মার্চ, ২০১৮
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরার মেয়ে প্রিয়াঙ্কার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অর্জন

সাতক্ষীরার মেয়ে শারমিন পারভীন প্রিয়াঙ্কা স্নাতকোত্তর পর্যায়ে গবেষণায় আসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরুপ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অর্জন করেছেন। স্নাতকোত্তর গবেষণার বিষয় হিসেবে তিনি কৃষিবর্জ্য বা কৃষি কাজের উচ্ছিষ্ট অংশ ব্যবহার করে পরিবেশবান্ধব আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় কাঠের বিকল্প বানানোর মাধ্যমে টেকসই প্রযুক্তির এক নতুন ধারনা ও উদাহরণ তৈরি করেছেন যার স্বীকৃতির অংশ হিসেবে রবিবার(৪মার্চ) সকালে ওসমানী মিলনায়তন ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হতে এককালীনবিস্তারিত পড়ুন
বেনাপোলে একরাতে দু’বাড়ীতে ডাকাতি, স্বর্নালংকারসহ ২৫লাখ টাকা লুট

যশোরের বেনাপোলের দূর্গাপুর এলাকায় শনিবার (৪ঠা মার্চ) রাতে পর পর দুই বাড়ীতে ডাকাতি হয়েছে। রাত ২টার দিকে এই ডাকাতি সংঘটিত হয়।ডাকাতরা বাড়ীর সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ সহ ২৫ লক্ষ টাকার মালামাল লুটকরে। শনিবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে সাংবাদিক বকুল মাহবুব ও পার্শ্ববর্তী আমদানি কারক হাজী নজরুল ইসলাম বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়েছে। বিশিষ্ট সি এন্ড ব্যবসায়ী ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বেনাপোল প্রতিনিধিঃবিস্তারিত পড়ুন
শার্শার যদুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা

”সয়াবিনযুক্ত পুষ্টিকর স্কুল লাঞ্চ খাও, সুস্থ্য থাকো, মেধাবী হও” এই স্লোগানে শার্শার উলাশী যদুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাপান-বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ এসোসিয়েশন(জেবিসিইএ) সংস্থার আয়োজনে বাৎসরিক ”ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী জেবিসিইএ বাংলাদেশ এর কান্টি ডিরেক্টর আনিছুর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র সংস্থার চেয়ারপার্সন মিসেস তোমোকো মাস্মোতো। এসময় বিশেষ অতিথি ছিলেন জেবিসিইএ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সাতোমি তয়োদা, অত্র ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে এ্যাসডো বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে এ্যাসডো বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন রবিবার সকালে উপজেলা সমবায় অফিসে অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সমবায় অফিসের প্রশিক্ষক আব্দুল মোক্তাদের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম। প্রতিদ্বন্দি প্রার্থি না থাকায় নাসির আহম্মেদ গাজীকে সভাপতি, আশরাফুজ্জামানকে সাধারণ সম্পাদক, রানাকে সহ-সভাপতি, মোবাস্বের হাসান, এনামূল হোসেন ও জাকির হোসেনকে কার্যকরী সদস্য নির্বাচন করে কেশবপুর এ্যাসডো বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়। কেশবপুর কুঠিবাড়িবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের মদনপুর প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

রবিবার সকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মদনপুর প্রাথমিক বিদ্যালয়ে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ বিদ্যালয়ের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম৷ বক্তব্য রাখেন, হরিহরনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, মদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আক্তারুজ্জামান, ঝাঁপা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা ইয়াসমিন প্রমূখ৷
মা শ্রীদেবীর জন্য কলম ধরলেন জাহ্নবী কাপুর

মার্চ মাসের ৭ তারিখ শ্রীদেবীর বড়মেয়ে জাহ্নবীর জন্মদিন। এই জন্মদিনে মাকে পাশে পাবেন না তিনি। আর সেই আবেগেই তাড়িত হয়ে মা শ্রীদেবীর উদ্দেশে ট্যুইটারে কলম ধরলেন জাহ্নবী। লিখলেন, শ্রীদেবীকে ছাড়া তার ও পরিবারের জীবনযাপনের কথা। জাহ্নবী ট্যুইটারে লিখলেন, ‘আমার বুকের মাঝে অদ্ভুত শূন্যতা। আমি জানি এই শূন্যতা নিয়েই আমাকে বেঁচে থাকাটা শিখতে হবে। এটাও জানি দূর থেকে আমার দুঃখ, বেদনা, সবই তোমর নজরে থাকবে। আমি যখন চোখ বন্ধ করি, তখন শুধুবিস্তারিত পড়ুন
হামলাকারীকে গণপিটুনি (ভিডিও)
শাবিতে ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত

জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জানা গেছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মঞ্চে বসা ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। এসময় পেছন দিক থেকে এক যুবক এসে তার ঘাড়ে ছুরিকাঘাত করে। এছাড়া এ ঘটনায় ইব্রাহিম নামে পুলিশের একবিস্তারিত পড়ুন
খুলনায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

খুলনায় নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনায় সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। নৌকা আমাদের মাতৃভাষার অধিকার এনে দিয়েছে। নৌকায় ভোট দিয়েছিলেন বলেই দেশ আজ এগিয়ে চলেছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইলে নৌকা মার্কায় ভোট দিন। এসময় তিনি উপস্থিত লাখো জনতাকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, দেশ এগিয়ে যাবেবিস্তারিত পড়ুন
৩০ প্রার্থী চায় এলডিপি
অফিসের সামনে ‘বাক্স’ রাখলে ২ কোটির বেশি টাকা হতো: নজরুল

নির্বাচন থেকে দূরে রাখতেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, তাকে রাজনৈতিক সিদ্ধান্তে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি ও জনগণকে দুর্বল করা যাবে না। শনিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা এসব কথা বলেন। মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির ভাইসবিস্তারিত পড়ুন
কলারোয়ার হরিদাস ঠাকুর জন্মভিটায় ৫মার্চ থেকে ৪দিনের ধর্মীয় অনুষ্ঠান, প্রস্তুতি সম্পন্ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছী শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটায় ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে ৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫মার্চ সোমবার থেকে ৮মার্চ বৃহষ্পতিবার পর্যন্ত ওই অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দ উপস্থিত হবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ও শেষ পর্যায়ে। হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র জানান- ‘প্রতি বছর এক থেকে দেড় লক্ষাধিক ভক্তের সমাগম হয়।বিস্তারিত পড়ুন
কলারোয়া পৌর মেয়রের সদ্য প্রয়াত ভাইপো ইমনের মাগফিরাতে দোয়া অনুষ্ঠান

কলারোয়ায় পৌরসভার মেয়র আকতারুল ইসলামের ভাইপো ও ব্যবসায়ী আব্দুস সামাদের (সাবোর আলি) ছেলে প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র প্রয়াত জাহিদ হাসান ইমনের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩মার্চ শনিবার দুপুরে কলারোয়া পৌর শহরের গদখালি গ্রামের বাড়িতে অনুষ্ঠিত দোয়ানুষ্ঠানে সকল শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ শরিক হন। মরহুমের স্বজন, সতীর্থ, বন্ধু, ভক্তগণ সকলেই প্রাণ খুলে দোয়া করেন অকাল প্রয়াত জাহিদ হাসান ইমনের জন্য। দোয়া অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে সকলেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে স্কাই স্পোর্টস চ্যাম্পিয়ন

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরার এরিয়ানস ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্কাই স্পোর্টস। ৩মার্চ শনিবার স্থানীয় পাইলট হাইস্কুল ফুটবল মাঠে সকাল ১০টায় ডিউজ বলের ফাইনাল খেলায় শিরোপা নির্ধারণী ম্যচে টসে জিতে স্কাই স্পোর্টস প্রতিপক্ষ এরিয়ানস ক্লাবকে ব্যাটিং-এ আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান করে এরিয়ানস ক্লাব। দলের পক্ষে ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন মহসিন। তিনি অপরাজিত ৫৬রান করেন মাত্র ২২বল খেলে। আর হৃদয়বিস্তারিত পড়ুন
কলারোয়া ন্যাশনাল সার্ভিসে শিক্ষিত বেকারদের বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান

