রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

স্থগিত হওয়া কলারোয়ার আঞ্চলিক ইজতেমা আগামি ২মে

স্থগিত হওয়া কলারোয়ার আঞ্চলিক ইজতেমা আগামি ২মে বৃহষ্পতিবার থেকে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা তাবলীগ জামাতের আমীর সিরাজুল ইসলাম। ২৫এপ্রিল বৃহস্পতিবার থেকে কলারোয়া ফুটবল মাঠে ৩দিনব্যাপী তৃতীয় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ বশত সেটি সাময়িক স্থগিত করা হয়। পূর্বের ঘোষনানুযায়ী ২৫এপ্রিলের ইজতেমাকে সামনে রেখে কলারোয়া পৌরসভার সকল মসজিদে দেশের বিভিন্ন এলাকা থেকে ইজতেমায় অংশগ্রহন করতে আসা মুসল্লিরা এখনো অবস্থান করছেন। বৃহষ্পতিবার সিরাজুল ইসলাম জানান- ‘সাতক্ষীরা জেলা পুলিশবিস্তারিত পড়ুন

কলারোয়া দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

কলারোয়া উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তার কার্যালয়ে সুফলভোগীদের ৩দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) কার্যালয়ে আয়োজিত ওই প্রশিক্ষণ বৃহষ্পতিবার (২৫এপ্রিল) শেষ হয়। প্রশিক্ষণ শুরু হয়েছিলো ২৩এপ্রিল। উপজেলার বিভিন্ন সমিতি থেকে ২৫জন সদস্য এতে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে সিনিয়র উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোহাম্মদ হেলাল মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ। এসময় আরো উপস্থিত ছিলেন এডিডি মোহাম্মদ মঈনুলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দেশবন্ধু জনকল্যান ফাউন্ডেশনের মৌন মিছিল ও মানববন্ধন

কলারোয়ায় দেশবন্ধু জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেনের উপর হামলার প্রতিবাদে এ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। বুধবার সন্ধ্যায় উপজেলা সদরে মৌন মিছিল শেষে উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধনে ফাউন্ডেশনের অর্ধশতাধিক সদস্য অংশ নেন। মানববন্ধনে দেশবন্ধু জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আশিকুজ্জামান রাশেদসহ বক্তারা বলেন- ‘ইমামকে মঙ্গলবার সন্ধ্যায় গালর্স হাইস্কুলের শিক্ষক মাহফুজসহ কতিপয় ব্যক্তিরা মারপিট করে আহত করে। বর্তমানে সে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন।বিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ভারতীয় গরু উদ্ধার

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা ৪টি গরু উদ্ধার করেছে কলারোয়া সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (২৫এপ্রিল) ভোররাতে উপজেলার কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা গরুগুলো উদ্ধার করে। সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার (পিবিজিএম, পিএসসি,জি) বিষয়টি নিশ্চিত করে জানান- কলারোয়ার কাকডাঙ্গা বিওপির কমান্ডার হাবিলদার নুর আলম নেতৃত্বে টহলরত বিজিবির একটি দল সীমান্তের ১৩/৩-এস এর ৪ আরবি পিলার সংলগ্ন এলাকায় কেড়াগাছি নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪টি ভারতীয় গরুবিস্তারিত পড়ুন

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ঝিকরগাছায় আলোচনা সভা

১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৯ উপলক্ষে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের রঘুনাথনগরের বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ে আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহষ্পতিবার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মনিরুল ইসলাম, আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, যশোর জেলা যুবলীগের সহ.সভাপতি, ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাফিরুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদকবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় নব-নির্বাচিতদের সাথে ইউসিসিএ লি. এর মতবিনিময়

যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী এবং মহিলা সমবায় ম্যানেজারগণের সাথে বৃহস্পতিবার মত বিনিময় করেছেন কৃষি বিষয়ক সংস্থা ইউসিসিএ লিমিটেড। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জাহিদুল ইসলাম, বিআরডিবি এর যশোর জেলার উপ-পরিচালক তপন কুমার মন্ডল, ইউসিসিএ লিমিটেড এর সভাপতি আলমগীর হোসেন সহ সংস্থাটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

