শনিবার, আগস্ট ৮, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মে, ২০১৯

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

এবারের ইত্যাদি’তে ফেরদৌস-পূর্ণিমার সাথে থাকছে সিয়াম-পূজা

হানিফ সংকেত মানেই সৃজনশীল কর্মকান্ড। প্রতি ঈদেই নির্মাণ করেন বেশ কয়েকটি নাটক নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”। ঈদ এলে আমাদের চারপাশ আনন্দ-উৎসবে ভাসে। আর ঈদ আনন্দের সাথে প্রতি ঈদেই দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে ঈদের বিশেষ ইত্যাদি। তাই প্রতি ঈদেই দর্শকরা অধির আগ্রহে অপেক্ষা করেন ইত্যাদির বিশেষ ঈদ পর্ব দেখার জন্য। প্রতি ঈদেই ইত্যাদিতে বিষয় ভাবনার নতুনত্ব ও গভীরতা দর্শকদের দেয় আনন্দের ভিন্ন মাত্রা। এবারের ঈদ ইত্যাদির নানান চমকের একটি হচ্ছেবিস্তারিত পড়ুন

উপজেলায় কমিটি ভেঙে দেয়া নিয়ে বিরোধ

কালিগঞ্জে ছাত্রলীগের দুই সদ্য সাবেক সভাপতিকে কুপিয়ে জখম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কমিটি ভেঙে দেওয়া নিয়ে বিরোধে একই রাতে ছাত্রলীগের দুই সাবেক ইউনিয়ন সভাপতিকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগেরই একটি গ্রুপ। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে গোবিন্দপুর হাটখোলায় ও রাত ১০টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নে কাজী পাড়া ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর হাটখোলায় ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন এবং তার ভাতিজা, ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি হৃদয়ের নেতৃত্বে সন্ত্রাসীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজপড়ুয়া ছাত্রের অকাল মৃত্যু

সাতক্ষীরায় নাঈম হোসেন (২১) নামের কলেজপড়ুয়া ছাত্রের অকাল মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার তলুইগাছা গ্রামের ইবাদাত হোসেনের পুত্র। নাঈম সাতানি শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের ছাত্র। পারিবারিক সূত্র জানায়- দিন তিনেক আগে হঠাৎ নাঈম পেটের ভিতর জ্বালা যন্ত্রণা অনুভব করলে তাকে সাতক্ষীরায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষানিরীক্ষা শেষে সেখান তার পেটে অপারেশন করা হলেও নারি বাস্ট হয়ে বৃহস্পতিবার দিবাগতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্র‏হ্মরাজপুরে মসজিদের পুকুরে শান নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা সদর উপজেলার ব্র‏হ্মরাজপুর ইউনিয়নের উমরাপাড়া জামে মসজিদের পুকুর ঘাটে শান নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৪ মে) সকালে মসজিদ কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু নির্মাণ কাজ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ৯নং ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিম মিঠু, মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুল জব্বার শেখ, আনারুল ইসলাম, হারুন অর রশিদ,বিস্তারিত পড়ুন

দলের পদও যাচ্ছে রাহুলের

ভারতের ১৭তম জাতীয় নির্বাচনে (লোকসভা) পরাজের পর এবার নিজ দল কংগ্রেসের সভাপতি পদও ছাড়তে প্রস্তাব করেছেন রাহুল গান্ধী। ভারতের উত্তরপ্রদেশের আমেথিতে গান্ধী পরিবারের ঐতিহ্যবাহী আসনে হেরে যাওয়া রাহুল দলটির জ্যেষ্ঠ নেতাদের কাছে এই প্রস্তাব করেন। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি কংগ্রেসের একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীসহ জ্যেষ্ঠ নেতাদের কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী। নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পুরো দায় নিয়েবিস্তারিত পড়ুন

নাম থেকে ‘চৌকিদার’ সরালেন মোদী

লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নিরঙ্কুশ জয় প্রায় নিশ্চিত, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটার অ্যাকউন্টে নিজের নামের আগে থেকে ‘চৌকিদার’ শব্দটি সরিয়ে ফেলেছেন। বৃহস্পতিবার এক টুইটে ‘চৌকিদার’ শব্দটি সরিয়ে ফেলার কারণ ব্যাখ্যায় মোদী বলেন, “এখন চৌকিদার চেতনাকে পরবর্তী পর্যায়ে নেওয়ার সময় হয়েছে। সবসময় এই চেতনাকে বাঁচিয়ে রাখুন এবং ভারতের উন্নয়নে কাজ করতে থাকুন। “চৌকিদার শব্দটি আমার টুইটার অ্যাকাউন্ট নাম থেকে সরে গেলেও এটি আমারবিস্তারিত পড়ুন

‘চৌকিদার’ মোদী আরও বিক্রম নিয়ে থাকছেন ক্ষমতায়

সাত ধাপের দীর্ঘ ভোটগ্রহণ প্রক্রিয়ার পর বুথ ফেরত জরিপের ফলাফলকে বিরোধীরা পাত্তা না দিলেও সেটাই সত্যি হতে চলেছে; ভারতের মসনদে থাকছেন নরেন্দ্র মোদী এবং আরও শক্তিশালী হয়ে। বিতর্কিত নানা অধ্যায় ছাপিয়ে নিজেকে ‘চায়েওয়ালা’ পরিচয় দিয়ে পাঁচ বছর আগে ভোটের লড়াইয়ে জিতে দিল্লির মসনদে বসেছিলেন মোদী; এবার ভোটের আগে শাসক পরিচয়ের পরিবর্তে নিজেকে ‘চৌকিদার’ হিসেবে তুলে ধরেছিলেন তিনি। বৃহস্পতিবার ভোট গণনায় দেখা যায়, ঐতিহ্যবাহী কংগ্রেস পরিবারের প্রতিনিধি অভিজাত রাহুল গান্ধীর পরিবর্তে ‘চৌকিদার’বিস্তারিত পড়ুন

বলিউডের যারা

লোকসভায় দেবের সঙ্গী এবার নুসরাত-মিমিও

রুপালি জগত থেকে লোকসভায় পা আগেই গিয়েছিলেন দেব, এবার তার সঙ্গী হতে যাচ্ছেন টালিউডের আরও দুই তারকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীও। ভারতের লোকসভা নির্বাচনে বৃহস্পতিবার ফল গণনা যতদূর গড়িয়েছে, তাতে এই তিন বাঙালি তারকার জয় অনেকটাই নিশ্চিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন তারা; প্রতীক ছিল জোড়া ফুল। হালের নায়িকা নুসরাত ভোটে নামতে না চাইলেও ‘মমতাদির’ অনুরোধ এড়াতে পারেননি, প্রার্থী হন বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত লাগোয়া বসিরহাটবিস্তারিত পড়ুন

১০ অধিনায়কের কথার সুরে বিশ্বকাপের আগমনী

ভেন্যুর নাম ‘দা ফিল্ম শেড’। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমায় বিধ্বস্ত হওয়ার পর আবার গড়ে তোলা কমপ্লেক্স এখন ইতিহাসের নানা ধাপ পেরিয়ে সিনেমা, নাটকের শুটিংয়ের জনপ্রিয় জায়গা। তবে উপলক্ষ এবার রুপালি পর্দা নয়। বিশ্বকাপ ক্রিকেট নাটকীয়তার আগমণী সুর বেজে উঠল সেন্ট্রাল লন্ডনের এই মঞ্চে, যেখানে পাশাপাশি এবারের বিশ্বকাপের ১০ অধিনায়ক। হাসি, আড্ডা, মজা, খুনসুটি, কথায় অধিনায়কেরা শোনালেন তাদের বিশ্বকাপ ভাবনা। এক রকম শুরু হয়ে গেল ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের আনুষ্ঠানিক পথচলাও। বৃহস্পতিবার দুপুর একটায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষকের বাড়িতে গিয়ে ধান ক্রয় করলেন ডিসি মোস্তফা কামাল

সাতক্ষীরায় সরাসরি কার্ডধারী কৃষকের বাড়িতে বাড়িতে গিয়ে বোরো ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল এলাকায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এক কৃষকের বাড়িতে গিয়ে এ ধান ক্রয়ের উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরি, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো তিন তরুণ-তরুণী

অবৈধপথে ভারতে পাড়ি দিয়ে সেখানে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাভোগের শেষে বাংলাদেশি তিন তরুণ-তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশে কাছে তাদের আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। ফেরত আসারা হলেন- নড়াইলের কালিয়া থানার বাবুপুর গ্রামের আকরাম শেখের ছেলে আয়ুব শেখ (৪০), একই থানার পুরুলিয়া গ্রামের ইলিয়াছ শেখের মেয়ে লিনা খাতুন ওরফে সুমা (২৩) ও যশোরের সিরাজগঞ্জ গ্রামের আজিজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাবেক ছাত্রলীগ নেতার ৪আঙুল কেটে নেয়ার ঘটনায় আরেক ছাত্রলীগ নেতা আটক

