বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

৮ ছাত্রলীগকে বহিষ্কারের প্রতিবাদে ঝিকরগাছায় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন!!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিনসহ আট ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের প্রতিবাদে ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার যশোরের ঝিকরগাছায় মানববন্ধন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার সকালে সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজের মেইন গেটের সামনে এই মানববন্ধন হয়।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল কবির শিবলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পি ও সাধারণ সম্পাদক তৌফিক আনাম কৌশিক ,রাহুল হোসেন, সৈকত, হান্নান, এবং ঝিকরগাছা উপজেলার বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এদিকে, স্কুল-হাইস্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করায় মিশ্র মন্তব্য ছুড়েছেন স্থানীয়রা। তাদের মন্তব্য করতে শোনা যায়- মানববন্ধনে কলেজ পর্যায়ের নেতাকর্মীদের চেয়ে বহুলাংশে হাইস্কুলের কোমলমতি শিক্ষার্থীদের দাড় করিয়ে দেয়া হয়। অনেকে মন্তব্য করেন- তাদেরকে জোর করে এমনটা করানো হয়েছে।

তবে নিয়মিত ছাত্রলীগের নেতাকর্মীদের চেয়ে বহুলাংশে রাজনীতিতে কোনভাবেই এখনো জড়িত নন এমন ক্ষুদে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করাটা কতটুকু যুক্তিযুক্ত ও নৈতিক তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা