Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পত্রদূত’র প্রয়াত সম্পাদক স. ম. আলাউদ্দিনের শাহাদাত বার্ষিকী পালন

১৯ জুন। দৈনিক পত্রদূত’র প্রতিষ্ঠাতা সম্পাদক, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা, সাতক্ষীরায় কৃষি, শিল্প, চিংড়ি শিল্প বিকাশের অন্যতম পুরোধা, কারিগরি শিক্ষার রূপকার, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, গণমানুষের নেতা আলহাজ্ব স. ম. আলাউদ্দিনের ২৩তম শাহাদাত বার্ষিকী। ১৯৯৬ সালের এই ১৯ জুন রাত ১০টা ২৩ মিনিটে নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় সাতক্ষীরার গডফাদারদের ভাড়া করা কিলারের কাটা রাইফেলের গুলিতে নির্মমভাবে নিহতবিস্তারিত পড়ুন
ব্লাকমেইল করে টাকা নেয়ার অভিযোগ
কালিগঞ্জে ধর্ষণের পর ভিডিও ধারণ : যুবক আটক

কালিগঞ্জে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে অস্ত্রের মুখে জোরপূর্বক ধর্ষণের পর ভিডিও ধারণ এবং ব্লাকমেইল করে ল্যাপটপসহ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী থানায় এজাহার দেন। এরপর মঙ্গলবার (১৮ জুন) থানার উপ-পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল হাই ওরফে রাজু (২৬) নামে এক যুবককে আটক করেন। রাজু উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুর গ্রামের শেখ রওশান আলীর ছেলে। এজাহার সূত্রে জানা যায়, গত ৫মাস পূর্বে বিশ্ববিদ্যালয় পড়ুয়াবিস্তারিত পড়ুন
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ

তথ্যভিত্তিক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কালিগঞ্জ থানা সংলগ্ন এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার কিছু সংখ্যক দালালদের মাধ্যমে থানায় আগত সাধারণ ও নিরীহ মানুষের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় সংক্রান্ত গত ১৬জুন দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় “মেসার্স তদবীর মার্কেট, কালিগঞ্জ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে কারোর নাম উল্লেখ না থাকলেও সত্য ও বাস্তবসম্মত প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ঠ ব্যক্তিদের গাত্রদাহ শুরু হতে থাকে। চলতি সপ্তাহেরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে কালেকশন পয়েন্ট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে কালেকশন পয়েন্ট পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯জুন) সকাল ১১টার দিকে ইউনিয়নের কালিকাপুর বাবুরহাট খোলায় তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জেসিয়া জামান, মৌতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান, বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও দৃষ্টিপাত সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, উপজেলা সমন্বয়কারী মহিউদ্দিন মোল্লা, ইউনিয়ন এনসিএইচএন রুবিনা আক্তার, নবযাত্রা প্রকল্পের ইউনিয়ন ওয়াস অর্গানাইজার রুমানাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বাঁশদহায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে সারা বাংলাদেশের সাথে একযোগে শুরু হয়েছে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট। বুধবার (১৯জুন) সকাল ৮টা থেকে বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করা হয়। শিশু-কিশোরদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ন এই খেলায় কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরষ্পর মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলাটি অমিমাংসিত ভাবে শেষ হলে টাইব্রেকারে ২-৩ গোলে কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়। রেফারির দায়িত্বে ছিলেনবিস্তারিত পড়ুন
নড়াইলে এখন আর দেখা যায় না বেত গাছের ঝাড়

