রবিবার, মার্চ ৩, ২০১৯
বর্তমানে দিন হিসাবে দেখছেন
ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের বিবৃতি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা, সড়ক ও সেতু মন্ত্রী মোঃ ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক পত্রদূত), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (সাপ্তাহিক দখিনার দূত), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছিরবিস্তারিত পড়ুন
দেবহাটায় আ.লীগের চেয়ারম্যান প্রার্থী গনি’র নির্বাচনী গণসংযোগ

আসন্ন ৫ম দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি জনসাধারণের সাথে নির্বাচনী গণসংযোগ করেছেন। রবিবার সকালে তিনি উপজেলার জনবহুল সখিপুর বাজারে জনসাধারণের সাথে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পারুলিয়ার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রশীদুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কেল্টু, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দীন,আব্দুল কাদের, বজলুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার রসুলপুর প্রাইমারি স্কুলের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরার রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাফিজুর রহমান খান বিটু’র সভাপতিত্বে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, রসুলপুর বালকবিস্তারিত পড়ুন
‘স্বপ্নের মানুষ স্বপ্নেই আছে, বাস্তবে নাই’

আবারো নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেছেন ঢালিউড সুন্দরী শবনম বুবলী। শুক্রবার থেকে শুরু হওয়া তার এই চলচ্চিত্রের নাম ‘পাসওয়ার্ড’। মালেক আফসারী পরিচালিত এই চলচ্চিত্রেটিতে বরাবরের মতই ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে দেখা যাবে বুবলীকে। সম্প্রতি অভিনেত্রী পরীমনির বাগদান সম্পর্ণ করেছেন। বাগদানের ঝলমলে ছবির ছড়াছড়ি খবরের কাগজ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবিগুলোর বেশ ভালো লেগেছে বুবলীর। পরীমনির জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি। কিন্তু নিজের বিয়ের বিষয়ে বুবলী বলেন, ‘বিয়ে পরিকল্পনা করেবিস্তারিত পড়ুন
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার সন্ধ্যায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোর্পদ করেছেন বাবা। পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। মঠবাড়িয়া সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দেন। দণ্ডিত শামীম বাবু উপজেলার কুমিরমাড়া গ্রামের মোশারফ হোসেন হাওলাদারের ছেলে। মঠবাড়িয়া থানার এসআই হুমায়ুন কবির বলেন, শামীম ঘরে বসে মাদক পান করায় তার বাবা পুলিশে খবর দেন। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তিনি বাবুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডবিস্তারিত পড়ুন
৫ ফুট ৭ ইঞ্চি চুলের অধিকারিণী

নারীর মাথায় লম্বা কালো ঝলমলে কেশের আকর্ষণ সর্বত্রই! কোমর অব্দি চুল, বা হাঁটু পেরোনো চুলের গল্প তো অনেক শুনেছেন। কিন্তু একেবারে গোড়ালি অব্দি চুল? দশ বছর আগে পার্লারে চুল কাটাতে গিয়ে বিচ্ছিরি হেয়ারকাট নিয়ে সমস্যায় পড়েছিলেন ছয় বছরের এক শিশু। সেই শিশুটিই বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারিণী। আর ওই চুলের সৌজন্যেই গিনেস ওয়ার্ল্ডের খেতাব জয় করেছেন কিশোরী। গুজরাটের বাসিন্দা নীলাংশী প্যাটেল খারাপ চুলকাটার ঘটনায় বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে চুলইবিস্তারিত পড়ুন
গার্মেন্ট কর্মী থেকে আজ লেডি মাফিয়া

দুর্গম চরাঞ্চল তিস্তাপাড়। চারদিকে বালুর রাজ্য। রাজ্যের সেই বালু কন্যা সূর্যমণি। গার্মেন্ট কর্মী থেকে এখন আন্তর্জাতিক লেডি মাফিয়া। বাবা দিনমজুর আবদুস সাত্তার। সূর্যমণি লালমনিরহাট জেলার কালীগঞ্জের তিস্তার দুর্গম চরাঞ্চল চরবৈরাতির দরিদ্র ঘরের কন্যা। পরিবারের অভাব অনটনে কাজের সন্ধানে ছুটে আসে ঢাকায়। বয়স ১১ বছর থাকায় প্রথমে কাজ নেয় বাসায় ঝিয়ের। পরে গার্মেন্ট কর্মী। বায়িং হাউজের কলগার্ল। এখন মাফিয়া ডন। হেরোইন, কোকেনের বিশাল চালানসহ আটক হয়ে এখন শ্রীলঙ্কা কারাগারে। বাংলাদেশি কন্যা সূর্যমনিবিস্তারিত পড়ুন
প্রবাসীদের কষ্টার্জিত অর্থে মসজিদ

সুনামগঞ্জের দিরাইয়ের কুলঞ্জ ইউপির নাছনী বাজার। সেখানের একটি ভবনের নীল কাঁচ মানুষকে আকর্ষণ করে। এ ভবনটি নাছনী জামে মসজিদ। উপজেলার নাছনী গ্রামের প্রবাসীদের অর্থায়নে এ মসজিদ নির্মাণ হয়। যার ব্যয় প্রায় দুই কোটি টাকা। আধুনিক কারুকাজে নির্মিত মসজিদে শুক্রবার মানুষের ঢল নামে। ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দেশ-বিদেশে অনেক ভ্রমণ করেছি কিন্তু গ্রামে এতো টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন, মনোরম মসজিদ কখনো দেখিনি। নাছনী গ্রামের প্রবাসীদের আন্তরিকতা ও গ্রামবাসীর একতা মুগ্ধ করেছে।বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন

রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) ‘জাতীয় পতাকা প্রদান-২০১৯’ অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলকার নাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বেলা ১১টায় রাজশাহী সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করবে। এরপর তিনি সেনানিবাসে আয়োজিত ৭, ৮, ৯ ও ১০ নম্বর কন্টিজেনের বীরদের কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করবেন। এরপর তিনি তাদের পতাকা ও সনদ প্রদান করবেন। দুপুরেবিস্তারিত পড়ুন
আইসিইউতে ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে আইসিইউতে নেয়া হয়। জানা গেছে, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে কার্ডিওলজি বিভাগের অধীনে চিকিৎসা নেয়ার জন্য বলেছেন।
