মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ফেব্রুয়ারি, ২০১৮

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

৩২ ধারা প্রত্যাহারের দাবিতে শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন

সত্য ও অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করা চলবে না” শির্ষক স্লোগানকে সামনে রেখে সোমবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩২ ধারা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি অনাথ মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিটু। তিনি তার বক্তব্যে ৩২ ধারা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন। এসময় অন্যান্য সদস্যরা বক্তব্যবিস্তারিত পড়ুন

সুন্দরবনে ৮ জেলেকে অপহরণ সাহেব বাহিনীর, ৪ লাখ টাকা মুক্তিপন দাবি

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে আট জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাহেব বাহিনীর সদস্যরা। মঙ্গলবার ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আড় পাঙ্গাশিয়া নদীর বালিঝাকি খাল থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের রহিম সরদারের ছেলে আব্দুর রহমান (২৬), একই গ্রামের ছবেদ আলী শেখের ছেলে আব্দুর রশিদ (৪০), ইব্রাহিম গাজীর ছেলে সাদেক আলী (৩৮), সাখাওয়াত উল্লাহ গাজীর ছেলে শাহজাহান শেখ (৪৫), একই ইউনিয়নের চাদনীমুখা গ্রামের শামসু গাজীরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে গোলপাতা আহরনের মৌসুম শুরু, বনদস্যুদের আতঙ্কে আহরনকারিরা

সুন্দরবনকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা দিয়ে সুন্দরবনের যাবতীয় বনজ দ্রব্য সরকারি ও বেসরকারিভাবে কেনাবেচা ও পাচার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। প্রাকৃতিক দুর্যোগ অতি বৃষ্টি জলোচ্ছাসের কারণে সুন্দরবনের গোলপাতা নষ্ট হওয়ার আশংকায় সংশ্লিষ্ট বনবিভাগ বিভিন্ন জরিপ করে মন্ত্রনালয় থেকে অনুমতি নিয়ে শুধু মাত্র গোলপাতা ও মাছ শিকার শর্ত সাপেক্ষে চালু রেখেছে। তার ধারাবাহিকতায় এবার ২০১৭-১৮ অর্থ বছরে গোলপাতা আহরণের জন্য আহরণকারীদের সুন্দরবনে প্রবেশ করার অনুমতি দিয়েছে বন বিভাগ গত ৩১ জানুয়ারী থেকে।বিস্তারিত পড়ুন

আরো খবর...

দেবহাটায় সুশিল সমাজের সাথে পুলিশের মতবিনিময়

আগামি ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে আদালতের রায়কে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা অবনতি না ঘটাতে পারে সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে দেবহাটা থানা চত্বরে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বিকাশ সরকার, সখিপুর ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন

শিক্ষিত জাতি ও শিক্ষিত দেশ গড়ে তুলতে হবে- শেখ আফিল

শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” এই শ্লোগান নিয়ে শার্শা উপজেলার ৪ নং বেনাপোল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার লক্ষ্যে মা সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে। মা সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দীন। তিনি মায়েদের উদ্যেশ্যে বলেন শিক্ষিত জাতী উপহার দিয়ে শিক্ষিত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। একমাত্র মায়েদের দারাই এটা সম্ভব হবে। মায়েরাই পারে কেবল তার সন্তানকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৪৪জন বিএনপি-জামায়াত নেতা কর্মীসহ ৭০ জন গ্রেপ্তার

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৪৪জন বিএনপি-জামায়াত নেতা কর্মীসহ ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ২৩জন, কলারোয়া থানায় ৬ জন, তালা থানায় ৪ জন, কালীগঞ্জ থানায় ৮ জন ও শ্যামনগরে ৩জন, আশাশুনিতে ৫ জন, দেবহাটায় ৭ জন ও পাটকেলঘাটায় ৪ জন রয়েছে।

বেনাপোল- খুলনা কমিউনিটার রেলে চোরাচালানী ব্যাবসা

বেনাপোল-খুলনা কমিউনিটার ট্রেনে অবাধে চোরাচালান মালামাল বহন করা হচ্ছে। রাস্তায় দাঁড় করিয়ে যেখানে সেখান চোরাচালানী পণ্য উঠানোর কারনে যানজটের সৃষ্টিহচ্ছে। নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে ক্রসিংগেটে ট্রেন থামিয়ে চোরাচালানী মালামাল ওঠানোর সময় সোমবার অনেক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা বিপাকে পড়ে। শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম এই ঘটনার প্রতিবাদ করায় শার্শা উপজেলা বাস্তহারালীগের সভাপতি আবুল হোসেন তাকে প্রশাসনের ভয় দেখান। স্থানীয়রা জানান, বেনাপোল-খুলনা কমিউটার ট্রেন সকাল ৯টার দিকে খুলনার উদ্দেশ্যে বেনাপোলবিস্তারিত পড়ুন

