মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দাবি আদায়ে মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

মাদ্রাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রেশন পাওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকেরা সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁদের এই অবস্থান চলছে। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেসুর রহমান বলেন, আগামীকাল সমিতির নির্বাহী কমিটির সভা ডেকে তাঁরা আমরণ অনশনের দিকে যাওয়ার কথা ভাবছেন। বেলা সোয়া ১১টার দিকে প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, আগের কয়েক দিনের চেয়ে এখন মাদ্রাসা শিক্ষকদের অংশগ্রহণ বেড়েছে। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন, শেরপুর সদর উপজেলার সুতিরপার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক মো. তালেব হোসেইন বলেন, তাঁদের প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে রেজিস্ট্রেশন পাওয়া। তিনি চাকরি করছেন ১৯৯০ সাল থেকে। কিন্তু সরকার থেকে কোনো বেতন ভাতা পাচ্ছেন না। দুই সন্তানের বাবা তালেব জানালেন, সংসারে তাঁর খুব অভাব। সামান্য জমি আছে। সেটা দিয়েও ভালোভাবে চলে না। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে জানালেন তালেব। একই ধরনের কথা বলেছেন, আরও কয়েকজন শিক্ষক। বিভিন্ন ধরনের দাবি সংবলিত ফেস্টুন গলায় ঝুলিয়ে শিক্ষকেরা এই কর্মসূচি পালন করছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু মহিমা খুন ।। দাদা-দাদিসহ ৮জনের বিরুদ্ধে মামলা
  • টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • নড়াইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন
  • এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!
  • তবু নড়াইলের দিপালী’র মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি! মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাশা
  • আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে মিন্নি
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • নড়াইলে ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার
  • নড়াইলে ভাইস চেয়ারম্যানের জামিন ও রিমান্ড না মঞ্জুর
  • ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা…