শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জাতীয় শ্রমিকলীগের বড়দল ইউনিয়ন ৭নং ওয়ার্ড শাখা কমিটি গঠন

জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা আশাশুনি উপজেলার ৫নং বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখাা কমিটি গঠন করা হয়েছে। চলতি বছরের গত ১৫ মে ২০১৯ ইং তারিখে জাতীয় শ্রমিকলীগের বড়দল ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হাকিম গাজী ও সাধারণ সম্পাদক শুকুর আলি গাজীর সাক্ষরে জাতীয় শ্রমিকলীগের বড়দল ইউনিয়ন ৭নং ওয়ার্ড শাখার তনজুরুল ইসলাম সভাপতি, জগদ্বীশ সিং সাধারণ ও জগদিশ মন্ডলকে সাংগঠনিক করে ৪৫ সদস্য কার্যকারী কমিটি অনুমোদন দেওয়া হয়।

সাকিবের শতকের পরও বড় হার

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কার্ডিফে বড় ধাক্কা খেল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানে হারতে হলো বাংলাদেশকে। শনিবার কার্ডিফে ইংলিশদের দেয়া ৩৮৭ রানের বড় সংগ্রহ তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে ২৮০ রানে গুড়িয়ে গেছে মাশরাফির দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ বলে ৭৫ রানে থেমেছিলেন সাকিব আল হাসান। ৬৮ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষেও ক্রিজে দাঁড়িয়েছেন দলের ঢাল হয়ে। বাংলাদেশ সহ-অধিনায়ক তুলে নিয়েছেন ক্যারিয়ারের অষ্টম শতক। পাশাপাশি বিশ্বকাপের চলতিবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় ঈদ পুনর্মিলনী

কলারোয়া আলিয়া মাদরাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। “স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গনে, এসো মিলি প্রাণের বন্ধনে”-এ স্লোগানকে সামনে রেখে মাদরাসার হলরুমে শনিবার বেলা ১১টার দিকে ১৯৮৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে ওই ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলি। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক শেখ শাহজাহান আলি শাহিনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা আহম্মাদবিস্তারিত পড়ুন

বাংলাদেশের পতাকা বিক্রি করছেন ব্রিটিশ হকাররা

টানা দুই বিশ্বকাপে জয়ের পর শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক জয়ের মিশন বাংলাদেশের। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় কার্ডিফের সোফিয়া গার্ডেনে শুরু হয় ম্যাচটি। চলতি আসরের হট ফেভারিট ও স্বাগতিক ইংল্যান্ড এবং দুরন্ত বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি দেখতে জড়ো হয় টাইগার ভক্তরা। স্টেডিয়ামে প্রবেশ করার আগে সেই ভক্তদের কাছে বাংলাদেশের পতাকা বিক্রি করেছেন ব্রিটিশ হকাররা। শনিবার ম্যাচ শুরুর আগে কার্ডিফের সোফিয়া গার্ডেনের বাইরে লাল-সবুজের এই পতাকা বিক্রি করতে দেখা যায় তাদের।

‘ভারতে সরকারি কর্মকর্তাদের বৈঠকে প্রজেক্টরে ভেসে উঠল পর্ন ভিডিও’

সচিবালয়ে সরকারি কর্মকর্তাদের বৈঠক চলছিল। বৈঠকে উপস্থিত বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দিয়েছেন আরও ৩৩ জেলার কর্মকর্তারা। এমন সময় হঠাৎ প্রজেক্টরে চালু হয়ে গেল একটি পর্ন ভিডিও ক্লিপ। মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে গেলেন সবাই। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। রাজ্যটির জয়পুর সচিবালয়ে গত সপ্তাহে এই বৈঠক হয়। এতে সভাপতি ছিলেন খাদ্য বিভাগের সচিব মুগ্ধ সিং। জানা গেছে, বৈঠকটি ছিল ভারতের জাতীয় তথ্য কেন্দ্রের কর্মকর্তা ও প্রতিনিধিদের নিয়ে। বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবের ঘটনায় রবি এমপি’র বিবৃতি