মনিরামপুরের রাজগঞ্জ শহীদ স্মৃতি গার্লস হাইস্কুলে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের আয়োজনে বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে বৈশাখী সাংস্কৃতি অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যাপীঠের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চলে এ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ মাহাবুবুর রশীদ ও ফারজানা ফেরদৌস ঐশীর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগেরবিস্তারিত পড়ুন

পৌরসভা হচ্ছে দেশের সবচেয়ে বড় উপজেলা ‘শ্যামনগর’

সাতক্ষীরার তৃতীয় পৌরসভা হচ্ছে শ্যামনগর। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় ও দেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগরকে পৌরসভা ঘোষণার লক্ষ্যে ইতোমধ্যে শ্যামনগর উপজেলাধীন সদর ইউনিয়ন, পার্শ্ববর্তী ভুরুলিয়া ইউনিয়নের আংশিক এবং ঈশ্বরীপুর ইউনিয়নের একটি গ্রামসহ ৩২টি এলাকাকে শহর ঘোষণার করে গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ২১ এপ্রিল প্রকাশিত গেজেটে শহর এলাকা ঘোষণার তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তা গেজেট প্রকাশের এক মাসের মধ্যে লিখিতভাবে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গেজেটে ৩নং শ্যামনগর ইউনিয়নের বাদাঘাটা,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগ বখাটের বিরুদ্ধে

বখাটেদের উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে নির্মম প্রহারের শিকার হয়েছেন কলেজ ছাত্রী মাহফুজা খাতুন। তার বুকের হাড় পাঁজর ভেঙ্গে গেছে। দেহের নানা স্থান আঘাতে জর্জরিত হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানা কোনো মামলা না নেওয়ায় বখাটেরা উৎসাহ বোধ করছে। অপরদিকে মাহফুজার পরিবারও হয়ে পড়েছে আতংকিত। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন কলেজ ছাত্রী মাহফুজা ও তার পরিবারের সদস্যরা। এ সময় তার বাবা মোকছেদ আলি গাজি, মা আলেয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদোয় ৩টি হত্যা করার অভিযোগ আমজাদ বাহিনীর বিরুদ্ধে

আমার প্রতিপক্ষ আমার বাবা জয়নুদ্দিন গাজিকে ১৯৯৫ সালে মারপিট করলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০১৪ সালে তারা আমার চাচা আয়েনউদ্দিন গাজিকেও বেধড়ক মারপিট করে আহত করে। চাচা সেই আঘাত নিয়ে ধুকে ধুকে মারা যান। তারা সর্বশেষ ১৩ এপ্রিল আমার চাচাতো চাচা বজলুর রহমানকে মারপিট করে। এতে তিনিও মারা যান। পরে তারা প্রচার দেয় যে তিনি স্ট্রোক করে মারা গেছেন। পরপর এই তিনটি হত্যার ঘটনা যারা ঘটালো তারা কিভাবে আইনেরবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বীজ ও সার বিতরণ

কেশবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মুখে খরিপ ১/২০১৯-২০ মৌসুমে উফসী আউশ চাষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদদের মাঝে বিনামূলে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসারবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরে আমদানী বহির্ভূত মালামালসহ ট্রাক জব্দ

বেনাপোল বন্দরে আমদানী বহির্ভুত মালামালসহ ট্রাক জব্দ করেছে কাষ্টমস্ কর্তৃপক্ষ। এ সময় জব্দ করা হয়েছে পণ্য বোঝাই ঐ ট্রাকসহ তার সকল কাগজ পত্র। বেনাপোল বন্দর থেকে জব্দকৃত পণ্য চালানটির পণ্য পরীক্ষা হয়েছে বেনাপোল কাস্টম হাউসে বুধবার দুপুরে। পণ্য চালানটির প্যাকিং লিষ্টে আমদানীকরা হয় ২৫ কার্টুনে মাত্র ৫০০ কেজি ফুড ফ্লেভার। কিন্তু পণ্য চালানটি জব্দ করার পর ঐ ট্রাকটি থেকে ২০০ কেজি কেমিকেলসহ বিপুল পরিমান রেডিমেট গার্মেন্টস, শাড়ী, থ্রীপিচ সহ আমদানী নি‌শিদ্ধবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলাব্যাপী মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১০৭

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীসহ ১০৭ জনকে গ্রেফতার করেছে। এসময় ১ কেজি গাঁজা, ১৮ পিচ ইয়াবা ও ১১ বোতল ফেন্সিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১১ টি মামলা দায়ের করা হয়। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১২টা পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ধান কাটা-ঝাড়ার কাজে ব্যস্ত কৃষক-কৃষানীরা

চলতি ইরি-বোরো মৌসুমে ফসলি মাঠ থেকে ধান কাটার কাজে মহাব্যস্ত কৃষক-কৃষানীরা। কলারোয়া উপজেলাব্যাপী বিভিন্ন এলাকার ফসলি মাঠ ও বাড়ির আঙিনায় কাটা ধানগাছ থেকে ধান আহরণের কাজ চোখে পড়ছে হরহামেশা। মাঠে কাটা ধানগাছ বাড়িতে আনার কাজে ব্যস্ত রায়হান নামের এক যুবক জানান- ‘কৃষকদের পাশাপাশি জমির মালিকপক্ষও ব্যস্ত ধান কাটা, ধান জালি দেয়া, ধান বাড়ি নিয়ে আসা, ধান ঝাড়া, ধান সাড়া, বিচলী বাধাঁ, ধান সিদ্ধ করা, ধান শুকানোসহ সংশ্লিষ্ট বিভিন্ন কাজে ব্যস্ত সময়বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীকে দেয়া প্রধানমন্ত্রীর চেকের টাকা ফেরত দিতে বাধ্য হলেন কলারোয়ার সেই প্রধান শিক্ষক

কলারোয়ার শিশু শিক্ষার্থীকে দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর সেই চেকের টাকা অবশেষে ফেরত দিতে বাধ্য হলেন বদহজম হওয়া প্রধান শিক্ষক। কলারোয়া নিউজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটি প্রচার ও ভাইরাল হওয়ার পর বুধবার (২৪এপ্রিল) উপজেলার কেরালকাতা ইউনিয়নের ১২০নং কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে তদন্তে যান দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম এবং কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার উদ্দীনসহ দু’জন সহকারী শিক্ষা অফিসার। তাদের উপস্থিতিতে সেখানে ভূক্তভোগি কৃতি খেলোয়ার-শিক্ষার্থীর পরিবার এবং অভিযুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দলিতদের অধিকার উন্নয়নে প্রদীপ প্রকল্পের পরিচিতি সভা

অবহেলিত দলিত মানুষদের অধিকার উন্নয়নে কলারোয়ায় এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জাত-পাত নিপাক যাক, মানবতা মুক্তি পাক’- শীর্ষক স্লোগানে প্রোমোটিং রাইটস অফ দলিত এন্ড এক্সক্লুডেড পিপুলস (প্রদীপ) প্রকল্পের ওই পরিচিতি সভায় বক্তরা বলেন- ‘সমাজের অনেকে চোখে কিছু পেশা আছে সেগুলো নিন্ম শ্রেণির। কিন্তু সেই নিন্ম শ্রেণির মানুষরাই সমাজকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সর্বদা কাজ করে যাচ্ছে। তাই সহযোাগিতা, সহমর্মিতায় তাদের পাশে থাকা উচিত আমাদের সকলকে।’ উপজেলা পরিষদ অডিটোরিয়ারে বুধবার বেলা ১২টারবিস্তারিত পড়ুন