Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জের কৃষ্ণনগরের লিচু ও আম বাগানের কৃষকের মাথায় হাত

সাতক্ষীরার অধিকাংশ উপজেলায় হালকা বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে চলেছে। তার ফলশ্রুতিতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে মৌসুমি ফসল লিচু, আম, জামরুল ইত্যাদির বাগানে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। অধিকাংশ বাগানে ঘুরে দেখা যায়, পাকা-আধাপাকা, কাচা আম, লিচু ভর্তি বড় বড় ডাল ভেঙ্গে মাটিতে পড়ে ফল নষ্ট হয়ে গেছে। কৃষক আজিজ তরফদার (৪৫) সহ আরো কয়েকজন কৃষক বলেন- ফনীর ঝড়ের কারণে আমরা যে লিচু গাছ বিগত বছরে হয়তো ১০-১৫ হাজার টাকা বিক্রি করতাম তাবিস্তারিত পড়ুন
কলম থেকে কলাম..
নেশাজাতীয় দ্রব্যকে না বলুন

নেশা মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করে। নেশা মানুষের মানসিক অবস্থাকে দুর্বল করে উন্মাদ বানিয়ে দেয়। পরিবার-পরিজন,সমাজ,বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সর্বস্তরের জনগণ নেশাকারীকে ঘৃণার চোখে দেখে। নেশাখোর মানুষের সাথে অধিকাংশ মানুষ মিশতে চাই না এবং সর্বদা তাদের এড়িয়ে চলার চেষ্টা করে। অনেকেই নেশায় বুদ হয়ে থাকা মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। নেশা জাতীয় দ্রব্য যেমন- মদ,গাঁজা,ফেন্সিডিল,ক্যাথোড্রিল, বিড়ি,তামাক,ভাং,চুরুট,সিগারেট, ইয়াবা,তাড়ি, খাট ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য থেকে আমাদের সর্বদা দূরে থাকা উচিত। “ধূপমানে বিষপান”,বিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উড়ে গেল স্কুলবাস! (ভিডিও)

দাঁড় করানো গাড়ি ঠেলতে ঠেলতে রাস্তার পাশে নিয়ে গিয়ে উল্টে ফেলে দিচ্ছে ঘূর্ণিঝড় ফণী। কোথাও ঘূর্ণিঝড়ের দাপটে আবার ঘুড়ির মতো উড়ে যাচ্ছে ফাইবারের কাঠামো। এমনই সব ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে ভারতের ওড়িশার বিভিন্ন প্রান্তে। এ যেন হলিউডের ছবি ‘দ্য স্টর্ম’-এর বাস্তব রূপ। ফণীর তাণ্ডব ক্যামেরাবন্দি করতে হাতের স্মার্টফোনই হয়ে উঠেছে অস্ত্র। পেশাদার সাংবাদিক বা চিত্র সাংবাদিকদের থেকেও যেন ভয়ানক ছবি তুলে ধরেছেন আম জনতা। আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সাইক্লোন ফণীরবিস্তারিত পড়ুন
ভারতের ওড়িষ্যায় ঘূর্ণিঝড়ের মধ্যে জন্ম হওয়ায় নাম রাখা হল ‘ফণী’!

ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের ওড়িষ্যা। শুক্রবার সকালে সেখানে আঘাত হানে প্রলয়ংকারী এ ঘূর্ণিঝড়। এতে মারা গেছে প্রায় ৬ জন। এদিকে সেই দুর্যোগের মধ্যেই সেখানে জন্ম নেয় এক কন্যা শিশু। আর তাই ওই শিশুর নাম রাখা হয়েছে ‘ফণী’। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ওড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় বেলা ১১ টা ৩ মিনিটে পৃথিবীর আলো দেখে কন্যাশিশুটি। শিশুটির মা (৩২) মঞ্চেশ্বর রেলওয়ের কোচ মেরামত ওয়ার্কশপের কর্মচারী।বিস্তারিত পড়ুন
ধীরে ধীরে শক্তি কমছে ঘূর্ণিঝড় ফণীর

