মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ফেব্রুয়ারি, ২০১৮

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

৩২ ধারা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় সাংবাদিকদের মানববনন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সংসদে ৩২ ধারা পাস না করে তা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদী মানববনন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকরা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববনন্ধন চলাকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি,মমতাজ আহমেদ বাপী, ওয়ারেশ খান চৌধুরী, শরীফুল্লাহ কায়সার সুমন,বিস্তারিত পড়ুন

তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন

সাতক্ষীরার তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপজেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকালে তালা উপ-শহরে র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারমান জেবুন্নেছা খানম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তেঁতুলিয়া ইউপিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবসে র‌্যালি ও আলোচনা সভা

“নিরাপদ খাদ্যে ভরবো দেশ সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ববিস্তারিত পড়ুন

দেবহাটায় খাদ্য দিবসে র‌্যালী ও আলোচনা সভা

“নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়ব সোনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় পালিত হল জাতীয় খাদ্য নিরাপত্তা দিবসে র‌্যালী ও আলোচনা সভা। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় খাদ্য নিরাপত্তা দিবসের একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কালিগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ‘‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান এর সভাপতিত্বে নিরাপদ খাদ্য উৎপাদন বিক্রয়, ভেজাল খাদ্য পরিহার, স্বাস্থ্য বিধি ও নিরাপদ খাদ্য আইন ২০১৩ মেনে চলার লক্ষ্যে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে জামায়াতের ৫ কর্মী আটক

মণিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজগঞ্জের হাকিমপুর ও শাহপুর গ্রাম থেকে পাঁচজন জামায়াত কর্মীকে আটক করা হয়েছে৷ জানা গেছে, নাশকতার আশংকা ও নাশকতার পরিকল্পনা করার অভিযোগে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজগঞ্জের শাহপুর গ্রামের ইবাদ আলীর ছেলে হাফেজ রেজুয়ান হোসেন (২৪), হাতেম আলী গাজীর ছেলে ইকবাল হোসেন (৩২), হোসেন আলী (৩৪), হাকিমপুর গ্রামের হাফিজুর রহমান (৩৮) ও সিরাজুল ইসলামকে (৪০) আটক করা হয়েছে৷ এ ব্যাপারে মণিরামপুর থানার অফিসারবিস্তারিত পড়ুন

আরো খবর...

শার্শায় ফেন্সিডিলসহ দুজন আটক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যারা। বৃহস্পতিবার ১ লা ফেব্রুয়ারি বিকেলে উপজেলার কন্যাদহ গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এরা হচ্ছে, কন্যাদহ গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে হাসানুর মোল্লা ও একই উপজেলার বাগাডাঙ্গা গ্রামের মৃত হাসেম আলী সরদারের ছেলে লুৎফর রহমান সরদার। র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো: জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দলবিস্তারিত পড়ুন

আরো খবর...

বাগআঁচড়া মাঠপাড়ায় আওয়ামীলীগের মতবিনিময় সভা

উন্নয়ন মূলক কাজের চিত্র জনসম্মুখে তুলে ধরতে শুক্রবার বিকালে শার্শার বাগআঁচড়ার মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে আওয়ামীলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারের উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিক মোল্লার সভাপতিত্বে ও আসাদুল ইসলাম মেম্বরের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুববিস্তারিত পড়ুন

কেশবপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৮ উপলক্ষে শুক্রবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে “নিরাপদ খাদ্যে ভরবে দেশ- সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামাত-বিএনপি’র ৫৬ জন নেতা-কর্মী আটক

সাতক্ষীরা পুলিশের অভিযানে জামাত, শিবির ও বিএনপি’র ৫৬ জন নেতা-কর্মীকে বিভিন্ন মামলার আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুত্রুবার সকাল পর্যন্ত জেলার ৮ টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিকট থেকে পুলিশ ২০০ গ্রাম গাঁজা ও ১৩ পিচ ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে পাটকেলঘাটা আগড়দাড়ি ইউনিয়ন জামাতের সেত্রুেটারি আক্তারুজ্জামান (৫২), সদরের ভোমরা ইউনিয়ন জামাতের আমীর ওবায়দুল্লাহ (৫০), কলারোয়া থানা জামাতের আমীর বাকিবিল্লাহ (৩৫), দেবহাটা সখিপুর ইউনিয়ন বিএনপি’রবিস্তারিত পড়ুন

