ফেব্রুয়ারি, ২০১৮
বর্তমানে মাস হিসাবে দেখছেন
চাপ দিয়ে কিছু আদায় করতে পারবে না: প্রধানমন্ত্রী

সরকারের শেষ বছর বলে সরকারকে চাপ দিয়ে কিছু আদায় করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতার পরোয়া তিনি করেন না। নানা দাবিতে একের পর এক শিক্ষক সংগঠনের আন্দোলনের প্রতি ইঙ্গিত করে রবিবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত শিক্ষা সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এইটুকু ভরসা রাখতে হবে যে, আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় আছে, কাউকে বঞ্চিত করে নাই, বঞ্চিত করবে না। তবেবিস্তারিত পড়ুন
আবারও ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত। এক সময়ের কলকাতার বাণিজ্যিক ছবির শীর্ষ নায়িকা। ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় বাংলাদেশের বেশ কিছু ছবিতে দেখা গেছে তাকে। ‘সাগরিকা’ কিংবা ‘স্বামী ছিনতাই’সহ আরও অনেক ছবিতে তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন এদেশের সিনেমাপ্রেমী দর্শক। আবার ‘রাঙা বউ’ ছবিতে খোলামেলা হয়ে অভিনয়ের জন্য সমানভাবে বিতর্কিতও হয়েছেন এই নায়িকা।সবশেষ ২০১৪ সালের শেষদিকে ‘এক কাপ চা’ ছবির মাধ্যমে এদেশের দর্শকের সামনে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা। এরপর দীর্ঘ বিরতি। এর মধ্যে ঢালিউডের আর কোনো ছবিতেবিস্তারিত পড়ুন
ইজিবাইকের চালকের শরীরে বাধা কোটি টাকার স্বর্ণ!

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল ৯টায় বেনাপোল বন্দরের ২২ নম্বর গেটের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা ওই স্বর্ণ উদ্ধার করে। এসময় স্বর্ণ পাচারকারী সবুজ মিয়াকে আটক করা হয়। তিনি বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বিজিবি জানায়, গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে বড় একটি স্বর্ণের চালান পাচার হবে। পরে বিজিবি বেনাপোলবিস্তারিত পড়ুন
মক্কায় মাশরাফিকে ফুলেল শুভেচ্ছা

মক্কায় ওয়ানডেতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। ওমরাহ পালন করতে মাশরাফি বিন মুর্তজা এখন সৌদি আরব রয়েছেন। গতকাল প্রবাসীরা প্রিয় অধিনায়ককে কাছে পেয়ে তার সাথে কিছুটা সময় কাটান। গত মঙ্গলবার স্ত্রী সুমনা হক সুমি, ছেলে সাহেল ও মেয়ে হুমায়রা বিন মুর্তজাকে নিয়ে ওমরাহ পালন করেন মাশরাফি বিন মুর্তজা। ওমরাহ করার উদ্দেশ্যে গত সোমবার রাতে ঢাকা ছাড়েন তারা। আজ তাদের দেশে ফেরার কথা। মুর্তজাবিস্তারিত পড়ুন
যে কারণে বিয়ে করছেন না ক্যাটরিনা

কবে বিয়ে করছেন? এমন প্রশ্ন ক্যাটরিনা কাইফকে বহুবার শুনতে হয়েছে। এই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত তিনি। বলিউডের বাতাসে গুঞ্জন ভাসছে সালমান খানের প্রতি পুরনো প্রেম নাকি তার এখনও সজীব। সে কারণেই বিয়ের পিঁড়িতে এখনই বসতে নারাজ। কেউ কেউ বলেন, আপাতত কেরিয়ার নিয়েই মনোযোগী নায়িকা। তাই বিয়ে করার ইচ্ছে নেই তার। সে কারণে নাকি বিয়েতে রাজি হচ্ছেন না। এ সব জল্পনার মাঝেই আসল কারণ শেয়ার করলেন খোদ ক্যাটরিনা। দিন কয়েক আগেই অভিনেত্রীবিস্তারিত পড়ুন
জন্মদিনে অধিনায়ক রিয়াদের চ্যালেঞ্জ

টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের ৩২তম জন্মদিন আজ। ১৯৮৬ সালের এই দিনে ময়মনসিংহে জন্মগ্রহণ করেছিলেন তিনি। জন্মদিনে ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়কের সামনে বড় চ্যালেঞ্জ। তার অধিনায়কত্বে শ্রীলঙ্কা বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলেছে বাংলাদেশ। আজ ম্যাচের শেষ দিন। রবিবার ম্যাচ বাঁচানোর লড়াইয়ে ব্যাট করছে টাইগাররা। শনিবার দিন শেষে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮১ রান। টাইগাররা আজ সকালে আবার ব্যাট করতে নেমেছে। লঙ্কানদের দেয়া ১১৯ রানের লিড অতিক্রম করে বড় সংগ্রহ না করতে পারলেবিস্তারিত পড়ুন
এসএসসি পরীক্ষায় এবার জীবনযুদ্ধে হার না মানা হতদরিদ্র পরিবারের দুই বাকপ্রতিবন্ধী ছাত্রী পরীক্ষা দিচ্ছে