ভারতের উরিষ্যায় আঘাত হানার পর তীব্র প্রবল ঘূর্ণিঝড় (এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) ফণীর শক্তি কিছুটা কমেছে। এটি এখন অতি প্রবল ঘূর্ণিঝড়ে (সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর, চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বহাল রেখেছে সংস্থাটি। শুক্রবার বিকেলে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৩৮) বলা হয়েছে, ভারতের ওড়িষ্যা উপকূল ও কাছাকাছি উপকূলীয় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ফণী: শনিবার (৪ মে) যশোর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

অতি প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণি। এ ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পেতে ও উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য যশোর জেলা প্রশাসকের নির্দেশক্রমে, যশোর জেলা শিক্ষা অফিসার এক নোটিশের মাধ্যমে শনিবার (৪মে) যশোর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার (২মে) তিনি ৩৭.০২.৪১০০.০০১.৯৯.০১১.১৭.৪৭০ স্বারকে বিষয়টি অতীব জরুরী উল্লেখ করে এক নোটিশ জারি করেন। এ নোটিশ পাওয়ার পর জেলার বিভিন্ন উপজেলাসহ বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের নির্দেশে মাইকিং করেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ‘ঘূর্ণিঝড় ফণি’ মোকাবেলায় সতর্ক থাকার আহবান

সাতক্ষীরায় প্রাকৃতিক দূর্যোগ “ঘূর্ণিঝড় ফণি” মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। জনগণকে উদ্বুদ্ধ করার আহবান জানিয়ে তিনি বলেছেন- ‘সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আশ্রয়কেন্দ্রে যেতে অন্যকে উদ্বুদ্ধ করুন। সকলে একযোগে সাহস ও ধৈর্য্য নিয়ে মোকাবিলা করুন।’ এদিকে, অনুরূপভাবে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন সাতক্ষীরা সদর আসনের সাংসদ এবং ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
কলারোয়ায় অপহরনকারী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

কলারোয়ায় ১ অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছে থানা পুলিশ। ০৩ মে শুক্রবার তাদের গ্রেফতার ও উদ্ধার করা হয়। থানা সূত্র জানায়- গ্রেফতার অপহরণকারী কামরুল হাসান রনি (২৩)। সে খুলনার পাইকগাছা থানার উত্তর কাঠিপাড়া গ্রামের মজিদ গাজীর পুত্র। তাকে খুলনা জেলাধীন পাইকগাছা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং অত্র মামলার ভিকটিম মোসা. শান্তা খাতুন (১৭) কে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত ইং-২৭/০৪/১৯খ্রিঃ তারিখবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অগ্নিকান্ডে ৩টি দোকান ঘর ভূস্মিভূত

কলারোয়া উপজেলার খোরদো বাজারে বৈদ্যুতিক আগুনে একটি মিষ্টান্ন ভান্ডারসহ ৩টি ঘরের মালামাল ভূস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক সক-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে সত্যজিৎ বিশ্বাসের কাকুলী হোটেল এন্ড সুইটমিট ও তোরাব হোসেনের রাসেল ফার্নিচারের ২টি দোকান ঘরের সব কিছু পুড়ে যায়। আগুনে রক্ষা পায়নি দোকান ঘরের আসবাব পত্র ও মালামাল। আগুনে কাকুলী হোটেল এন্ড সুইটমিট এর মিষ্টি মিঠাই,পাকঘর ও ফার্নিচারের সকল মালামালসহ দোকান ঘরে থাকা যা কিছুই ছিলোবিস্তারিত পড়ুন
প্রস্তুত ১৬০টি আশ্রয়কেন্দ্র
সাতক্ষীরার ফণী প্রভাবে ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি। প্রচন্ড গরম ও গুমোট ভাব লক্ষ্য করা গেছে। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পয়েন্ট গুলি যে কোনো মূহুর্তে ধসে যেতে পারে বলে খবর পাওয়া গেছে। কয়েকস্থানে বেড়ি বাঁধ উপচে পানি উঠতে শুরু করেছে। শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর এবং আশাশুনি উপজেলার প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নে বেড়িবাঁধগুলি ঝুঁকির মধ্যে রয়েছে। সেখানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। বাতাসেরবিস্তারিত পড়ুন
প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের বিভাগীয় কমিটিতে ডা. হাবিবুর ও রাসেল