গত ৩০ মে, বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকরা নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইতিমধ্যে এ ঘটনা নিয়ে সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে যা খুবই স্বাভাবিক। মারপিটে আহত সাংবাদিকদের ব্যাথায় আমিও ব্যাথিত। সাংবাদিকদের একে অপরের ওপর এ ধরনের হামলা সকলের জন্য বিব্রতকর। অত্যন্ত দুঃখের বিষয় এই ঘটনাকে পুঁজি করে একটি কু-চক্রী মহল আমাকে জড়িয়ে গুটিকয়েক সংবাদপত্রে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশন করেছে, যাবিস্তারিত পড়ুন

১ঘন্টায় নড়াইল থেকে খুলনা

নড়াইল বাসীর জন্য আর একটা সুখবর। নড়াইলবাসী অতিসত্বর এক ঘন্টার মধ্যে খুলনা যেতে পারবেন। রাস্তাটি হচ্ছে নড়াইল গোবরা হয়ে সিকিরঘাট পার হয়ে ফুলতলার অতিক্রম করে। সুতরাং, খুলনায় যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। নড়াইল সদর থানার গোবরা বাজারে যে ব্রীজটি আছে তার সন্নিকটে প্রশস্ত আকারে ব্রীজ নির্মাণের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ব্রীজটি প্রশস্ত হবে ১০.২৫ মিটার এবং লম্বা হবে ৫০.১২ মিটার। যে যায়গায় ব্রীজটি হচ্ছে উক্ত স্থানের আশেপাশের স্থপনা সরিয়ে নেওয়াবিস্তারিত পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় গরু চোর আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রামবাসীর হাতে ধরা পরা এক গরু চোরকে আটক করেছে পুলিশ। ৮ জুন শনিবার দুপুরে চুরি হওয়া গরুর মালিকসহ এলাকাবাসীরা গরু চোরকে ধরে গ্রাম পুলিশ এবং স্হানীয় গন্যমান্যদের উপস্হিতিতে থানায় খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্হলে গিয়ে এক চোরকে আটক করে। আটককৃত চোরের নাম আইয়ুব।সে উপজেলার ৮নং বুখইতলা বান্ধবপাড়া গ্রামের মতি হাং এর পুত্র। মঠবাড়িয়া থানার এসআই জাফর জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হয়েছে। মঠবাড়িয়া থানা মামলা নং- ১৯, তাং-বিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবীন দুই আ.লীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোক

মণিরামপুরে একই দিনে প্রবীণ দুই আ.লীগ নেতার মৃত্যু হয়েছে। এতে উপজেলা আ.লীগের নেতৃবৃন্দসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শোক বিবৃতি প্রদান করেছেন। জানা গেছে, উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের সুবলকাটি গ্রামের মৃত জব্বার মোল্যার ছেলে প্রবীণ আ.লীগ নেতা নিজাম মোল্যা (৭৮) শনিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে… রাজেউন)। মরহুমের পারিবারিক সূত্রে জানাযায়, এদিন ভোর রাতের দিকে তিনি অসূস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে দ্রুত যশোর ২৫০ শয্যাবিস্তারিত পড়ুন

যে শহরে একদিনের জন্য বিয়ে করতে পারবেন পর্যটকরা!

যে শহরে একদিনের জন্য বিয়ে করতে পারবেন পর্যটকরা! শিরোনামটা দেখে আতকে উঠছেন? নূন্যতম ১০০ ইউরো দিয়ে নিলামে অংশ নিয়ে বউ জেতার সুযোগ রয়েছে পর্যটকদের। আর এ সুযোগ মাসে একবারই পাবেন একজন পর্যটক। বছর খানেক আগে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে এ সুযোগ চালুর পর বেড়ে গেছে পর্যটক। খবর দ্য গার্ডিয়ান’র। নতুন নিয়মে এই শহরে আপনি কখনও ঘুরতে গেলে এক দিনের জন্য বিয়ে করতে পারবেন এই শহরেরই এক সুন্দরীকে। বিয়ের দিনই ওই সুন্দরীর সঙ্গেবিস্তারিত পড়ুন

৫৬ টন ওজনের ব্রিজ রাতারাতি উধাও!

