শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ওয়ারেন্টভূক্ত আসামি আটক

কলারোয়ায় ওয়ারেন্টভূক্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। আটক জুয়েল হাসান (২৫) উপজেলার ধানঘোরা গ্রামের গোলাম মাওলার পুত্র। মঙ্গলবার (২৮মে) রাত ২টার দিকে তাকে তার বাড়ি থেকে পুলিশ আটক করে। থানা সূত্র জানায়- জিআর ১৬৫/১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামমি হওয়ায় জুয়েলকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরায় প্রশ্ন ফাঁস হওয়ায় প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলে দাবি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষায় ফাঁস হওয়া প্রশ্নে গৃহীত পরিক্ষা বাতিলের দাবি জানিয়েছে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা। একই সাথে ভিন্ন প্রশ্নে তাদের ফের পরিক্ষা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা। এ প্রসঙ্গে তারা আরও বলেন কে বা কারা এই প্রশ্ন ফাঁস করেছে এবং তাদের উৎস কি তা সঠিকভাবে জেনেশুনে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনেরও দাবি করেছেন তারা। মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরেন নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার নেতারা।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মায়েদের স্বাস্থ্য সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা

মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। একজন মেয়ে মা হবার আগে ও পরে তার মাসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন না থাকলে তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। এ জন্য প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। মঙ্গলবার সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে হোপ ফর দ্য বেস্ট এর আয়োজনে মেয়েদের স্বাস্থ্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ফারাহ দীবা খান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, ডা. মাহফুজা আক্তার, মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আকরামুল ইসলাম গুরুতর আহত

সড়ক দূর্ঘটনায় জাগো নিউজ ও বিজয় টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বিনেরপোতার সংলগ্ন ঋশিল্পী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। আকরামুল ইসলামের পিতা সাংবাদিক নজরুল ইসলাম জানান, ভোরে গ্রামের বাড়ী তালা সদরের মাঝিয়াড়া গ্রাম থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেয় মোটরসাইকেল যোগে। তার সাথে তার চাচা ছিলেন। পতিমধ্যে বিনেরপোতা ঋশিল্পী এলাকায় পৌঁছালে দূর থেকে একটি ছাগল ছুটে চলে আসে মরটসাইকেলের চাকারবিস্তারিত পড়ুন

সাংবাদিক আকরামুলের সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম মঙ্গলবার সকাল সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ১নং ওয়ার্ডের ৩নং শয্যায় চিকিৎসাধীন আছেন। তাঁর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন,সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক প্রবাহের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

বেনাপোল পৌর আওয়ামীলীগ অফিস ভাংচুর ও চুরি

যশোরের বেনাপোল পৌর আওয়ামী লীগের কার্যলয়ে চুরি ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ফ্রেমও ভাংচুর করে। সোমবার রাত ১টার দিকে বেনাপোল ইউনিয়ন পরিষদের পাশে ফারুক মার্কেটের ২য় তলায় পৌর আওয়ামী লীগের অফিসে এই হামলা, চুরি ও ভাংচুরের ঘটনা ঘটে। বেনাপোল পৌর যুবলীগের আহ্বায়ক সুকুমার দেবনাথ বলেন, সোমবার রাত ১টার দিকে একদল দুর্বৃত্তরা বেনাপোল বাজারে অবস্থিত আ.লীগ অফিসের ২য় তালার গেট ভেঙ্গেবিস্তারিত পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়ার পূর্বসেনের টিকিকাটার একমাত্র ভরসা বাঁশের সাঁকো

