সোমবার, আগস্ট ১০, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

এপ্রিল, ২০১৮

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় মোবাইল কোর্ট, ৪ মামলায় ৬৫০০ জরিমানা

সাতক্ষীরায় মোটরযানের উপর পৃথক পৃথক স্হানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে পাটকেলঘাটা, শহরের নারিকেলতলা ও জেলা প্রশাসকের কার্যালয়ের মেইন গেটের সামনে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ’র সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোটরযান আইন ১৯৮৩ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে উক্ত আইনের বিভিন্ন ধারায় মোবাইল কোর্টে বিভিন্ন মোটযানের মধ্যে ৪টি মামলার বিপরীতে ৬৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। বিআরটিএ সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারীবিস্তারিত পড়ুন

২৪ বছর পর মেয়েকে খুঁজে পেলেন বাবা!

তিন বছর বয়সে যে মেয়ে হারিয়ে ফেলেছিলেন তাকেই মঙ্গলবার বুকে বুকে জড়িয়ে ধরলেন তিনি। বাবা-মেয়ের এই অপূর্ব মিলন নাড়া দিয়েছে চীনের গণমাধ্যমসহ আন্তর্জাতিক গণমাধ্যম। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২৪ বছর আগে মেয়েকে হারানোর পর তার খোঁজে হন্যে হয়ে গিয়েছিলেন ওয়াং মিংকিং। কোনও একদিন পথে মেয়ের সাথে দেখা হয়ে যেতে পারে এই আশায় বেছে নিয়েছিলেন ট্যাক্সিচালকের পেশাও। মিংকিং স্বপ্ন দেখতেন চেংডু শহরে গাড়ি চালাতে চালাতে হয়তো একদিন তিনি তার হারিয়ে যাওয়া মেয়েকেইবিস্তারিত পড়ুন

হাওড়া ব্রিজের মাথায় উঠে গেলেন যুবক, এরপর…

হাওড়া ব্রিজের মাথায় উঠে হাত নাড়তে দেখা গেছে এক যুবককে। তবে সোমবার বিকেলের ওই ঘটনায় পুলিশ বা দমকল বাহিনীকে তেমন ঝামেলায় পড়তে হয়নি। কিছুক্ষণের চেষ্টায় তাকে সেতুর মাথা থেকে নিচে নামিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের দাবি, ওই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন। কিন্তু যে ব্রিজের ফুটপাতে দাঁড়ানো নিষেধ, ছবি তোলাতেও রয়েছে নিষেধাজ্ঞা; সেখানে পুলিশের চোখ এড়িয়ে কীভাবে ব্রিজের মাথায় ওই যুবক উঠে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। ব্রিজের হাওড়া ও কলকাতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ হাসপাতালের রোগীদের নিজ হাতে খাইয়ে দিলেন জগলুল এমপি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি থাকা ৭০ জন রোগীকে বুধবার দুপুরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বিভিন্ন খাদ্য সামগ্রী, খাওয়ার প্লেট ও গ্লাস প্রদান করেন। সাথে সাথে তিনি নিজ হাতে রোগীদের খাদ্য খাওয়ান এবং রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন ও হাসপাতাল কর্তৃপক্ষকে সুচিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দেন। জগলুল হায়দার কর্তৃক উন্নত মানের খাদ্য, প্লেট, গ্লাস পেয়ে রোগীরা ও তাদের অাত্মীয় স্বজন এমপি ও তার স্ত্রীর প্রতিবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ ১ ব্যক্তি আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার সাদীপুর, রঘুনাথপুর ও বড়আচঁড়া সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ৭১৫ বোতল ফেনসিডিলসহ মনিরুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। বুধবার (৪ঠা এপ্রিল) ভোরে ফেনসিডিলসহ বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা মনিরকে আটক করে। সে বেনাপোল বন্দর থানার ভবারবেড় গ্রামের মৃত রস্তম শেখের ছেলে। বিজিবি জানায়- গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্তের সাদীপুর, রঘুনাথপুর ও বড়আচঁড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতেবিস্তারিত পড়ুন