রাতারাতি ৫৬ টন ওজনের একটি ব্রিজ উধাও! তাই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে রাশিয়ার আর্কটিক অঞ্চলে। ডেইলি মেইল এই খবর দিয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, চুরির কিনারা করতে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, রাশিয়ার মুর্মানস্ক অঞ্চলের উম্বা নদীর উপর তৈরি এই ব্রিজটির মাঝের ৭৫ লম্বা অংশ সম্প্রতি ভেঙে নেয়া হয়েছে। গত মে মাসে ব্রিজ অন্তর্ধান রহস্য প্রথম নজরে আসে। এরপরেই সেটি প্রকাশিত হয় ভিকে নামের রাশিয়ার একটি ওয়েবপোর্টালে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের সর্ববৃহৎ জামাত গয়ড়া-রামভদ্রপুর ঈদগাহে

কলারোয়ায় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া-রামভদ্রপুর-কায়বা সম্মিলিত ঈদগাহে। বুধবার সকাল পৌনে নয়টায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে প্রায় পাঁচ হাজার মুসল্লি অংশ নেন। ঐতিহ্যবাহী এই ঈদগাহের সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ আবু নসর জানান, কলারোয়ার বিভিন্ন এলাকার মানুষের ভাষ্য অনুযায়ী ও তথ্যমতে উপজেলার সর্ববৃহৎ ঈদগাহ এটি। এই ঈদগাহকে অনেকেই কলারোয়ার শোলাকিয়া বলে থাকে। তিঁনি আরো জানান, কলারোয়ার গয়ড়া ও রামভদ্রপুর গ্রামের পাশাপাশিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঈদের দিন কলারোয়ায় বিদ্যুতস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার হেলাতলা ইউনিয়নের দামাদরকাঠী গ্রামের তৌহিদুল ইসলাম (২৫)নামের ওই যুব ঈদের দিন বুধবার দুপুর ২টার দিকে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, ঈদুল ফিতের দিন দুপুরের খাওয়ার পর বিশ্বকাপ খেলা দেখার জন্য টিভি অন করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ শটে মারা যায় সে। উল্লেখ্য, দেড় মাসে আগে ঐ যুবকের বিয়ে হয়। হাতের মেহেদি মুছতে না মুছতে নববধূর বিধবা বেশ এবং যুবকের অকালবিস্তারিত পড়ুন

‘কলারোয়া নিউজ’ এর পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক

বুধবার পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর সেই খুশি-আনন্দকে সকলের সাথে মিলেমিশে ভাগ করে নেয়ার প্রয়াসই ঈদ। ঈদুল ফিতর উপলক্ষে কলারোয়া নিউজ এর পক্ষ থেকে পাঠক, সাংবাদিক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাদের শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক। একই সাথে সর্বস্তরের জনসাধারণকেও ঈদের শুভেচ্ছা। অতিঅল্প সময়ে পাঠকদের আস্থা অর্জনে গর্বিত অনলাইন নিউজ পেপার কলারোয়া নিউজ। সকলের ভালোবাসার খুশি-আনন্দে ঈদ যোগ করেছে অনন্ত চূড়া। মহান আল্লাহর কাছে শুকরিয়ার পাশাপাশি সকলের প্রতি বিনম্র কৃতজ্ঞতাবিস্তারিত পড়ুন

কোহলিকে রাজা বানাল আইসিসি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে বুধবার বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। কিন্তু তার আগেই দলটির অধিনায়ক বিরাট কোহলিকে রাজা বানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা নিজেদের সাইটে কোহলির একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে কোহলির গায়ে রাজার সাজপোশাক। ছবিতে ক্রিকেটে কোহলির র্যাংকিং ও ভারতের বিশ্বকাপ জয়ের সাল উল্লেখ করা হয়েছে। সিংহাসনে বসা কোহলির এক হাতে বল এবং অন্য হাতে ব্যাট। পেছনে ভারতের পতাকার তিনটি রং। কোহলির মাথায় ব্রিটিশ রানীর মতো মুকুটবিস্তারিত পড়ুন

বিজেপিতে যোগ দিলেন ‘বেদের মেয়ে জোসনা

এবার ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষ যোগ দিলেন বিজেপিতে। বুধবার বিজেপির পশ্চিমবঙ্গ দফতরে সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এ ব্যাপারে দিলীপ ঘোষ ভারতীয় গণমাধ্যমকে জানান, বহু মানুষই এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন। তেমনিভাবেই বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ। উল্লেখ্য, বাংলাদেশের ফরিদপুরের মেয়ে অঞ্জু ১৯৮২ সালে নির্মাতা এফ কবির চৌধুরীরি হাত ধরে চলচ্চিত্রে আসেন। তিনি ঢালিউডে বহু হিট ছবি উপহার দেয়ার পর ১৯৯৬ সালে ঢাকাবিস্তারিত পড়ুন