নড়াইলের লতাপাতা আর সবুজ শ্যামলে ভরপুর ছিল গ্রাম-বাংলার পথঘাট প্রান্তর ও লোকালয় কিন্তু সেই সৌন্দর্য আজ হুকির মুখে। আগে গ্রাম-বাংলায় অনেক দেশী গাছগাছালী পাওয়া যেত কিন্তু এখন অনেক গাছ গাছালী বিলুপ্তি তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে বেতগাছ। এখন আর আগের মতো বেত গাছ গ্রামে-গঞ্জে দেখা যাচ্ছে না। বেতগাছ সাধারণ গ্রামে-গঞ্জে রাস্তার পাশে, এখন আর দেখা যায়না বসতবাড়ির পেছনে, পতিত জমিতে ও বনে কিছুটা আর্দ্র জায়গায় জম্মে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বলবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়লাভ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৬ হাজার ২৬৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ। উপজেলার ১১টি ইউনিয়নের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগ নেতা রিয়াজ উদ্দিন আহমেদ আনারস মার্কায় পেয়েছেন ৪৭ হাজার ৬৬৬ ভোট অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্ধি বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হোসাইন মোশারেফ সাকু নৌকা প্রতিকে পেয়েছেন ২১ হাজার ৩৯৮ ভোট।রিয়াজ উদ্দিন আহমেদ বেশী ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবেবিস্তারিত পড়ুন
সাহিত্যরত্ন কবি সন্তোষ কুমার দত্ত গুরুতর অসুস্থ্য : রোগমুক্তি কামনা

আন্তর্জাতিক সাহিত্য স্বর্ণপদকপ্রাপ্ত, দুই বাংলার অন্যতম স্বনামধন্য সাহিত্যরত্ন কবি সন্তোষ কুমার দত্ত নিত্য পারিবারিক নির্যাতনে নিষ্পেষিত হয়ে গুরুতর অসুস্থ্য পড়েছেন। বর্তমানে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আলাউদ্দিন আল মামুনের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। বর্ষিয়ান এই কবির রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন ঢাকাস্থ মাইকেল মধুসূধন একাডেমীর মহা ব্যবস্থাপক ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পরিচালক (অবঃ) কবি অসীম সাহা, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপ সচিব কবি শিবপদ মন্ডল, শিক্ষা মন্ত্রণালয়ের ড. মিজানুর রহমান, রাজগঞ্জ ডিগ্রী কলেজেরবিস্তারিত পড়ুন
বিলাসবহুল গাড়ির তেল কিনতে হাঁস-মুরগি চুরি!

সাধ্য না থাকলেও কমবেশি শখ সকলেরই থাকে। আর সেই শখ পূরণের চেষ্টাও থাকে সকলের মধ্যেই। অনেক সময় সাধ্যের বাইরে গিয়েও শখ পূরণের চেষ্টা করেন অনেকে। তাতে সমস্যাতেও পড়তে হয়। তেমনই একটি ঘটনা সামনে এলো। শখের পিছনে দৌড়ে কারাগারে ঠাঁই হল এক ব্যক্তির। চীনের লিনশুইয়ের সিচুয়ানের বাসিন্দা এক ব্যক্তির শখ ছিল কোটি টাকার গাড়ির। প্রচুর জমির মালিক, পেশায় কৃষক ওই ব্যক্তি ২,৮৯,৫০০ মার্কিন ডলার খরচ করে কিনেও ফেলেছিলেন একটি বিএমডাব্লিউ। কিন্তু কিনলেইবিস্তারিত পড়ুন
কলারোয়ার পিআইও’র অনিয়মের বিরুদ্ধে অভিযোগ!

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের একটি কাবিখা প্রকল্পের বরাদ্ধকৃত সমুদয় মালামাল আত্মসাত হয়েছে। ওই মালামাল আত্মসাতের সাথে পিআইও জড়িত উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর দাখিলকৃত লিখিত অভিযোগে জানাযায়,চলতি ২০১৮-২০১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংষ্কার (কাবিখা) কর্মসূচির আওতায় জয়নগর ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের প্রস্তাবনায় “মানিকনগর সবুর খাল হতে তালতলা মাদী অভিমুখে রাস্তা মাটি দ্বারা পুণঃ নিমার্ণ” প্রকল্পে ৪.৭৮৪৩ মে.টন খাদ্য বরাদ্ধ হয়।উক্ত প্রকল্পের সভাপতি হিসেবে জয়নগরবিস্তারিত পড়ুন
কলারোয়ার শ্যামসুন্দর মন্দির মঠবাড়িটি সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে

সাতক্ষীরার কলারোয়ায় প্রকৃতির অপূর্ব পুরাকীর্তি ‘শ্যাম সুন্দর নবরত্ন মন্দির’ (মঠবাড়ি মন্দির) সংস্কারের অভাবে এখন জরাজীর্ণ ও ভগ্নপ্রায়। প্রায় ৪০০ বছর আগের পুরানো এ মন্দিরটি ৬০ ফুট উঁচু টেরাকোটা ফলক খচিত পিরামিড আকৃতির প্রাচীন স্থাপত্যের অপূর্ব নিদর্শণ হয়ে আজও দাঁড়িয়ে আছে। মঙ্গলবার (১৮ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি পৃষ্ঠপোষকতায় সঠিক পরিকল্পনার মাধ্যমে মঠবাড়ি মন্দিরটি সংস্কার ও সংরক্ষণ এখন সময়ের দাবী। আর যদি মন্দিরটি সংস্কার হয়,তাহলেই সাতক্ষীরা জেলার আরও একটি অন্যতম পর্যটনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কর্মসৃজনের হরিলুট বিষয়ে জানতে চাওয়ায় সাংবাদিককে শাসালেন পিআইও!!

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান-কর্মসৃজন প্রকল্পের টাকা আবারও হরিলুট হওয়ার পথে! ওই প্রকল্পে চলতি অর্থ বছরের প্রথম দফায় জয়নগর ইউনিয়নে দুই লক্ষাধিক টাকারও বেশী হরিলুট হয়েছে। আর চলমান কর্মসৃজন প্রকল্পে দ্বিতীয দফায় প্রায় সাত লাখ টাকা হরিলুট হতে যাচ্ছে ! প্রকল্পটির কাজ আদৌ তদারকি হয় না। তদারকির অভাবে প্রকল্পের টাকা হরিলুট হয়। প্রকল্প সভাপতি, স্থানীয় চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোগসাজস করে প্রকল্পের টাকা হরিলুটবিস্তারিত পড়ুন
কলারোয়ার যুগিখালী ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে হরিশখাল খনন শুরু

কলারোয়ায় স্বেচ্ছাশ্রমে ৭ লাখ ৮২ হাজার টাকায় সাড়ে ৩ কিলোমিটার গোচমারার হরিশখাল খনন কাজ শুরু হয়েছে। গত ১০ বছর ধরে পড়ে থাকা হাজার হাজার বিঘা জমিতে ধান চাষ করতে এবার নিজস্ব উদ্যোগ নিলেন-কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আবুল বাশার ও ইউপি সদস্য এরশাদ আলী। মঙ্গলবার সকালে উপজেলার যুগিখালীর গোচমারা-হরিশখাল খননের কাজ শুরু করা হয়। এই খাল খননে এলাকার হাজার হাজার বিঘা জমিতে এবার ধান চাষ করতে পারবেন চাষীরা।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্রের কার্যনির্বাহী কমিটি গঠন

কলারোয়ায় নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্রের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের অফিস কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী কলারোয়ার কান্তা রেজার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. কামাল রেজা, কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, কলারোয়াবিস্তারিত পড়ুন
কলারোয়ার রামভদ্রপুরের মিশনের ইন্তেকাল

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের বিশিষ্ট সমাজকর্মী হায়াত মাহমুদ মিশন আর নেই। মঙ্গলবার ভোরে সে মারা যায় (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৭বছর। মিশন ওই গ্রামের আবু তালেব মোল্লার ছেলে। পারিবারিক সূত্র জানায়- দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ্য অবস্থায় বাড়িতে শয্যাশায়ী ছিলেন মিশন। ভোরে তাকে ঘুম থেকে ডেকে তুলতে গিয়ে পরিবারের সদস্যরা দেখেন তার মৃত্যু হয়েছে। মঙ্গলবারই জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রয়াত মিশন স্ত্রী, এক পুত্রবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ৪র্থ শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক বিয়ে!!

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এবার ফারজানা ইয়াসমিন নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে। অথচ ওই উপজেলাকে সারাদেশের মধ্যে সর্বপ্রথম বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়। ফারজানা ইয়াসমিন উপজেলার ভাড়াশিমলা সোনাটিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও উপজেলার সোনাটিকারী গ্রামের হাফেজ আশরাফুল ইসলাম ও আমেনা খাতুনের মেয়ে। বিদ্যালয়ে জমা দেওয়া জন্মসনদ অনুযায়ী তার জন্ম তারিখ ২০০৭ সালের ১৩ আগস্ট। ১০ জুন তার বয়স হয়েছে ১১ বছর ১০ মাস চার দিন।বিস্তারিত পড়ুন