পিরোজপুরের মঠবাড়িয়ার ৬নং টিকিকাটা ইউনিয়ন দিয়ে চলে যাওয়া মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের পূর্ব সেনের টিকিকাটা গ্রামের বেশ কয়েকটি পরিবারের যাতায়তের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। একটি কালভার্ট বা পুলের অভাবে প্রায় ২০টি পরিবার জীবনের ঝুকি নিয়ে বাঁশের বা সুপারি গাছের সাঁকো দিয়ে চলাচল করছে। পার হচ্ছেন কোমলমতি শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ অনেক মানুষ। বাঁশের সাঁকোর উপড় দিয়ে কৃষকরা তাদের উৎপাদিত পন্য সহজে বাজারজাত করতে পারছে না। হাট-বাজার, স্কুল-কলেজ এবং দৈনন্দিন কাজে এই সাঁকো পেরিয়েই মঠবাড়িয়াবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কামালনগরে পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ০৮ নং ওয়র্ডে কামালনগর সড়কে পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ০৮ নং ওয়র্ডে সঙ্গীতা সিনেমা হলের পাশে মেইন রাস্তা থেকে কামালনগর সরকারি গোরস্থান সড়কে অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু ও প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী। সঙ্গীতা সিনেমা হলের পাশে মেইন রাস্তা থেকে কামালনগর সরকারি গোরস্থান হতে পর্যন্ত গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পের আওতায় এবংবিস্তারিত পড়ুন

শার্শার রুদ্রপুরের বাপের ভিটায় চিরনিদ্রায় সেই মা ও তার ছেলে-মেয়ে…..

সোমবার বিকাল চারটায় যখন হামিদা মেয়ে শরিফা ও ছেলে সোহানের লাশ নিয়ে এম্বুলেন্স বিদায়ের সুর বাজাতে বাজাতে রুদ্রপুর তার বাপের বাড়ী এসে পৌছালো পুরো গ্রাম তখন স্তব্দ। শোকে সবাই পাথর। হামিদার বাবা মায়ের চোখে আর জল নেই। শুকিয়ে গেছে।মেয়ের সাথে আদরের দুই নাতি নাতনির লাশ। পাষান হৃদয়ও কি সইতে পারে? গোটা পরিবারের সাথে গোটা গ্রাম শোকের সাগরে ভাসছে। শত শত নারী পুরুষের ভীড় অহেদ আলীর বাড়ীতে। সন্ধ্যার পরে রুদ্রপুর স্কুলমাঠে সারিবিস্তারিত পড়ুন

কেশবপুর মৎস্য চাষী কল্যাণ সমিতির মতবিনিময় সভা

যশোরের কেশবপুরের মৎস্য ঘেরের পাড়ের সরকারী রাস্তা সংরক্ষণ, মুরগীর বিষ্ঠা মাছের খাদ্য হিসাবে ব্যবহার না করা, সরকারী খাল ছেড়ে দিয়ে মৎস্যচাষ করা-সহ বিভিন্ন বিষয়ে উপজেলা মৎস্য চাষী কল্যাণ সমিতির মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য চাষী কল্যাণ সমিতির সভাপতি স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক মহসীন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক। বিশেষ অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন

কেন দেশ ছেড়ে ডেনমার্কে গিয়ে বিয়ে করছেন থাই নারীরা?

ডেনমার্কের ছোট্ট একটি জেলা থাই যেখানে প্রায় ১০০০ থাই নারী বসবাস করছে। এটি মূলত বেড়েছে গত দশ বছরে কারণ সেখানে সোমাই নামে একজন সাবেক যৌনকর্মী আরও অনেক থাই নারীকে ডেনিশ সঙ্গী খুঁজে পেতে সাহায্য করেছেন। সেক্স ট্যুরিজমের জন্য পরিচিত থাইল্যান্ডের পাতায়া শহরে পঁচিশ বছর আগে ভ্রমণে গিয়ে ছিলেন ডেনমার্কের নেইলস মলবায়েক। সেখানে তার পরিচয় হয় থাই নারী সোমাই-এর সাথে। সে সম্পর্কে নেইলস নিজেই বলছেন, “২৪ বছর আগে সেসব কিছুই আপনার মাথায়বিস্তারিত পড়ুন

ফাঁস হলো বিশ্বের বৃহত্তম গুহার নতুন রহস্য!

