রবিবার, আগস্ট ২৩, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ঝিকরগাছা-চৌগাছায় আধুনিক স্বাস্থসেবা দেয়া হবে : মেজর জেনারেল (অব.) ডা. নাসির

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের নৌকার প্রার্থী মেজর জেনারেল(অব.) ডা. নাসির উদ্দিন দিন রাত ছুটছেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে। মহান বিজয় দিবসেও তার ব্যাতিক্রম হয়নি। সকালে ঝিকরগাছা উপজেলা মোড়ের মুক্তিযোদ্ধা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

এরপর ঝিকরগাছা বি.এম হাই স্কুল মাঠে সংক্ষিপ্ত পথসভা করেন ডা. নাসির।

সারাদিন ঝিকরগাছার জনগুরুত্বপূর্ণ স্থান সমূহে (হাড়িয়াদেয়াড়া, মিশ্রীদেয়াড়া, মাগুরা, মোহাম্মদপুর, ছুটিপুর, বাঙদা, কাশিপুর, কায়েমকোলা, ঘোড়দাহ, ফুলবাড়ী, সন্তোষনগর) সংক্ষিপ্ত পথসভা করেন।

২ নম্বর মাগুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের আহ্ববানে সাড়া দিয়ে রাত ৯টা ৩০ মিনিটে সন্তোষনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছান ডা. নাসির।

প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন- ‘ঝিকরগাছা-চৌগাছায় কোনো আধুনিক হাসপাতাল ও উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই। নেই ভালো কোনো কার্ডিওলজির চিকিৎসা। স্বাস্থসেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হবে। এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করা হবে।শিক্ষার হার বৃদ্ধি করা হবে, বেকারত্ব শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। মানুষের জীবনমানের উন্নয়ন করা হবে।’

এছাড়াও এলাকার সন্তান হিসাবে দল মত নির্বিশেষে নৌকায় ভোট চান ডা. নাসির।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ-সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুন্তাজ আলী, যুবলীগের সভাপতি জিয়াউর রহমান, ইউপি সদস্য রব্বেল হোসেন, সাবেক ইউপি সদস্য তক্কেল হোসেন, সন্তোষনগর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু নাসের, যশোর সাহিত্য পরিষদের সদস্য খোরশেদ আলম, শিক্ষক কামরুল হাসান, মাগুরা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ-সম্পাদক বিপ্লব কুন্ডুসহ হাজারো দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা