Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নেতাকর্মীদের সাথে কলারোয়ার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান-ভাইসদের মতবিনিময়

কলারোয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের প্রথম অফিস করার লক্ষ্যে সতীর্থদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার (২২এপ্রিল) বিকেলে ওই সভা অনুষ্ঠিত হয়। শপথ নেয়ার পর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু এবং দুই ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও শাহনাজ নাজীনন খুকু মঙ্গলবার (২৩এপ্রিল) প্রথম অফিস করবেন। মতবিনিয়ম সভায় নতুন তিন জনপ্রতিনিধি ছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ বিএম নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুরবিস্তারিত পড়ুন
জনগণের প্রত্যাশা প্রমাণে কাজ করবো : উপজেলা চেয়ারম্যান লাল্টু

কলারোয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেছেন- ‘সকলকে সম্মান ও মূল্যায়ন করার প্রয়াসে জনগণ আমাদের ভোট দিয়েছেন। তাদের প্রত্যাশা প্রমাণে আমরা কাজ করে যাবো। শুধু আমাদের একার পক্ষে কলারোয়াকে সুন্দর-সমৃদ্ধশালী করা সম্ভব নয়, এজন্য সকলের ঐকান্তিক ও ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।’ কলারোয়ার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’ আয়োজিত স্বেচ্ছায় রক্তদাতাদের মিলন মেলা ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওইবিস্তারিত পড়ুন
ড.মুহা.শহীদুলাহ স্মৃতি পদক পেলেন কলারোয়ার বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ

ড. মুহাম্মদ শহীদুলাহ স্মৃতি পদক-২০১৯ লাভ করেছেন কলারোয়ার বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম মাহববুবর রহমান। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিঁনি এ পদকে মনোনীত হন। আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন’র উদ্যোগে গত ১৯ এপ্রিল রাজধানী ঢাকায় বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে ড. মুহাম্মদ শহীদুলাহ স্মৃতি পদক-২০১৯ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অধ্যক্ষ মাহবুবুর রহমানকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ সুপ্রীপ কোর্টের আপীলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ওয়াশ পরিকল্পনা বিষয়ক কর্মশালা

কলারোয়ায় উত্তরণের টিএলসিসি সদস্যদের নিয়ে ওয়াশ পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে কর্মশালায় অংশগ্রহন করেন ও বক্তব্য দেন- পৌর কাউন্সিলর লুৎফুন নেছা, সন্ধ্যা রানী বর্মণ, মেজবাহউদ্দিন লিলু, রফিকুল ইসলাম, শেখ জামিল হোসেন, আলফাজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, আকিমুদ্দিন আকি, এসএম মফিজুল হক, কলারোয়া পৌর সভার ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান, প্রশাসনিক কর্মকর্তার আরিফ হোসেন, প্রধান অফিস সহকারী মীর তৌহিদুর রহমান, সেনেটারী ইনেন্সপেক্টার সুরেন্দ্রবিস্তারিত পড়ুন
আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুইটি গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে শতাধিক মৎস্যঘের। পানিবন্দী হয়ে পড়েছে গ্রাম দুটির বেশকিছু ঘর-বাড়ি। সোমবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের পরিমল মন্ডলের বাড়ি সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর প্রায় ১০০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলা গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত হয়ে একাকার হয়েছে শতাধিক মৎস্য ঘের। ধ্বসে পড়ার উপক্রম হয়েছেবিস্তারিত পড়ুন
রাফি হত্যাসহ সকল নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাসহ সম্প্রতিকালে ঘটে যাওয়া সকল নারী হত্যা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদেও সাতক্ষীরা জেলা শাখা সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালন করে। মানববন্ধন কর্মসুচি চলাকালে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদেও সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন পুজা উদযাপন পরিষদেও সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথবিস্তারিত পড়ুন
মণিরামপুরের পল্লীতে এক শ্রমিকের মৃত্যু

মণিরামপুর উপজেলার পল্লীতে অন্যের বাড়িতে বিচালি কাটতে গিয়ে জামাল হোসেন (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ইত্যা কলুনিপাড়ায় এঘটনা ঘটে। নিহত জামাল হোসেন একই গ্রামের হাবিবুল্লাহ হাবুর ছেলে। তিনি মোটর ইঞ্জিনে বাড়ি বাড়ি গিয়ে বিচালি কাটার কাজ করতেন। বিদ্যুৎস্পৃষ্টে জামালের মৃত্যু হয়েছে বলে ধারণা এলাকাবাসীর। নিহতের ছেলে ইমরান হোসেন বলেন, সকালে তার বাবা পাড়ার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে বিচালি কাটতে যান। কিছুক্ষণ পর বাবার মৃত্যুর সংবাদ আসে। আবুবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় মিথ্যা মামলায় বৃদ্ধ শিক্ষককে ফাঁসানোর অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মঠবাড়িয়া আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসার সহকারি মৌলভি মাওলানা নূর মোহাম্মদের বিরুদ্ধে শ্লিলতাহানী ও যৌন হয়রানির নামে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন তাঁর পরিবার। জানা যায়, মামলায় অভিযুক্ত পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধুপতি গ্রামের নূর মোহাম্মদ একজন বৃদ্ধ শিক্ষক।তাছাড়া তিনি নানা রোগে আক্রান্ত।তার বিরুদ্ধে সম্পূর্ন সাজানো ও মিথ্যা অভিযোগে মামলা করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও আইনিভাবে হয়রানির অপচেষ্টা চলছে।তিলকে তাল করে, ঘোলা পানিতে মাছ শিকার করে ফায়দাবিস্তারিত পড়ুন
যশোর সম্মিলনী ইনস্টিটিউশন স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক দুলাল হরি দাসের পরলোক গমন