তালায় দুই বাসের সংঘর্ষে আহত ৫

সাতক্ষীরার খুলনা-পাইকগাছা সড়কে হানিফ পরিবহন ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাতটার দিকে তালা উপজেলার গঙ্গারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান- ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন ও পাইকগাছা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস উপজেলার গঙ্গারামপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই ড্রাইভারসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদোয় দৈনিক গ্রামের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারস্থ প্রেসক্লাবে দৈনিক গ্রামের কাগজের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ০৩ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় খোরদো বাজারের গ্রামের কাগজের আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক ও খোরদো প্রেসক্লাবের সভাপতি মেহেদী মাসুদের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরদো পুলিশ ক্যাম্পের আইসি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- আ.লীগ নেতা শহিদুল ইসলাম, পুলিশের এএসআই এজাজ মাহমুদ,বিস্তারিত পড়ুন

স্ত্রীর পরকীয়া : যেভাবে আইনজীবী রথীশকে হত্যা ও লাশ গুমের চেষ্টা করা হয়

স্ত্রীর পরকীয়া প্রেমের জেরে রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে বলে র‌্যাবের মহাপরিচালক(ডিজি) বেনজির আহমেদ জানিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে রংপুর নগরীর বাবুপাড়া এলাকার রথীশের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তাজহাট মোল্লাপাড়ার একটি নির্মাণাধীন বাড়ি থেকে বালু চাপা দেওয়া অবস্থায় রথীশের লাশ উদ্ধার করে র‌্যাব-১৩ এর সদস্যরা। বুধবার সকালে র‌্যাবের ডিজি হেলিকপ্টারে করে রংপুরে আসার পর দুপুরে র‌্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় বেনজির বলেন, ৩০ মার্চ সকাল থেকেবিস্তারিত পড়ুন

স্ত্রীর পরকীয়ায় খুন আইনজীবী রথীশ চন্দ্র

স্ত্রীর পরকীয়ার জেরে আওয়ামী লীগ নেতা আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক খুন হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে রথীশ চন্দ্রের লাশ উদ্ধার পর রংপুরের এএসপি মিজানুর রহমান একথা জানান। হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত দাবি করে তিনি আরও জানান, রথীশ চন্দ্র ভৌমিকের স্ত্রী স্নিগ্ধা সরকারের সহকর্মীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এর আগে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে রংপুর কোতয়ালি থানার তাজহাট মোল্লাপাড়ায় নির্মাণাধীন একটি ভবন থেকেবিস্তারিত পড়ুন

ভিন্ন সেটে এইচএসসি প্রশ্ন : ইউএনওকে অব্যাহতি

ভিন্ন সেটে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা নেয়ায় মাদারীপুরের কালকিনিতে কেন্দ্র সচিবসহ ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার জন্য কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সোমবার সারাদেশে এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা ‘খ’ সেটে হলেও মাদারীপুরের কালকিনি উপজেলার ৩ হাজার ৮৪ জন পরীক্ষার্থী ‘ক’ সেটে পরীক্ষা দেয়। বিষয়টি ফাঁস হয়ে গেলে উপজেলারবিস্তারিত পড়ুন

হংকংয়ের ট্রফি নিয়ে স্মৃতিকাতর সালাউদ্দিন

প্রথম ফুটবলার হিসেবে দেশের বাইরে পেশাদার লিগ খেলেছেন কাজী সালাউদ্দিন। হংকংয়ের ক্যারোলিন এফসিতে ১৯৭৫ সালে খেলতে গিয়েছিলেন। এক মৌসুম বেশ খ্যাতি ছড়িয়েছেন। সেখানেই তার মেয়ে কাজী সারাজিনের জন্ম। সেই থেকে হংকং দেশটি তার গুডবুকে। দীর্ঘ ৪৩ বছর পর হংকং শহরের স্মৃতি যেন ফিরে এল অনূর্ধ্ব-১৫ নারী দলের কারণে! জকি কাপ ফুটবলের শিরোপা জিতে তহুরা-শামুসন্নাহাররা ট্রফি তার হাতে তুলে দেওয়ার পরেই স্মৃতি কাতর হয়ে পড়েন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন! বাফুফে ভবনে শিরোপাবিস্তারিত পড়ুন

