Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলম থেকে কলাম..
ঔষধ কিনতে কিনতে জীবন শেষ… ভাত খাব কি দিয়ে?

প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন।জনজীবন শুধু দুর্বিসহ’ই করে তুলছে না বরং এ গরমে নানা রোগেও আক্রান্ত হতে হচ্ছে জিরো বয়সী শিশু থেকে কিশোর-বৃদ্ধসহ কর্মক্ষম সকল বয়সী মানুষকে।তারপরও কাজের অন্ত:নেই কৃষক,শ্রমিক,দিনমজুরসহ সকল শ্রেণী পেশার মানুষের। জীবিকা নির্বাহের জন্য যে কোন পরিস্থিতিতে কাজ করতে হয় মানুষের এবং জীবনের শুরু থেকেই কাজ করে যাচ্ছে মানুষ।শুধু যে জীবিকা নির্বাহের জন্য পরিবারের কর্তাকে নিরালস পরিশ্রম করতে হয় সেটাও আবার ঠিক নয়।সেই জীবিকা নির্বাহের মাঝে মাথার ভেতর ঘুর্নয়পাকবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগর বাজার কমিটিতে পিন্টু সভাপতি, তানিন সম্পাদক

কলারোয়ার জয়নগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী পিন্টু পালকে সভাপতি ও তানিন সরদারকে সাধারণ সম্পাদক করে নুতন কমিটি ঘোষনা করা হয়েছে। মিন্টু পাল জানান- ব্যবসায়ীসহ সকল মানুষের পাশে থেকে ও বাজারের সার্বিক উন্নয়ন করা হবে।’ তিনি আরো জানান- ১নং জয়নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকের সভাপতিত্বে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।’
কলম থেকে কলাম..
মানবিক মানুষই পারে আধুনিক পৃথিবী বির্নিমাণ করতে

বিখ্যাত দার্শনিক টমাস হবস বলেছিলেন,”মানুষ স্বভাবতই স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক। ” তবে পৃথবীতে স্বার্থান্বেষী মানুষের পাশাপাশি মানবিক বোধ সম্পন্ন মানুষও আছে। বর্তমান বিশ্বে আমেরিকার এককেন্দ্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর। আফ্রিকার দেশ সোমালিয়াসহ কয়েকটি দেশে এতটাই খাদ্যের অভাব দেখা দিয়েছে যে তারা কাঁদা দিয়ে এক ধরনের খাবার তৈরি করে খায়। গোসল করার জন্য তারা পায় না পর্যাপ্ত পানি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, কোরিয়া, যুক্তরাজ্যের মত দেশবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলাব্যাপী কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরা জেলার সকল উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকগুলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠির প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান অবলম্বন কমিউনিটি ক্লিনিকগুলোতে একযোগে ২৮এপ্রিল সকাল ১০টার দিকে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গিকার অনুযায়ী কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকগুলোর সভাপতি, সিএইসসিপি, জমিদাতা, কমিটির সদস্য, স্বাস্থ্য সেবা নিতেবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দীনের বিরামহীন গণসংযোগ

৩১মার্চ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকালেও তা স্থগিত করা হয়েছে। তবে নির্বাচনের সম্ভাব্য তারিখকে সামনে রেখে বসে নেই প্রার্থীরা। এরই মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ বিরামহীন গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। গত কয়েকদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনি গণসংযোগ করে জনগণের সুখদুখের কথা শুনছেন। ছুটছেন এ প্রান্ত থেকে ওই প্রান্তে। বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এলাকার সমস্যা সম্ভাবনার কথা শুনছেন, জানছেন ও বুঝছেন। নির্বাচিত হতে পারলে সমস্যাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ব্যবসায়ী কামরুজ্জামান বুলুর সংবাদ সম্মেলন

কোবালা দলিল মূলে আমার স্ত্রী মনজুয়ারা ইমতিয়াজের প্রাপ্ত চার শতক জমিতে ‘ আলা বারাকা কমপিউটার এন্ড ইলেকট্রনিক মার্কেট প্রতিষ্ঠা করে আমি ব্যবসা করে আসছিলাম। সেখানে আমাদের ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে সেখানকার দোকানে কোটি কোটি টাকার মালামাল রয়েছে। আর এই সম্পদ ও সম্পত্তি অবৈধভাবে দখলের লক্ষ্যে গত ২৪ এপ্রিল সন্ত্রাসী হামলা চালিয়েছে বাবুর আলি সরদারের পুত্র খলিলুর রহমান ও তার সহযোগীরা। এ ব্যাপারে মামলা করা হলে পুলিশ আল জামিকে গ্রেফতারবিস্তারিত পড়ুন
মেয়ে জামাইকে দেখতে এসে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

যশোরের শার্শায় মেয়ে জামাইকে দেখতে এসে বেনাপোলগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রেল পুলিশ সুত্র জানায়- শার্শার আফিল জুটমিলের সামনে খুলনা-বেনাপোল কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে সখিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৪ টার সময় খুলনা থেকে বেনাপোল গামি কমিউটর ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। স্থানীয়রা জানায়, বৃদ্ধ সখিনা সাতক্ষীরা জেলার মুছা সানার স্ত্রী। তার মেয়ে ও জামাই আফিল জুটবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা প্রশাসনের প্রথম সভায় যুগান্তকারী বিভিন্ন সিদ্ধান্ত

