শনিবার, আগস্ট ২২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম

কলকাতার নতুন মেয়র হলেন ফিরহাদ হাকিম। সোমবার (৩ ডিসেম্বর) কলকাতা পুরসভার মেয়র পদে নির্বাচিত হয়েছেন তিনি।

মেয়র হিসেবে শপথ নেওয়ার আগে ফিরহাদ হাকিম বলেন, ‘সততার সঙ্গে কলকাতাবাসীর জন্য যথাযথ দায়িত্ব পালন করবো।’

তিনি আরও বলেন, আমরা দিদির (মমতা) সৈনিক। দিদি যেখানে দায়িত্ব দেবেন সেখানেই দায়িত্ব পালন করবো। দিদি যদি বলেন এসব ছেড়ে কার্গিলে যেতে সেখানেই যাবো। আমি দিদির প্রতি কৃতজ্ঞ।

এদিন স্থানীয় সময় বেলা ১টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে ঘণ্টা দেড়েকের মতো। গোপন ব্যালটে নেওয়া হয় ভোট। মেয়র পদের জন্য তৃণমূলের পক্ষ থেকে লড়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী ছিলেন কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। ১২১ ভোট পেয়ে জয়ী হোন ফিরহাদ হাকিম।

তবে এ নির্বাচনের আগেই ফলাফল নিয়ে কোনো মহলেরই সংশয় ছিল না। কারণ কলকাতা পৌরসভার ১৪৪টি ওয়ার্ডের কাউন্সিলররা ভোট দিয়ে মেয়র নির্বাচন করেন। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে বর্তমানে এখন ১৪৩টিতে কাউন্সিলর রয়েছেন। ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দু’বছর আগে মারা যাওয়ার পর এখনও সেখানে কোনো পুর প্রতিনিধি নির্বাচিত হননি। তবে এ ১৪৩ জনের মধ্যে তৃণমূলেরই প্রতিনিধি রয়েছেন ১২২ জন। সিপিএমসহ বামদলগুলির সম্মিলিত কাউন্সিলর সংখ্যা ১৪। বিজেপির কাউন্সিলর রয়েছেন মাত্র পাঁচজন। আর কংগ্রেসের রয়েছেন দু’জন কাউন্সিলর।

তাই এ নির্বাচনে ফিরহাদ হাকিমের জয় নিয়ে কোনো সংশয় ছিল না। তবুও নগরবাসীসহ রাজনৈতিক মহলের নজর ছিল এ নির্বাচনের দিকে।

এর আগে কলকাতার মেয়র পদে ছিলেন শোভন চট্টোপাধ্যায়।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!