রবিবার, আগস্ট ৯, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মে, ২০১৯

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

মাধ্যমিক বিদ্যালয়ের ৪% চাঁদা কর্তন বাতিলের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারির অবসর সুবিধা বোর্ড এবং কল্যান ট্রাস্টে অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের মাধ্যমে তার হাতে এ স্মারকলিপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা সমিতির সভাপতি প্রধান শিক্ষক রেজাউল করিম,মাধ্যমিক স্কুল শিক্ষা লিয়াজো কমিটির সভাপতি আমানুল্লাহ আমান,বিস্তারিত পড়ুন

শার্শায় ৫ম শ্রেণির মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানী: সুপারসহ ৪জন আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল মহিলা আলিম মাদ্রাসার পঞ্চম শ্রেনীর এক ছাত্রীর সাহসী প্রতিবাদে যৌন হয়রানি ও সহায়তা প্রদানের অভিযোগে মাদ্রাসা সুপারসহ তিন শিক্ষককে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শার্শার সাতমাইল মহিলা হালিম মাদরাসার সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, প্রিন্সিপাল মহাসিন আলী, মাদরাসার কেরানি জামাল উদ্দীন ও স্থানীয় চিকিৎসক নূর ইসলাম। অভিযোগ সূত্রে জানা গেছে- গত রবিবারে ক্লাস নেয়ার সময় মাদ্রাসার সহকারী শিক্ষক শরিফুল ইসলাম ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাতবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের রামনাথপুর প্রাইমারি স্কুলের ঝুঁকিপুর্ণ ভবনে চলছে পাঠদান, আতংকে শিক্ষার্থীরা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার ১৭২নং রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ও ঝুঁকিপুর্ণ ভবনে চলছে পাঠদান কার্যক্রম। যে কোনো সময় ভবনের ছাদ ও ভীম ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ফলে চরম আতংকে রয়েছে ওই বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা। চিন্তিত রয়েছে অভিভাবক মহল। জরাজীর্ণ ও ঝুঁকিপুর্ণ ভবনের বিষয়ে স্থানীয় মো. আইয়ুব হোসেন জানান, এই বিদ্যালয়ে ২১৫জন ছোট ছোট কোমলমতি শিশুরা ভয়ে ভয়ে ক্লাস করছে। শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টাবিস্তারিত পড়ুন

সোস্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব নিয়ে সাতক্ষীরায় আলোচনা সভা

সোস্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব নিয়ে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের নবারুন উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার। বক্তব্য রাখেন, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, সহকারি শিক্ষক ফারুক হোসেন, দেবব্রত কুমার মন্ডল, শেখ জাহিদ হাসানবিস্তারিত পড়ুন

প্রস্তুত ১৩৭ সাইক্লোন সেন্টার

জেলা প্রশাসকের জরুরি সভা : সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি

ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য আঘাত মোকাবেলায় সাতক্ষীরায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে এই দুর্যোগের সম্ভাব্য আঘাত হানার বিষয়ে জনগনকে আগাম সতর্ক করা হয়েছে। জেলার তিনটি ঝুঁকিপূর্ন উপজেলা শ্যামনগর, আশাশুনি এবং কালিগঞ্জে সব ধরনের প্রস্তুতি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে। অপর চারটি উপজেলায়ও প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার(২ মে) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সার্কিট হাউসে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার উন্নয়নে কাজ করতে চায় : এমপি রবি

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথযাত্রী আমরা’ এই স্লোগানকে সামনে রেখে জঙ্গী, সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহমুক্ত সুন্দর সাতক্ষীরা গড়ার লক্ষ্যে তৃণমূল জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২রা মে) সকালে শহরের কামালনগরস্থ লেকভিউ প্রাঙ্গণে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নৌ-কামন্ডো মীর মোস্তাক আহমেদ রবি’র আয়োজনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় এমপি রবি বলেন,‘আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এদেশ ও জাতির প্রতি অনেক ভালবাসা ও প্রাণের আকুতি থেকে এ জেলাবাসীর ভাগ্যোন্নয়নে জনপ্রতিনিধি হয়েবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন কর্মশালা

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেসন ইউনিটের সহযোগিতায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার দিনপ্যাপী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন উপ-সচিব আবু সায়েদ মো. মনজুরুল আলম। কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এনামূল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শেখ আবু শাহীন, থানার তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদ, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর শাখা উদ্বোধন

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউট লেট মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে (৫০ তম) শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার রাজগঞ্জ বাজারের মণিরামপুর সড়কের মা মালঞ্চ বস্ত্রালয়ের ২য় তলায়, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও ব্যাংক এশিয়ার সত্বাধীকারী (এজেন্ট) সমিরণ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ব্যাংক এশিয়ার যশোর শাখার ম্যানেজার মোঃ রবিউল ইসলাম ফিতা কেটে উক্ত ব্যাংক শাখার উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, রাজগঞ্জ ডিগ্রীবিস্তারিত পড়ুন

ঘূর্ণিঝড় ফণী তছনছ হয়ে যেতে পারে উপকূলের ১০ কোটি জীবন

উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। ফলে উপকূলের আকাশে গুমট অবস্থা বিরাজ করছে। মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। শুক্রবার (৩ মে) সন্ধ্যা নাগাদ অতি প্রবল এই ঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাব বাংলাদেশে দেখা দিতে পারে। নদী বন্দর কর্তৃপক্ষ বলছে, উপকূলীয় এলাকার অভ্যন্তরীণ নৌযান চলাচলে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা হচ্ছে। সাগর উত্তাল থাকায় এরমধ্যে সাগরে অবস্থান করা সকল মাছ ধরা ট্রলারবিস্তারিত পড়ুন