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামের বাসিন্দা ও ঐতিহ্যবাহী যশোর সম্মিলনী ইনস্টিটিউশন স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক দুলাল হরি দাস (৮১) রোববার সকাল ৭.২০ মিনিটে বার্ধ্যকো জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। দুলাল হরি দাস তাঁর শিক্ষাকতা জীবনে সবার প্রিয় শিক্ষক ছিলেন। রোববার রাতেই রাজগঞ্জ মোবারকপুর মহা শশ্মানে তাঁর সৎকাজ সম্পন্ন করা হয়।বিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় নারীর প্রতি সহিংসতা রুখতে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

দেশ ব্যাপী নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে এবং সচেতনতা সৃষ্টির লক্ষে যশোরের ঝিকরগাছায় মানববন্ধন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখা। সোমবার ২২ এপ্রিল সকাল ১০ টাই ঝিকরগাছা বাসস্ট্যান্ড এ মানববন্ধন পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি অশোক দত্ত, সাধারণ-সম্পাদক দুলাল অধিকারী, সদস্য বিধান ঘোষ সহ ১১টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরেরবিস্তারিত পড়ুন
জীবিকা নির্বাহে তালরস সংগ্রহে ব্যস্ত কলারোয়ার গাছিরা

সাতক্ষীরা কলারোয়ার কিছু ইউনিয়নসহ পার্শ্ববর্তী যশোর মণিরামপুরের বেশ কয়েকটি ইউনিয়নে তাল রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। অবশ্য এই চাষাবাদটা কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন এলাকায় খুব বেশী একটা দেখানা গেলেও পার্শ্ববর্তী মনিরামপুরের বেশ কিছু ইউনিয়নের মানুষ তালের রস সংগ্রহ করে থাকেন। প্রতিনিয়ত তাল গাছ চাষীরা নিজ নিজ ইউনিয়ন বাজার ও বিভিন্ন বাজারে ওই রস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। গ্রীষ্মের এই তাপাদহ গরমে মনকে সতেজ করতে তালের রস বিশেষ গুরুত্ববিস্তারিত পড়ুন
কলারোয়ার গদখালী হাফেজীয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে লুঙ্গি-গেঞ্জি বিতরণ

কলারোয়া পৌরসভাধীন গদখালী আমবাগান এ্যারাবিক হাফেজীয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এর শিক্ষার্থীদের মাঝে লুঙ্গি ও গেঞ্জি বিতরণ করেছে দেশবন্ধু জনকল্যাণ ফাউন্ডেশন। রবিবার (২১এপ্রিল) সকালে সংগঠনটির উপদেষ্টা মফিজুল ইসলাম লাভলু ও সঞ্জয় সাহা এগুলো বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আশিকুজ্জামান রাশেদ, সহ.সভাপতি সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, মাদরাসার সভাপতি রবিউল ইসলাম রবি, নিপুন, গালিব, আশিক, আকাশ, সজিব, অথৈ প্রমুখ।
কলারোয়ার ধানদিয়া মিশনে যিশুখৃষ্টের পুনরুত্থান উপলক্ষে ধর্মসভা

কলারোয়ার জয়নগর ইউনিয়নের ধানদিয়া মিশনে যিশুখৃষ্টের পুনরুত্থান উপলক্ষে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ও শনিবার (২১ ও ২০ এপ্রিল) ফাদার জোন জোসেফের পরিচালনায় অনুষ্ঠিত ধর্মসভায় স্থানীয় খৃষ্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। ধানদিয়া চৌরাস্তা বাজারের পার্শ্ববর্তী গীর্জার প্রার্থনাস্থলে খৃষ্টপাড়ার নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত ধর্মসভায় ফাদার জোসেফ বলেন- যিশুখৃষ্টের পুনরুত্থানের বলতে খৃষ্ট সম্প্রদায়ের কাছে এই দিনটি প্রভু যিশুখৃষ্টের পুনরায় জন্মদিন। এখানকার মানুষ খুবি শান্তি প্রিয়, আমি এখানে এসেছি শান্তির ধর্ম খৃষ্টান প্রচারে। এখানকার মানুষ প্রতিটিবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে মুজিবনগর দিবসের সভায় কলারোয়ার ইউপি চেয়ারম্যান বাবু

মার্কিন যুক্তরাষ্ট্রের (আমেরিকা) পেনসিলভেনিয়া স্টেটে মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১এপ্রিল) স্থানীয় একটি হলরুমে ওই সভার আয়োজন করে সেখানকার আ.লীগ সমর্থিতরা। সেখানে স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন- ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ আজ বিশ্বের কাছে সমাদৃত।’ বিষয়টি আমেরিকাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড

সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ। মাস্টার প্যারেডে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান বিপিএম কে সালামী প্রদান করেন প্যারেড কমান্ডার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ এঁর নেতৃত্বাধীন চৌকশ পুলিশ দল। এসময় মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্তবিস্তারিত পড়ুন
সাংবাদিক আলীমের মৃত্যুতে তালা প্রেসক্লাবে শোক সভা ও দোয়ানুষ্ঠান

তালা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল আলীমের আত্মার মাগফেরাত কামনায় তালা প্রেসক্লাবে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) তালা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে এ দোয়া অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবুল’র সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় শোকসভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সাবেক ইউপিবিস্তারিত পড়ুন