কলারোয়ার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমসাময়িক জনগুরুত্বপূর্ণ বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে পর্যায়ক্রমে উপজেলা পরিষদের মাসিক সভা, আইনশৃঙ্খলা বিষয়ক সভা, চোরাচালান নিরোধ ও নারী-শিশু নির্যাতন রোধ বিষয়ক সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরএম সেলিম শাহনেওয়াজ। নয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি, দুই ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদা ও শাহনাজ নাজনীন খুকু ছিলেন বিশেষবিস্তারিত পড়ুন
কলারোয়ার সরসকাটি ও গয়ড়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কলারোয়ার গয়ড়া বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র’র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারস্থ মেসার্স সরদার ট্রেডার্সে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে’র কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব খুলনা জোন’র মো: মাকসুদুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে’র উদ্বোধন করেন। উদ্বোধন শেষে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ইসলামীবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ

কলারোয়ার দেয়াড়ায় কথিত ইয়াবা, গাঁজা ও জুয়া ব্যবসায়ী খোকা ও তার ছেলে তৈয়বের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গ্রামবাসী। সোমবার সন্ধ্যায় উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড কাশিয়াডাঙ্গা গ্রামবাসী কাশিয়াডাঙ্গা বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে কাশিয়াডাঙ্গা গ্রামের হারুন-অর-রশীদ, সোহরাব হোসেন, সাহরাব খান, আমিনুর রহমান খান ও রেজাউলসহ আরো অনেকে অভিযোগ করে বলেন- আমাদের কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত জোহর মুন্সী শেখের ছেলে শেখ রফিকুল ইসলাম ওরফে খোকা ও খোকারবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত

কলারোয়া উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনকে মজবুত ও দৃঢ় করার প্রত্যয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। দলীয় প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়ন যুবলীগের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় ও সাংগঠনিক বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে উপজেলা যুবলীগের সিদ্ধান্ত অনুযায়ী চন্দনপুর ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। একই সাথে দ্রুত ওই ইউনিয়নের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।বিস্তারিত পড়ুন
কলারোয়া বাজারের শিমুল স্টোরে হামলার অভিযোগ

কলারোয়া বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী শিমুল স্টোরে হামলার অভিযোগ উঠেছে। এসময় বাধা দিতে গিয়ে শিমুল স্টোরের স্বত্বাধিকারী শেখ জাকির হোসেন (৪৫) ও তার পুত্র তানভীর হোসেন (২০) আহত হয়। তানভীরকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মালিক শেখ জাকির হোসেন জানান- পূর্বশত্রুতার জের ধরে কলারোয়া বাজারের মৃত শেখ মোয়াজ্জেম হোসেনের ছেলে হুমায়ন কবীর শিমুল ও মৃত শেখ মফজুল হোসেনের ছেলে মেহেদী হাসান মিন্টু দোকানে হামলা চালালে নগদ টাকা লুট, বিভিন্ন ধরনেরবিস্তারিত পড়ুন
এটিএম বুথ ও টিভি চ্যানেল যুক্ত হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে

দেশী টেলিভিশন চ্যানেলকে স্যাটেলাইট ইন্টারনেটের আওতায় আনার পাশাপাশি নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) অটোমেটেডে টেলার মেশিনের (এটিএম) সঙ্গে যুক্ত হচ্ছে। একইসাথে বঙ্গবন্ধু স্যাটেলাইটের এক বছর পূর্তি বা প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, আগামী ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইটের-১ এর বর্ষপূর্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে ব্যাংকের এটিএম বুথ আর অনলাইনে আর্থিক লেনদেন স্যাটেলাইটবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সাতক্ষীরার কলারোয়া থানায় এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার বিকালে এ মামলাটি কলারোয়ায় থানায় রেকর্ডভুক্ত হয়। কলারোয়া থানার অফিসার ইনসচার্জ মনিরুজ্জামান জানান, উপজেলার জালালাবাদ গ্রামের বাবুল সরদারের ৮ম শ্রেণি পড়–য়া কন্যা নিজে বাদি হয়ে কলারোয়া থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার জালালাবাদ গ্রামের মফিজুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৪) গত ১৩ এপ্রিল বিকাল ৫টার দিকে প্রতিবেশী অষ্টম শ্রেণিতে পুড়–য়া কন্যাকে পাশ্ববর্তীবিস্তারিত পড়ুন
বস্তুনিষ্ঠ লেখনিতে সাংবাদিকরা সমাদৃত হয়
কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছায় সিক্ত উপজেলা চেয়ারম্যান লাল্টু

সাতক্ষীরার কলারোয়ার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরের উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ সেখানে পৌছুলে নয়া চেয়ারম্যান তাদেরকে অভর্থনা জানান। মতবিনিময়কালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লাল্টু বলেন- ‘সত্য ও বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে সত্যিকারের সাংবাদিকরা সবসময় সমাদৃত হয়। কলারোয়ার গুটিকয়েক হলুদ সাংবাদিকদের কারণে যেনো পুরো সাংবাদিক সমাজ কুলষিত নাবিস্তারিত পড়ুন
হতাশায় কৃষকরা
সাতক্ষীরায় উঠতি ইরি-বোরো ধানে অতিরিক্ত চিটা

প্রতিকূল আবহাওয়া,সঠিক পরামর্শ, সময়মত সার ও কীটনাশক ব্যবহার না করা সহ নানাবিধ কারনে এবারের মৌসূমে সাতক্ষীরা জেলায় উৎপাদিত বোরো ধানে ব্যাপকভাবে দেখা দিয়েছে চিটা। ফলন কমে গেছে এবারের বোরো ধানে। এতে করে কৃষকেরা হতাশায় ভুগছেন। জেলার বিভিন্ন এলাকার কৃষকেরা জানিয়েছেন, এবারের মৌষূমের শুরুতে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারনে ধানের বীজতলা ঠিকমত তৈরী করা যায়নি। অপরিপক্ষ চারা দিয়ে বোরো ধান রোপন করা হয়েছিল। ধান গাছের চারা বড় হওযার সময় প্রায়ই বৃষ্টি হতো। বোরোবিস্তারিত পড়ুন