খুলনায় বাসচাপায় শিশু নিহত, বাস ভাঙচুর

খুলনার খালিশপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে তন্নি (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন তার মা শিমুল আক্তার (৩৫)। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর খালিশপুরের আলমনগর পোড়ামসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী বিআরটিসিরি একটি বাস ভাঙচুর করে।খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, খালিশপুর থেকে বরিশালগামী বিআরটিসির বাসটি মা-মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহতবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে মানবাধিকার কর্মীকে মারপিট মামলা দায়ের

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে আজিজুর রহমান নামের এক মানবাধিকার কর্মিকে মারপিট করে আহত করেছে উপজেলার চালুয়াহাটী গ্রামের হাতেম আলী ফকিরের ছেলে শফিকুল ইসলাম৷ এঘটনায় মণিরামপুর থানায় মামলা করা হয়েছে৷ মামলার বিবরণে জানা যায়, গত ২৭ মার্চ (মঙ্গলবার) সকালে উপজেলার চালুয়াহাটী গ্রামের আরিফ খাঁর ছেলে আজিজুর রহমান চালুয়াহাটী প্রাথমিক বিদ্যালয় মোড়ে শফিকুল ইসলামের নিকট পাওনা টাকা আদায়ের জন্য গেলে শফিকুল আজিজুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে৷ গালিগালাজ করতে নিষেধবিস্তারিত পড়ুন

ছাত্রাবাসে গলাকাটা মরদেহ ও গুলিবিদ্ধ ছাত্র

কুমিল্লা মহানগরীর রেসকোর্স এলাকার একটি ছাত্রাবাস থেকে সাগর দত্ত নামে কলেজছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একই কক্ষ থেকে সজীব নামে আরেক ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে তাদের উদ্ধার করা হয়। তবে সকাল সাড়ে ৬টার দিকে গুলির শব্দ পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।নিহত সাগর ও আহত সজীব কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গুলিবিদ্ধ সজীবকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন

শিশু গৃহকর্মীর মৃত্যুরহস্য ধামাচাপা দেয়ার চেষ্টা

নড়াইলের নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের শুড়িগাতি গ্রামের টুকু মোল্যার আট বছরের মেয়ে শরিফার মৃত্যুরহস্য ধামাচাপা দিতে অভিযুক্ত সরকারি কর্মকর্তা ২০ লাখ টাকার প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩ এপ্রিল) সন্ধ্যায় নড়াইল সদর হাসপাতালে শরিফার ময়নাতদন্ত শেষ হয়েছে। এর আগে গত সোমবার দুপুর ১২টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে শরিফার মৃত্যু হয়। সোমবার রাত ২টার দিকে শরিফার লাশ নড়াগাতির শুড়িগাতি গ্রামের বাড়িতে পৌঁছায়। শিশু শরিফা ঢাকায় সরকারি এক কর্মকর্তার বাসায়বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রাক্তন ইউএনও তরিকুলপুত্র আশিকুলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

সাতক্ষীরা জেলার কলারোয়া ও দেবহাটার প্রাক্তন উপজেলা নির্বাহী অফিসার এবং বর্তমানে ঢাকাস্থ ভূমি রের্কড ও জরিপ অধিদপ্তরের উপসচিব আ.ন.ম তরিকুল ইসলামের একমাত্র পুত্র এ.এন.এম আশিকুল ইসলাম প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার মাতা মিসেস আন্জুন নাহার সাতক্ষীরা জেলার ভালুকা চাঁদপুর আর্দশ ডিগ্রী কলেজের দর্শন বিভাগের প্রভাষক। সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় থেকে সে পরীক্ষায় অংশ নেয়। তাঁর এ কৃতিত্বে আল্লাহর শুকরিয়ার পাশাপাশি পিতা-মাতাসহ পরিবার এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেবিস্তারিত পড়ুন