রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় জামিন পেয়েও বাড়ি উঠতে পারছেন না তারা! তল্পিতল্পা নিয়ে প্রেসক্লাবে

পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট মামলায় জামিন পেয়েও বাড়িঘরে উঠতে পারছেন না সাতক্ষীরার পাঁচটি পরিবারের সদস্যরা। প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার মুখে তারা বাড়ি ছেড়ে পালিয়ে থাকছেন। তারা তাদের দোকান পাট খুলতে পারছেন না। তাদের শিশুরাও স্কুলে যেতে পারছে না। শুক্রবার এসব পরিবারের বেশ কয়েকজন নারী ও পুরুষ সদস্য তাদের তল্পিতল্পা নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে আশ্রয় নিতে এসে বলেন ‘ আমাদের নিরাপত্তা নেই। আমরা বাড়ি ফিরতে পারছি না’। আতংকিত এসব পরিবারের সদস্যদের বাড়িবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে চেতনায় দীপ্ত স্মরনিকার মোড়ক উন্মোচন

কেশবপুরের বগা নতুন বাজারে মুক্তাগন গণ গ্রন্থাগার এন্ড ব্লাড নেটওয়ার্কের আয়োজনে শুক্রবার বিকালে চেতনায় দীপ্ত স্মরনিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। সংগঠনের সভাপতি ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বইটির মোড়ক উন্মোচন করেন যশোর জেলা সরকারী গণ গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ন মমতাজ খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত এবং উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিস্তারিত পড়ুন

পুলিশের ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা ঝিকরগাছার নবনির্বাচিতদের

বাংলাদেশ পুলিশের ডিআইজি (প্রশাসন ও শৃঙ্খলা), বিপিএম (বার), পিপিএম (বার) মো: হাবিবুর রহমান ও যশোরের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি বিপিএম (সেবা) মো:মনিরুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঝিকরগাছা উপজেলা থেকে নবনির্বাচিত চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান মো:সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মো: হাবিবুর রহমান, এডিশনাল ডিআইজি মো:মনিরুজ্জামান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো:সেলিম রেজা, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা পৌর শাখার সাধারণ-সম্পাদকবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা শাখা আয়োজিত ৩১৫ ও ৩১৬ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. মো. নাছির উদ্দিন, নব-নির্বাচিত ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা পৌর শাখার সাধারণ-সম্পাদক মো. হান্নান হোসেন, সাংবাদিক মিঠুন সরকার, যুবলীগবিস্তারিত পড়ুন

শপথ নিলেন সাতক্ষীরার ৭ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা

শপথ নিলেন নব-নির্বাচিত সাতক্ষীরা জেলার সকল উপজেলা চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা। বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকাল ১১টার দিকে খুলনা জেলা প্রশাসকের সভাকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে খুলনা বিভাগের নির্বাচনে বিজয়ী উপজেলাগুলোর নব-নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখা এর ব্যবস্থাপনায় আয়োজিত ওই অনুষ্ঠানে নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেম মিয়া। শপথ গ্রহন অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন- ‘আপনারা আজ থেকে স্ব স্ববিস্তারিত পড়ুন

কলারোয়ায় ’কিশোরী পুষ্টি’ বিষয়ক কর্মশালা ॥ পড়ুন আরো খবর…

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাকের আয়োজনে ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আওতায় ‘কিশোরী পুষ্টি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে বিষয় ভিত্তিক জ্ঞানের প্রতিযোগীতায় শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের শ্রেণী কক্ষে ৯ম শ্রেণীর ৪০ জন ছাত্রীর উপস্থিতিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার আজিজুর রহমান, প্রশিক্ষক ব্র্যাক(যশোর) সিনিয়র জেলা ব্যবস্থাপকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে খাল খননের চেষ্টা!!

সাতক্ষীরা জেলা প্রশাসকের লিখিত আদেশ মানেননি মর্মে জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, ৫৭ নং দিগং মৌজার ১৩৯ নং এস.এ খতিয়ান ভ’ক্ত ১৮৬৫ নং দাগের ৪৯ শতক জমি কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত নাজেম মন্ডলের পুত্র কছিম উদ্দিন মন্ডল,কফিল উদ্দিন মন্ডল ও মোকছেদ আলি মন্ডলের নামে রেকর্ড হয়। বিগত মাঠ জরিপে ডিপি-৩৬৩ নং হাল খতিয়ানে উক্ত নাজেম মন্ডলের তিন পুত্রের নামে ওই জমি হালবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে গোল্ড ব্রিকস ভাংচুর ও কর্তৃপক্ষকে হুমকির ঘটনায় মানববন্ধন

মাসে ৫০ হাজার টাকা চাঁদা না দিলে ভাটার ব্যবসা করতে দেয়া হবে না বলে হুমকি দিচ্ছে বিতর্কিত এক নারীর ছত্রছায়ায় থাকা সন্ত্রাসীরা। গত ১৫ এপ্রিল তারা যশোরের মনিরামপুর উপজেলার শাহপুর মাঠে অবস্থিত গোল্ড ব্রিকস-৩ এর কার্যালয়ে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হুমকিসহ ভাটায় কর্মরত কর্মচারিদের মারপিট ও ভাটা ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। এমনকি যেভাবে হোক এখান থেকে ইটভাটাটি উচ্ছেদ করার ও পায়তারা চালাচ্ছে তারা। বৃহস্পতিবার সকালে শাহপুর মোড়ের গোল্ড ব্রিকস-৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মাজেদ মাস্টার মারা গেছেন

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মাজেদ মাস্টার (৭৩) খুলনা শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জানা গেছে, বুধবার (১৭ এপ্রিল) সকাল ৬টার দিকে রাজগঞ্জ চৌরাস্তা মোড়ে একটি চলন্ত পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয় আব্দুল মাজেদ মাস্টার। সেখান থেকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে মাজেদ মাস্টারের স্বজনেরা খুলনা সার্জিক্যাল ক্লিনিকে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকেবিস্তারিত পড়ুন

কেশবপুরের মঙ্গলকোট হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কেশবপুর উপজেলার মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মঙ্গলকোট ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রেজাউল করিমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়ায় পানিতে ডুবে দুই বছরের এক শিশুপুত্রের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাদিয়ালী গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে- ওই গ্রামের মোবাশ্বের হোসেনের পুত্র শরিফ হোসেন (২) খেলতে খেলতে সবার অগোচরে বাড়ীর পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা খুজতে খুজতে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এ বিষয়ে শিশুটির মামা সাইফুল্যাহ কলারোয়া থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অপমৃত্যুর মামলা রেকর্ড করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ’র উদ্বোধন

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে এই প্রথম জাতীয় স্বাস্থ্য সেবা-২০১৯ জাতীয়ভাবে উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় কলারোয়ায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬এপ্রিল) সকালে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জাতীয় স্বাস্থ্য সেবা’র অনাড়ম্বর অনুষ্ঠানে স্থানীয়ভাবে প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু৷ ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যসেবা উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার বিভিন্নবিস্তারিত পড়ুন

চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন

সাতক্ষীরার শিশুটির খাওয়া-কথা বন্ধ, নাকে মুখে সর্দি লালা

ছয় মাস ধরে শিশুটির স্বাভাবিক খাওয়া দাওয়া বন্ধ। কথা বলতে পারে না। নাকে মুখে সব সময় ঝরছে সর্দি লালা। এভাবে এক অস্ফুট যন্ত্রণার মধ্যে কাটছে ছোট্ট শিশু সাব্বিরের দিন। শিশুটির মা ওকে কোলে নিয়ে চিকিৎসার জন্য দ্বারে দ্বারে যাচ্ছেন। কিন্তু কোনো উপকার হচ্ছে না। তার মুখমন্ডল এখন ফুলে উঠছে। শিশুটির নাসারন্ধ্র দিয়ে টিউবের মাধ্যমে খাদ্যনালীতে পৌছানো হচ্ছে দুধ অথবা তরল কোনো খাদ্য। তাতেও শিশুটির অস্বস্তি, যন্ত্রণা। টিউব খোলা কিংবা লাগানোর সময়বিস্তারিত পড়ুন

শোক প্রকাশ

সাতক্ষীরার দৈনিক যুগেরবার্তা সম্পাদকের দাদা আব্দুস সাত্তারের মৃত্যু

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগেরবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো. আবু সাঈদ’র দাদা আলহাজ আব্দুস সাত্তার সরদার ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) আনুমানিক বেলা সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারণে আলিপুরস্থ তার নিজস্ব বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। মৃত্যুকালে তিনি অসংখ্য ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা মঙ্গলবার বাদ এশা আলিপুরস্থ চেকপোষ্ট এলাকার হোসনে আরা আদর্শ এতিমখানা ও মসজিদে অনুষ্ঠিত হয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ২কক্ষ পরিদর্শককে অব্যহতি

মণিরামপুরে পরীক্ষায় হলে দায়িত্বে অবহেলার দায়ে ২ কক্ষ পরিদর্শককে অব্যহতি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকুলে চলতি বছরের আলিম পরীক্ষার মণিরামপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী তাদেরকে এ অব্যহতি প্রদান করেন। কেন্দ্র সচিব ও মণিরামপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ জানান- চলতি বছরের আলিম কেন্দ্রীয় পরীক্ষার মঙ্গলবার ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলছিল। এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীবিস্তারিত পড়ুন

প্রতি বছরের ন্যায় কলারোয়ার কয়লায় বৈশাখী মেলা অনুষ্ঠিত

প্রতি বছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হলো কলারোয়ার ঐতিহ্যবাহী কয়লা বৈশাখী মেলা। মেলা উপলক্ষে সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জমে উঠেছিল হাজার হাজার মানুষের মিলন মেলা। কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান- এ মেলার উৎপত্তি হয়েছিল কবে থেকে তা কেউ সঠিকভাবে বলতে পারে না। তবে মেলাটি প্রাচীন মুঘল আমল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে বলে ধারনা করা হয়। মেলাটি আবহমান বাংলার প্রাচীন ঐতিহ্যবিস্তারিত পড়ুন