ফেব্রুয়ারি, ২০১৮
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তালায় এসএসসি পরীক্ষার হলে বিশৃংখলা চারজন শিক্ষক বহিস্কার

সাতক্ষীরা তালায় এসএসসি পরীক্ষার হলে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে চারজন শিক্ষক বহিস্কার হয়েছে।তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ হোসেন জানান,এসএসসি( স্কুল সেকন্ডারি সার্টিফিকেট ) পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বিদে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩০১ নাম্বার হল রুমে হৈ হট্টগোল ও অনিয়মে সহায়তা প্রদানের অভিযোগে ডিউটিরত চারজন শিক্ষককে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, উপজেলার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কুমারেশ চন্দ্র বসু, শতদল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জেসমিন খাতুন, শুভাষিনীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২৬ হাজার

সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলাতে এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৩শ ১৩ জন। পরীক্ষায় জেলায় মোট ২৩ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৫৪৩ জন। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শত ১৭ জন এবং দাখিল পরীক্ষার ১১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫শ ৫৩ জন। সাতক্ষীরা সদর উপজেলায় এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা টাউন গার্লস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেবিস্তারিত পড়ুন
বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলো তাহমিনা

বাবার হাত ধরেই প্রথম স্কুলযাত্রা তাহমিনার। তার কাছেই প্রথম হাতেখড়ি। প্রতিটি পরীক্ষার আগের রাতে তার থেকে বাবার দুশ্চিন্তাই ছিলো বেশি। অথচ আজ মাধ্যমিকের চৌকাঠ পেরোতে বাবাকে ছাড়াই যেতে হয়েছে পরীক্ষার হলে। কেননা বাবা আজ নিষ্প্রাণ, নিথর। ফরিদপুরের সদরপুরে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষার প্রথম দিনে তাহমিনা বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিয়েছে। প্রথম দিনে বাংলা আবশ্যিক প্রথমপত্র পরীক্ষা ছিলো তার। জানা গেছে, সহপাঠী ও বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায়বিস্তারিত পড়ুন
সৌদিতে ১৪০ পাসপোর্ট অফিসে ১লক্ষ নারীর চাকরির আবেদন

পুরো সৌদি আরব জুড়ে প্রায় ১৪০টি পাসপোর্ট অফিসে ১লক্ষ সৌদি নারী চাকরির জন্য আবেদন করেছে। সৌদি পাসপোর্ট অফিসের সাধারণ অধিদপ্তর (জিডিপি) নারীদের কর্মসংস্থান ও নারীকর্মিদের চাকরির জন্য বিজ্ঞপ্তি দেয়ার পর এই আবেদন এসেছে বলে জানায় পাসপোর্ট অধিদপ্তর কর্তৃপক্ষ। সৌদি পাসপোর্ট অধিদপ্তর টুইটারের মাধ্যমে সীমান্ত এলাকার প্রায় ১৪০টি দপ্তরে নারী কর্মী নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ পরেই জিডিপি কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করে, ১লক্ষ ৭ হাজার সৌদি নারী আবেদনবিস্তারিত পড়ুন
শার্শার কায়বায় ভিক্ষুক ও দু:স্থ্যদের মাঝে চাল,ডাল, তেল বিতরন

এই প্রতিপাদ্য বিয়ষ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব মানবতার মা, দেশরত্ন শেখ হাসিনার ত্রান তহবিল থেকে ৭নং কায়বা ইউনিয়নের ভিক্ষুক, ও হত দরিত্র, দুস্হ, মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি,টোস্ত,মোববাতি,দিয়াশলাই, মুড়ি,চিড়া সহ নানান খাদ্য সামগ্রী বিতারন করা হয়। বৃহস্পতিবার ( ১ লা ফেব্রুয়ারি ) দুপুরে ০৭ নং কায়বা ইউনিয়ন পরিষদ ভবনে এলাকার হতদরিদ্র অসহায় পরিবার ও ভিক্ষুকদের মাঝে বাংলাদেশ দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের অধীনে প্রধানমন্ত্রীর নিজস্ব ত্রানতহবিল থেকে পাঠানো এসব ত্রান সামগ্রী কায়বাবিস্তারিত পড়ুন
জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেব: আইজিপি

জনগণের জানমাল রক্ষায় আইনের মধ্যে থেকেই পুলিশ সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। দায়িত্ব গ্রহণের পরদিন বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে এ কথা বলেন আইজিপি। পুলিশের ওপর সাম্প্রকিত হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এসময় তিনি বলেন, আইনের মধ্যে থেকে জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। এই বছর নির্বাচনের বছর। নির্বাচনী দায়িত্ব পালন ও চ্যালেঞ্জ সম্পর্কে সংবাদ সম্মেলনেবিস্তারিত পড়ুন
সাংবাদিকের ওপর হামলায় আ.লীগ নেতা রিমান্ডে

