ‘আপনাদের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা আমাদেরকে বিজয়ী করেছে ।এ বিজয় আপনাদের। এ বিজয় আপনাদের ভালোবাসার। আপনাদের তথা ঝিকরগাছার সামগ্রিক উন্নয়নে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। এই পথ চলায়বিস্তারিত পড়ুন

ঢাবি ক্যাম্পাসে ‘লুঙ্গি মহফেল’!!

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত হল ‘লুঙ্গি মহফেল-২০১৯’। বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে এ মহফেল বিকাল পাঁচটা পর্যন্ত চলে। এদিন ঢাবি শিক্ষার্থীরা লুঙ্গি মহফেল উপলক্ষে রঙবেরঙের লুঙ্গি পরে ক্লাস করেন ও পরীক্ষা দেন। বুধবার বেলা সাড়ে বারোটার দিকে টিএসসিতে জমায়েত করে লুঙ্গি মহফেলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এরপর দুপুর ১টার দিকে টিএসসি থেকে লুঙ্গি মিছিল বের করেন তারা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। বোরহান মুহাম্মদ নামেবিস্তারিত পড়ুন

ঢাকায় হোমিওপ্যাথি দিবস উদযাপন ও স্বাস্থ্যমন্ত্রীকে সংবর্ধনা

হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডা.স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে হোমিওপ্যাথি দিবস উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০এপ্রিল) রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডা.দিলীপ কুমার রায় এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের মন্ত্রী ডা.জাহিদ মালেক এমপি৷ বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অপর একজন। বুধবার (১০এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা-সোনাবাড়িয়া গ্রাম্যসড়কের হুলহুলিয়া নতুন বাজার এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান- সোনাবাড়িয়ামুখি বালিভর্তি একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট- ১৮-১৪৭৬) ওভারটেক করতে গিয়ে বাজাজ প্লাটিনা মোটরসাইকেলের দুই আরোহি রাস্তার পাশের কাদায় স্লিপ কেটে পড়ে যায়। এসময় ট্রাকের পিছনের চাকার নিচে পড়ে মোটরসাইকেল চালক আলি হোসেন রেজা (২৪) ঘটনাস্থলেই নিহত হন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা

‘রাখব নিস্কন্টক জমি-বাড়ি, করব সবাই ই-নামজারী’- শীর্ষক প্রতিপাদ্যে কলারোয়ায় ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯’ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০এপ্রিল) সকালে বের হওয়া র‌্যালি কলারোয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা ভূমি অফিসে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন- দালাল ও দুর্নীতিমুক্ত ভূমি সংক্রান্ত কাজকর্ম সম্পাদনে সরকার বদ্ধপরিকর। সাধারণ জনগণের সচেতনতা-ই পারে ভূমি অফিসের সার্বিক স্বচ্ছতা নিশ্চিতে বাধ্য করাতে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গৃহবধূর আত্মহত্যা

কলারোয়ায় প্রাপ্তি নামের অল্পবয়সী এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৯এপ্রিল) রাত ৮টার দিকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে সে আত্মহত্যা করে। স্থানীয়রা জানিয়েছেন- মাস ছয়েক আগে কলারোয়া পৌরসভাধীন গদখালী গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মামুনের সাথে প্রাপ্তির (১৮) বিয়ে হয়। তার পিতার বাড়ি যশোরে। মঙ্গলবার সন্ধ্যার পর পারিবারিক অশান্তির জের ধরে অভিমানে ঘরের মধ্যে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে উভয় পরিবারের সমঝোতার ভিত্তিতে বুধবার (১০এপ্রিল) সকালে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।বিস্তারিত পড়ুন

দুর্নীতিমুক্ত ভূমি সেবা দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ : ডিসি মোস্তফা কামাল

‘জন্মভূমির ভূমি শুদ্ধ রাখিও তুমি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ৫দিন ব্যাপি ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা ২০১৯ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।বিস্তারিত পড়ুন