কলারোয়ায় সাবেক ছাত্রলীগ নেতা তুষারের উপর হামলা করে হাতের ৪টি আঙুল কেটের নেয়ার ঘটনায় জড়িত অভিযোগে জহিরুল ইসলাম টিটু নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাত ২টার দিকে পৌরসভাধীন তুলশীডাঙ্গা ১নং ওয়ার্ডের কানিপাড়া এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক জহিরুল ওই এলাকার সিরাজুল ইসলামের পুত্র। কলারোয়া থানার এসআই ও এ মামলার তদন্ত কর্মকর্তা রইস উদ্দীন কলারোয়া নিউজকে জানান- বিভিন্ন সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে তথ্যপ্রযুক্তি ব্যবহারেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অন্ত:সত্ত্বা মায়ের মৃত্যু

মনিরামপুরের রাজগঞ্জে বিদ্যুতের সর্টসার্কিটে অন্ত:সত্ত্বা মায়ের করুন মৃত্যু হয়েছে। তিনি ১ সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে মণিরামপুর উপজেলার চালুয়াহাটী গ্রামে। জানা যায়, ঐ গ্রামের সালাম দফাদানের কন্যা ১ সন্তানের জননী নাছিমা বেগম (২৭) বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঘরের ফ্যানের সুইচ দিতে গেলে বিদ্যুতের সর্টসাকির্টে ধরে ঘটনাস্থলে মারা যায়। কিন্তু জীবিত আছে ভেবে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে মৃত্যু নিশ্চিত ভেবে বাড়িতে ফেরত নিয়ে আসে বলে নিহতের পরিবারবিস্তারিত পড়ুন

তালার বিষমুক্ত আম যাচ্ছে রাজধানীর সুপারশপ ‘আগোরা’য়

স্বাদে-গন্ধে অনন্য বৈশিষ্ট সম্পন্ন সাতক্ষীরার আম গত কয়েক বছর ধরেই জনপ্রিয়তা পেয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বড়সড় সুপারশপে। দেশের গন্ডি পেরিয়ে মধুমাসের মধুফল রপ্তানী হচ্ছে বিদেশেও। তারই ধারাবাহিকতায় তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন থেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারশপ আগোরা’য় যাচ্ছে ফলের রাজা আম। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে তালা উপজেলায় আমের আবাদ হয়েছে ৭১৫ হেঃ জমিতে। এঅঞ্চলে মূলত: হিমসাগর, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া, হাড়িভাংগা, লতা, মল্লিকা আর গোবিন্দভোগের মতো জনপ্রিয় জাতের আমের মূলতবিস্তারিত পড়ুন

কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজে ডিগ্রিতে পাশের হার ৭৪%

সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের স্নাতক (পাস) কোর্সের ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে শিক্ষার্থীরা। সম্প্রতি প্রকাশিত ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) কোর্সের ফলাফলে এ প্রতিষ্ঠান থেকে পাশের হার শতকরা ৭৪ভাগ। ১৯জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪জন। সিজিএ ৪পয়েন্টের মধ্যে উত্তীর্ণের ১জনের পয়েন্ট ৩এর উপরে আর অন্যরা ৩এর কাছাকাছি। এর আগে ২০১৩-১৪সালে ৯জন পরীক্ষার্থীর মধ্যে সিজিএ ৩এর উপর পয়েন্ট নিয়ে ৩জন উত্তীর্ণ হয়। উপজেলার প্রান্তিক অঞ্চলের এ প্রতিষ্ঠানটির অভাবনীয় সাফল্যে শিক্ষকবিস্তারিত পড়ুন

৩০মে কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে ইফতার

কলারোয়ার অন্যতম সামাজিক প্রতিষ্ঠান কলারোয়া পাবলিক ইন্সটিটিউট বরাবরের মতো এবারো পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করেছে। আগামি ২৪রমজান, ৩০মে বৃহষ্পতিবার প্রতিষ্ঠান চত্বরে ওই ইফতার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কপাই সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা জানান- কলারোয়া পাবলিক ইন্সটিটিউট কর্তৃক প্রতিষ্ঠানের সম্মানীত সদস্যবৃন্দ, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক নেতৃবৃন্দ ও ক্রীড়াবিদদের সম্মানার্থে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ৩০মে বিকাল সাড়ে ৫টায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন ইফতার আয়োজনবিস্তারিত পড়ুন