নওগাঁর পত্নীতলা উপজেলায় এসএসসি পরীক্ষায় এবার জীবনযুদ্ধে হার না মানা হতদরিদ্র পরিবারের দুই বাকপ্রতিবন্ধী ছাত্রী পরীক্ষা দিচ্ছে। মানবিক বিভাগের দুই ছাত্রীই পরীক্ষা দিচ্ছে পত্নীতলার নজিপুর মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে। এর মধ্যে একজনের নাম হাবিবা খাতুন। সে উপজেলার চকশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার হাবিবার পরীক্ষার রোল নম্বর: ৫৩৯১২০। তার বাবার নাম আবদুল হামিদ ও মায়ের নাম মেরিনা বেগম। হাবিবার বাড়ি জেলার ধামইরহাট উপজেলার বড়থা গ্রামে। অপর বাকপ্রতিবন্ধী ছাত্রীর নাম রিমি আক্তার। সেবিস্তারিত পড়ুন
পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলায় ১১ সেনা নিহত

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি সেনাঘাঁটিতে তালেবানের আত্মঘাতী হামলায় অন্তত ১১ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ জন। ডন অনলাইন জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় সোয়াত উপত্যাকার ওই সেনাঘাঁটিতে ভলিবল খেলছিলেন সেনারা। তখনোই আত্মঘাতী হামলাটি চালানো হয়। এ সময় সেখানে বেসামরিক নাগরিকও উপস্থিত ছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে তেহরিক ই তালেবান। হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী খাকান আব্বাসি।
রোহিঙ্গা ইস্যু: চীনকে ঠেকাতে তৎপর হচ্ছে ভারত

গণহত্যা ও নির্যাতনের মুখে গত কয়েক মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা নাগরিক মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। তবে প্রতিবেশী ‘বন্ধু রাষ্ট্র’ ভারত শুরু থেকেই রোহিঙ্গা ইস্যুতে তেমন তৎপর ছিল না। অন্যান্য দেশের সঙ্গে কিছু ত্রাণ পাঠানো ছাড়া দক্ষিণ এশিয়ার শক্তিশালী এই দেশটি তেমন কোনো ভূমিকা রাখেনি। রোহিঙ্গা ইস্যুতে ভারতের নির্মোহ থাকার কারণ ছিল মিয়ানমারের সঙ্গে দেশটির সম্পর্ক। তাদেরবিস্তারিত পড়ুন
যশোরে এক স্কুল শিক্ষককে ছুরি মেরে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা

যশোর শহরের চুড়ামনকাটি ঈদগাহের পাশে মোজাম্মেল হক (৩৫) নামে এক স্কুল শিক্ষককে ছুরি মেরে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে নয়টার দিকে এই ঘটনা ঘটে। আহত মোজাম্মেল হক চুড়ামনকাটি ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তার ভাই হোসেন আলী বলেন, ‘মোজাম্মেল সন্ধ্যায় চুড়ামনকাটি বাজারে যান। বাড়ি ফেরার পথে ঈদগাহের কাছে বাগডাঙ্গা এলাকার রুনুসহ ৭-৮ দুর্বৃত্ত তার বুকের দুই পাশে এবং পেটে ছুরি মেরে ফেলে রেখে যায়। আহতের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধারবিস্তারিত পড়ুন
দুপুরে ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট

চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট। এটাই কোনো সুইস প্রেসিডেন্টের প্রথম আনুষ্ঠানিক বাংলাদেশ সফর। রবিবার দুপুর দেড়টায় তার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামার কথা রয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। সেখানে সুইস প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হবে। এরপর তিনি যাবেন হোটেল সোনারগাঁওয়ে। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। সন্ধ্যা ছয়টায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরসূচি অনুসারে, ৫বিস্তারিত পড়ুন
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ মাহমুদ হোসেন

দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সাবেক প্রধান বিচারপতি, উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবীসহ সরকারের পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিববিস্তারিত পড়ুন
প্রশাসন সুযোগ পেলে সমুচিত জবাব দেবে : খালেদা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, প্রশাসনকে দলীয়করণ করে আঞ্চলিকীকরণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। কিন্তু তারাও দেশের অবস্থা জানেন। প্রশাসন সুযোগ পেলে এর সমুচিত জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, পুলিশও চায় দেশে জনগণের অধিকার রক্ষা করতে। কিন্তু পুলিশকে এমনভাবে নির্দেশ দেওয়া হয়, ব্যবহার করা হয়, ভয় দেখানো হয়; তারা নির্দেশবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সানরাইজ জয়ী

কলারোয়ায় ৮ম বজলুর রহমান স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে ডিউজ বলের এ টুর্নামেন্টর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব বিএম নজরুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে এমআর ফাউন্ডেশন, উপজেলা ক্রীড়া সংস্থা ও কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের যৌথ আয়োজনে এবং তুলশীডাঙ্গা ক্রিকেট ক্লাবের সহযোগিতায় টুর্নামেন্টটি বাস্তবায়ন হচ্ছে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার রয়েছে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পেপার ‘কলারোয়া নিউজ’ ডট কম। উদ্বোধনী অনুষ্ঠানে আরোবিস্তারিত পড়ুন
কলারোয়ার মদনপুরে এমপিপুত্রের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের মদনপুরে সাতক্ষীরা-১ আসনের এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহ’র একমাত্র পুত্র প্রয়াত অনীক আজিজের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মদনপুর অধ্যাপক নাসিরউদ্দীন দাখিল মাদরাসা মাদরাসার উদ্যোগে প্রতিষ্ঠান চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ইউনিয়নের উদ্বোধন ও নয়া কমিটির শপথ গ্রহন

কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের উদ্বোধন ও নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রুপালী ব্যাংক ভবনের ৪র্থ তলায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রম অধিদপ্তর অনুমোদিত উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন। ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনজুরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রেসক্লাবের সাবেক সাধারণবিস্তারিত পড়ুন