সিলেট আদালতে দুই সাংবাদিকের ওপর হামলায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এ রিমান্ড মঞ্জুর করেন। মহানগর আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, মামলায় তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই হাদিউল ইসলাম তিন দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে একটি হত্যা মামলায় হাজিরা দিতে আসা লিয়াকত আলী ও তার অনুসারীদের চিত্রধারণবিস্তারিত পড়ুন
মহান ভাষার মাস ফেব্রুয়ারি শুরু

শুরু হয়েছে রক্তে রাঙানো ভাষার মাস ফেব্রুয়ারি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ অমর এই সঙ্গীতের অমিয় বাণী বাজবে সারা মাসজুড়ে। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন বাঙালি জাতি পুরো মাসজুড়ে তাদের প্রতি ভালোবাসা জানাবে। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ওবিস্তারিত পড়ুন
প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হলে পরীক্ষা বাতিল: শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রমাণ হলে সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রশ্নপত্র ফাঁস করলে কেউ রেহাই পাবে না বলেও তিনি জানান। আজ বৃহস্পতিবার ঢাকায় ধানমন্ডি গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘এই পরীক্ষা নিরাপদ রাখতে মানুষের পক্ষে যা যা করা সম্ভব এবার তাই করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করলে কেউ রেহাই পাবে না। কী হবে আমিবিস্তারিত পড়ুন
চমকের ইঙ্গিত দিলেন মিথিলা

এবারই প্রথম একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী মিথিলা। স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি কলকাতার। পার্থ সেনের নির্দেশনায় এর নাম ‘মুুখোমুখি’। টানা দু’দিনের শুটিং শেষ করে সম্প্রতি ঢাকায় ফিরেছেন মিথিলা। এই চলচ্চিত্রে তার বিপরীতে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা গৌরব চক্রবর্তী। হঠাৎ কেনইবা অভিনয় করলেন এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে? এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, আমি এর আগে অনেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছি। কিন্তু করিনি। ‘মুখোমুখি’তে কাজ করার প্রধান কারণবিস্তারিত পড়ুন
বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে ৪৯,ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব।) জোয়ানরা। বৃহস্পতিবার ১লা ফেব্রুয়ারী ভোর ৫টার দিকে বেনাপোলের ঘীবা সীমান্ত থেকে এ পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। ঘিবা গ্রামের জব্বারের বাড়িতে অস্ত্র বেচাকেনার খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল এক রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। ৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার মনির হোসেন অস্ত্র ওবিস্তারিত পড়ুন
ঝিকরগাছার পল্লীতে ৩ বছরের শিশু ধর্ষিত

যশোরের ঝিকরগাছায় পারভেজ ওরফে চেন্টু (২৫) নামে এক যুবক ৩ বছরের একটি শিশুকে ধর্ষণের করেছে বলে অভিযোগ উঠেছে। শিশুটিকে জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার ৩১জানুয়ারী সকাল দশটার দিকে উপজেলার লাউজানি গ্রামে শিশুটির বাড়ির পাশে একটি পরিত্যাক্ত ভবনে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হচ্ছে। সন্দেহভাজন ধর্ষক পারভেজ ওরফে চেন্টু একই গ্রামের আমিনুর রহমান ওরফে কটা আমিনের ছেলে। শিশুটির মা, বাবা ও দাদি জানান, বুধবার সকালে ৩বিস্তারিত পড়ুন
পরকালের চিন্তা করে ইসলামের বিধান মেনে চলতে হবে – চেয়ারম্যন টিংকু

পরকালের চিন্তা করে ইসলামের বিধান মেনে চলতে হবে। নইলে জান্নাত পাওয়া যাবেনা।পবিত্র ক্বোরান শরীফের ভিতর মানুষের সমস্ত জীবন ব্যাবস্থার বর্ননা মহানরাব্বুলামিন দিয়ে দিয়েছেন। আজ বুধবার ৩১ জানুয়ারী ০৭নং কায়বা ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের মহিষা পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ১০ তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যন হাসান ফিরোজ আহমেদ টিংকু একথা বলেন। উক্ত তাফছিরুল ক্বোরানমাহফিল প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা ইমামুল হাসান মিন্নু। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য কাওসারবিস্তারিত পড়ুন
বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক কামরুলের মায়ের ইন্তেকাল

কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলের মা জবেদা বেগম (৮৩) বুধবার রাত ৯:১৫ মিনিটের দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল (ইন্না..রাজিউন) করেছেন। ৬ মেয়ে ও ২ ছেলে রেখে মির্জাপুর ৯নং ওয়ার্ডে মৃত মুছা আলী শেখের স্ত্রী ইন্তেকাল করেন। বৃহস্পতিবার জোহর বাদ মির্জাপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ চত্বরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাধিস্থ করা হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে।