ভিয়েতনামের ফুং নাহ-কে ব্যাং ন্যাশনাল পার্কে গাছপালার মাঝে ঢাকা পড়ে যাওয়া সুন ডং গুহাটির সন্ধান মিলেছিল ২০০৯ সালে। এরপর ২০১০ সালে জানা যায়, সেটিই পৃথিবীর বৃহত্তম গুহা। আয়তনে প্রায় ৩ কোটি ৮৫ লক্ষ কিউবিক মিটার। কিন্তু অতি সম্প্রতি তিন ব্রিটিশ ডুবুরি ওই গুহার মধ্যে বয়ে চলা নদীর নীচে আরও একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন, যা সুন ডং-কে যুক্ত করছে হাং থুং গুহার সঙ্গে। ফলে বৃহত্তম গুহাটির আয়তন আদতে ৪ কোটি ১ লক্ষবিস্তারিত পড়ুন

রূপের ফাঁদে ফেলে প্রতারণা, ৪ সহযোগীসহ তানিয়া গ্রেফতার

রূপ-যৌবণকে পুঁজি করে অভিনব কায়দায় ফাঁদে ফেলে বাসা বাড়ি হতে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের দলনেত্রী তানিয়া আক্তার ওরফে তানিসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হওয়া প্রতারক চক্রের অন্যরা হলেন দুলারী ওরফে আফসানা, কামাল, আসিফ ও রায়হান। ২৬মে ডিবি উত্তরের গুলশান জোনাল টিম উত্তরা ৭নং সেক্টরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তানিয়ার ব্যাগ থেকে প্রায় ৬ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার এবংবিস্তারিত পড়ুন

কবুতরের দাম ১২ কোটি টাকা!

বিশ্বাস হচ্ছে না! সম্প্রতি একটি অনলাইন নিলামে প্রায় ১৪ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ১২ কোটি) দর উঠেছিল একটি কবুতর। ওই দামে কবুতরটি কিনে নেন এক চীনা নাগরিক। ভাবছেন একটি কবুতরের এতো দাম! কবুতরটির এমন বিপুল দাম হওয়ার পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। এটি একটি বেলজিয়ামের কবুতর। মহামূল্য এই কবুতরটির নাম আর্মান্দো। এটি ‘রেসিং হোমার’ প্রজাতীর কবুতর। এই জাতীয় কবুতরের দিক নির্ণয় করার ক্ষমতা অসাধারণ! সঠিক দিন চিনে মাইলের পর মাইলবিস্তারিত পড়ুন

গরিবের শাহরুখ-কাজল!

বলিউডের সবচেয়ে রোমান্টিক জুটি বলা হয়ে থাকে শাহরুখ খান ও কাজলকে। পর্দায় একসঙ্গে শাহরুখ-কাজলের উপস্থিতি মানেই অন্য রসায়ন। আলোচিত এই তারকা জুটির বহু হিট ছবির মধ্যে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ অন্যতম। ১৯৯৫ সালে ইতিহাস গড়েছিল ছবিটি। আজও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের হলে হলে প্রেমিক হৃদয়কে নাড়া দিয়ে যায় ছবিটি। রোমান্টিক ছবি বললে আজও মনের কোনায় ভেসে ওঠে যশ চোপড়ার ব্যানারে শাহরুখ-কাজলের সেই আলোচিত ছবিটি। আজও রাজ-সিমরান নাম দুটি শুনলে বলিউড ভক্তরাবিস্তারিত পড়ুন

কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী

কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণ আপনাদেরকে যে বিশ্বাস এবং আস্থা নিয়ে নির্বাচিত করেছেন তাদের সে বিশ্বাস ও আস্থার মর্যাদা দিতে হবে। কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কাছে শপথ গ্রহণ করেন ময়মনসিংহ সিটিবিস্তারিত পড়ুন