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের প্রথম বিভাগীয় সম্মেলন -২০১৯ অনষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ০৯টায় খুলনা ক্লাবে সংগঠনের খুলনা’র সভাপতি ডা. গাজী মিজানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. রাহাত প্রমুখ। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের প্রথম বিভাগীয় সম্মেলনে ডা. গাজী মিজানকে সভাপতিবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে আঞ্চলিক বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের আয়োজনে আঞ্চলিক বিতর্ক উৎসব শুক্রবার শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামূল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বিবর্তন যশোরের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রিপন, থানার এস আই সুপ্রভাত কুমার মন্ডল, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমারবিস্তারিত পড়ুন
দেবহাটায় ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় ১২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

ঘূর্ণিঝড় ফণির সম্ভাব্য প্রভাব মোকাবেলায় দেবহাটা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ইতোমধ্যে জেলায় ৭নং সতর্ক সংকেত দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ফণি ব্যাপক ক্ষতি ডেকে আনতে পারে। এজন্য সম্ভাব্য প্রভাব মোকাবেলায় সকলকে সর্তক থাকতে হবে। দেবহাটা উপজেলার ১২টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। এছাড়া প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শুরু হয়েছে ৩দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা

কলারোয়ায় শুরু হয়েছে আঞ্চলিক ইজতেমা। নিশ্চিদ্র নিরাপত্তা আর নানান প্রস্তুতিতে বৃহষ্পতিবার (২মে) আছর নামাজের পর বয়ানের মধ্য দিয়ে কলারোয়া ফুটবল মাঠে ৩দিনের এই ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মাঠে মাগরিবের নামাজ আদায় করেন দূরদূরান্ত থেকে ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের পাশাপাশি স্থানীয় মুসল্লিরাও। মাগরিবের পর থেকে ঢাকার কাকরাইল মসজিদ থেকে আগত তাবলীগের মুরব্বি মুফতি মিজানুর রহমান বয়ান করেন। এশার নামাজের আগে মাঠে বসেই ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ইসলাম, পবিত্র কোরআনবিস্তারিত পড়ুন
দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা
ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলায় কলারোয়ায় সর্বোচ্চ সতর্কতা

ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলায় সাতক্ষীরার কলারোয়ায় সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বৃহষ্পতিবার (২মে) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার ওসি মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কলারোয়াবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহবান জানানো হয়। পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতিতে সকলের সহযোগিতা কামনা করাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আঞ্চলিক ইজতেমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, পরিদর্শনে কর্মকর্তারা

কলারোয়ায় আঞ্চলিক ইজতেমা ময়দানের সর্বশেষ সার্বিক পরিবেশ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। বৃহষ্পতিবার (২মে) সকাল ১১টার দিকে কলারোয়া ফুটবল মাঠের ইজতেমা স্থলের খুটিনাটি দেখভাল করেন তিনি। তাবলীগ জামাতের মুরব্বিদের সাথে ইজতেমাকে ঘিরে ইজতেমাস্থল ও আশাপাশের নিরাপত্তা ব্যবস্থা, রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, মাঠে প্রবেশ পথে নিরাপত্তা জোরদার, জরুরী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, পোশাকে ও সাদা পোশাকে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থারবিস্তারিত পড়ুন