ঘূর্ণিঝড় ফণি: সাতক্ষীরায় ৭নম্বর বিপদ সংকেত, প্রস্তুত ১৩৭টি আশ্রয় কেন্দ্র

ঘূর্ণিঝড় ‘ফণি’র সম্ভাব্য প্রভাব মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। ঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবেলায় সকলকে সর্তক ও সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে। ইতোমধ্যে জেলায় ৪নং সতর্ক সংকেত বাড়িয়ে ৭নং বিপদ সংকেত দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার জেলে-বাওয়ালীদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুর সভা সূত্রে জানা গেছে- জেলার ১৩৭টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। এছাড়া প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিমবিস্তারিত পড়ুন

প্রস্তুত ১৩৭টি আশ্রয় কেন্দ্র

ঘূর্ণিঝড় ‘ফণি’ : ৭নং বিপদ সংকেত, সাতক্ষীরায় সর্বোচ্চ প্রস্তুতি প্রশাসনের

ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলায় সাতক্ষীরা জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করেছে। বৃহষ্পতিবার (২মে) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪নং থেকে বাড়িয়ে ৭নং বিপদ সংকেত ঘোষনা করা হয়েছে। ঘুর্ণিঝড় মোকাবেলা ও জানমালের ক্ষয়ক্ষতি শুন্যের কোটায় রাখতে সাতক্ষীরা জেলা প্রশাসন দফায় দফায় জরুরী সভা ও কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। খোলা হয়েছে জেলা নিয়ন্ত্রন কক্ষ। জনস্বার্থে জরুরী প্রয়োজনে দু’টি ফোন নং দেয়া হয়েছে- ০৪৭১-৬৩২৮১ ও ০১৭৩৩-০৭৩৬০৪। জেলা প্রশাসক এসএম মোস্তফাবিস্তারিত পড়ুন

খুলনা দিয়ে আছে ‘ঘূর্ণিঝড় ফণী’

ঘূর্ণিঝড় ফণী শক্তিশালী আকার ধারণ করায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর ও চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (০২ মে) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমদ ফণী নিয়ে বিফ্রিং করেন। এ সময় তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণী পশ্চিম-মধ্য মোংলায় অবস্থান করছিল, সেখান থেকে এখন উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে মোংলা থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। চারিদিকে বাতাসের বেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হচ্ছেবিস্তারিত পড়ুন

৪৩ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী

দানবীয় রূপ নিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ফণী। বঙ্গোপসাগরে গত ৪৩ বছরে এপ্রিল মাসে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ‘ফণী’ সবচেয়ে শক্তিশালী বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে উষ্ণতার কারণে অনেকটা অস্বাভাবিকভাবে সৃষ্ট এবং উপকূলে আঘাত হানতে দীর্ঘ সময় নেওয়ায় ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তিশালী হচ্ছে। ১৯৭৬ সালের পর এপ্রিলে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর মধ্যে এটি শক্তিশালী বলে জানায় ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ‘ফণী’ এখন অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম সমুদ্রবন্দর থেকে ৬০০ কিলোমিটার এবং ওড়িশার পুরি থেকে ৮০০বিস্তারিত পড়ুন

কলম থেকে কলাম..

ফুটপাত দখলমুক্ত চাই

পৃথিবীর অন্যতম ব্যস্ত শহর ঢাকা এখন ট্রাফিক জ্যামে প্রথম স্থান দখল করেছে। অনেকে ট্রাফিক এর ভয়ে অল্প দূরত্বে গন্তব্য হলে হেটে যাওয়ার চেষ্টা করে। আর যারা শ্রমজীবী, গার্মেন্টস কর্মী তারা সবসময় হেটে তাদের কর্মক্ষেত্রে যোগদান করে। কিন্তু চলাচলের এই ফুটপাত আজকাল বিভিন্নভাবে দখল করছে। শুধু রাজধানী ঢাকা নয়, দেশের বিভিন্ন শহরেও একই অবস্থা। কেউ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফুটপথের ওপর দোকান তৈরি করে ভাড়া দিচ্ছে। আবার কেউ কেউ ভ্রাম্যমান জুতার দোকান, চুড়িরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ঘের দখলকে কেন্দ্র করে নিহতের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ আটক-৩

আশাশুনিতে মৎস ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোনায়েম হোসেন গাইন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। বুধবার সকালে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর বিলে এ ঘটনাটি ঘটে। নিহত মোনায়েম হোসেন গাইন কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের মৃত শাহাজুদ্দীন গাইনের ছেলে। এই ঘটণায় আশাশুনি থানা পুলিশ শোভনালী ইউপি চেয়ারম্যান ম মোনায়েম হোসেন সানা (৫০), তার ভাই আরশাদ হোসেন সানা (৬৩) ও বাটরা গ্রামের আশু সরদারের ছেলে লিটন সরদার ওরফে বাবুবিস্তারিত পড়ুন

কেশবপুর মহান মে দিবস পালিত

জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে কেশবপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে ১ মে বিকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড.বিস্তারিত পড়ুন