যে ফলের রস কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে

লেবু বা লেবু জাতীয় ফল যেমন মাল্টা, কমলা ইত্যাদির রস কিডনিতে পাথর হওয়া থেকে আমাদের শরীরকে প্রতিরোধ করে। লেবুর রসে hydroxycitrate (HCA) থাকে, যা আমাদের শরীরের ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল গলিয়ে দিতে সাহায্য করে। এই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালের কারণেই মূলত কিডনিতে পাথর হয়। ইউনিভার্সিটি অব হাউজটনের অধ্যাপক জেফ্রি রিমার জানিয়েছেন, মিনারেল জমে শক্ত হয়ে আমাদের কিডনিতে জমে যায়। একেই আমরা কিডনির পাথর বলে থাকি। উচ্চরক্তচাপ, ডায়াবিটিস, ওবেসিটি থেকে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাবিস্তারিত পড়ুন

অভিনব পন্থায় ফুটবলারদের সংবর্ধনা

এক এক দেশে অভ্যর্থনার রীতি এক এক রকম। তা সে খেলাধুলায় হোক বা অন্য পেশায়। মাশরাফিরা টুর্নামেন্ট জিতলে আমাদের দেশে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। বাকি দেশে আবার নানাভাবে ক্রীড়াবিদদের উৎসাহ দেওয়া হয়। কিন্তু ভিয়েতনামে সংবর্ধনার রীতি জানলে আপনি চমকে যাবেন। ভিয়েতনামের একটি বিমান সংস্থা জাতীয় ফুটবল দলের প্লেয়ারদের যেভাবে শুভেচ্ছা জানিয়েছে তা অভিনব। একটি ফুটবল টুর্নামেন্ট খেলে ফিরছিল ভিয়েতনাম জাতীয় ফুটবল দল। যে বিমানে তারা ছিলেন, সেই সংস্থার বিমানসেবিকারা বিকিনি পরেবিস্তারিত পড়ুন

মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি চত্বরে এ মেলা উদ্বোধন করেন তিনি। ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। আরও বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন খান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ক্যামেরুন, সংযুক্ত আরব আমিরাত ও সুইডেনসহ বিভিন্ন দেশ থেকে আগত কবি ওবিস্তারিত পড়ুন

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদে সিদ্ধান্তপত্র হস্তান্তর

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় আবদুল হামিদকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদে মনোনয়ন সংক্রান্ত বোর্ডের সিদ্ধান্তপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের সংসদীয় বোর্ড দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত হওয়ায় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। আবদুল হামিদ এ সময় তাকে দ্বিতীয় মেয়াদে মনোনয়ন দেওয়ায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের সংসদীয় বোর্ডেরবিস্তারিত পড়ুন

আজিজুল বারী হেলালসহ বিএনপির ৩১ নেতাকর্মী রিমান্ডে

রাজধানী ঢাকার রমনা থানার মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ৩১ নেতাকর্মীকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার রাতে মগবাজার ওয়ারলেসের বাসা থেকে হেলালকে আটক করে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হেলালসহ আসামিদের হাজির করে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ড চায় রমনা ও শাহবাগ থানা পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিব আসামি আজিজুল বারী হেলালসহ ৩১ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কলারোয়ায় সাংবাদিক কামরুলের মায়ের দাফন সম্পন্ন

কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের মাতা জবেদা বেগম (৮৩) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না——রাজিউন)। দু’সপ্তাহ সাতক্ষীরা সদর হাসপাতালের সিসিইউ তে চিকিৎকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে বুধবার রাত সাড়ে ৯টায় তিনি মৃত্যু কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৬ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর মির্জাপুর বায়তুল আমান জামে মসজিদ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠানের পরবিস্তারিত পড়ুন