কলারোয়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ১ম ব্যাচের প্রশিক্ষণ শেষে সকল কর্মীদের কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, সরকারি ও সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানসহ সেবামূলক দপ্তরে যোগদান করতে দেখা যায়। শনিবার অফিস চলাকালিন সময়ে তারা তাদের নির্ধারিত অফিসগুলোতে যোগদান করেন। শনিবার (৩ রা মার্চ) সকার ১০টার দিকে কলারোয়া উপজেলার নাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ১ম ব্যাচের প্রশিক্ষণ নেয়া কর্মীরা তাদের কর্মসংস্থানে যোগদানের ব্যাপারে জানতে চাইলে অত্র বিদ্যালয়েরর প্রধানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আবারো বিকাশে টাকা হাতিয়ে নেয়া প্রতারকের খপ্পরে পড়লো এক ব্যক্তি

আবারো বিকাশে টাকা হাতিয়ে নেয়ার মাধ্যমে প্রতারক চক্রের খপ্পরে পড়লো কলারোয়ার দেয়াড়া এলাকার এক ব্যক্তি। গত ২মার্চ শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে এ ঘটনা ঘটে। প্রতারক ব্যক্তির সুকৌশল কথামালার জ্বালে পড়ে ১০হাজার টাকা খুইয়েছেন খোরদো বাজারের পার্শ্ববর্তী চাকলা গ্রামের মোস্তাফিজুর নামের এক ব্যক্তি। গ্রামের সহজ সরল মোস্তফিজুর রহমান জানান- তাকে হঠাৎ 01885468164 নাম্বার থেকে ফোন করে বলে যে, তার বিকাশ নাম্বার দীর্ঘদিন ব্যাপক লেনদেন হওয়ায় একটা অফারবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

কলারোয়া উপজেলার দেয়াড়ায় দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেয়াড়া হাইস্কুল ময়দানে ২মার্চ শুক্রবার ও ৩ মার্চ শনিবার ওই মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি আবুল কালাম আজাদ (উত্তর চব্বিশ পরগনা, ভারত)। আলোচক ছিলেন- মাওলানা মুফতি শহিদুর রহমান (মাহমুদাবাদী সিলেট খতিব ঢাকা প্রথম মসজিদ ঐতিহাসিক নারিন্দা সেন্ট্রাল জামে মসজিদ ঢাকা ও ইসলামী আলোচক আর টিভি ঢাকা), মাওলানা গুলজার হুসাইন মাহমুদী (এমএম তাড়াশ সিরাজগঞ্জ ও ইসলামীবিস্তারিত পড়ুন
শার্শায় ১০০পিস ইয়াবা সহ একজন আটক

যশোরের শার্শা উপজেলার নাভারণ- সাতক্ষীরা মোড় থেকে ১০০ পিচ ইয়াবাসহ মো: জাহাঙ্গীর হোসেন (২৮) নামে একজনকে শার্শা থানা পুুলিশ আটক করেছে। জাহাঙ্গীর হোসেন শার্শা থানার যাদবপুর গ্রামের মো:হাসান আলীর ছেলে।শার্শা থানার এস আই মামুনুর রশিদ জানান শুক্রবার রাত ৯ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে নাভারণ বাজারের সাতক্ষীরা মোড়ে মটরসাইকেল ষ্টান্ড থেকে জাহাঙ্গীর কে আটক করাহয়।জাহাঙ্গীর ইয়াবা নিয়ে সেখানে অবস্থান করছিলো।পরে তাকে তল্লাসি করে তার কাছেথেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।বিস্তারিত পড়ুন