‘ভারসাম্য রাখতে’ এবার ফিলিস্তিন যাচ্ছেন মোদি

ইসরাইলের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক ভারতের। গত বছর ইসরায়েলে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিলিস্তিনের নামটি পর্যন্ত উচ্চারণ করেননি। এমনকি যৌথ বিবৃতিতেও ইসরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের কথা উল্লেখ না করে শুধু ‘আঞ্চলিক শান্তি’-র প্রস্তাব দেয়া হয়েছিল। তবে একতরফা সম্পর্ক না রেখে এবার ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক গড়ার উদ্যোগ নিয়েছে মোদি সরকার। আগামী ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিলিস্তিন সফরে যাবেন। আনন্দবাজারের খবরে বলা হয়, ইসরায়েলের মন রাখতে গিয়ে ফিলিস্তিনের সঙ্গে সম্পর্কের শৈত্য এবার ঝেড়েবিস্তারিত পড়ুন

বাড়িতে মায়ের লাশ রেখে পরীক্ষা দিল সুমাইয়া ও ইভানা

আগের রাতে মা মারা গেছেন। কিন্তু পরীক্ষা না দিলে যে পিছিয়ে যাবে একটা বছর। সে কারণে মায়ের লাশ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে হলো সুমাইয়া আক্তার ও ইভানা হান্নান রিম্বিকে। দুজনই এবারের এসএসসি পরীক্ষার্থী। ফরিদপুরের সালথা ও কুমিল্লার বুড়িচংয়ের এ দুই মেয়ের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল সোমবার। হতভাগা মেয়ে দুটি পরীক্ষার ঠিক আগের রাতে হারায় তাদের মাকে। বাড়িতে মায়ের লাশ রেখেই পরীক্ষা দিতে আসা এ দুই মেয়ের কান্না সংক্রমিত হয় হলেরবিস্তারিত পড়ুন

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন গ্রেপ্তার

জরুরি অবস্থা জারির পর মালদ্বীপে প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার হয়েছেন দেশটির প্রধান বিচারপতিও। খবর বিবিসির। দেশটির সরকার সেখানে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করে সংসদ স্থগিত করে দেয়ার পরপরই গ্রেপ্তার হয়েছেন তারা। জরুরি অবস্থা ঘোষণার পরপরই শুরু হয় ব্যাপক ধরপাকড়। রাতে সুপ্রিম কোর্ট ঘিরে রাখে পুলিশ। আদালতে যেসব বিচারপতি ছিলেন তারা সবাই সেখানে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে।বিস্তারিত পড়ুন

যশোরের গদখালী চাষিদের ৩৫ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট

ফুলের মৌসুম ফেব্রুয়ারি। এ মাসেই বসন্ত উৎসব, ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই তিনটি দিবসে বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ‘ফুলের রাজধানী’ যশোরের গদখালীর চাষিরা। দিনরাত বাগানের পরিচর্যায় কাটছে তাদের সময়। আবহাওয়া অনুকূল থাকলে এবছর ৩৫ কোটি টাকার উপরে ফুলের বেচাকেনা করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আগামী ১৩ ফেব্রুয়ারি পয়লা বসন্ত, পরদিন ভালোবাসা দিবস। এ দু’টি দিবসে প্রিয়জনের মন রাঙাতে মুখিয়ে আছেন দেশের তরুণ-তরুণীসহ সব বয়সীরা। প্রিয়জনের প্রতিবিস্তারিত পড়ুন

থ্যালাসেমিয়ার সচেতনায় ভারত বাংলা মৈত্রী যাত্রা

থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গড়তে এবং নিরাপদ রক্ত সঞ্চালন সম্পর্কে ভারত-বাংলাদেশ ৭ দিনের মৈত্রী যাত্রা শুরু করেছে। ভারতের অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের ৯৩ জন সদস্য মৈত্রীযাত্রায় যোগদিতে বেনাপোল এসেছেন। সোমবার সকাল ১০টায় তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ভারতের বারাসাত থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত মৈত্রীযাত্রার গন্তব্য। ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মৈত্রযাীত্রার কর্মসুচী । এতে প্রতিনিধিত্ব করছেন অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাসুদেব ভরদ্বাজ, কার্যকরি সভাপতিবিস্তারিত পড়ুন

বেনাপোলে সাংবাদিকদের সাথে মতবিনিময় বিজিবি কর্মকর্তার

বিজিবির নবাগত দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ আল মামুন (এনডিসি, পিএসসি) প্রেসক্লাব বেনাপোলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রিজিয়ন ককমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ আল মাহমুদ প্রেসক্লাব বেনাপোলে আসলে তাকে স্বাগত জানান প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহাসিন মিলন, সহ-সভাপতি আলহাজ¦ জামাল হোসেন, সাধারণ-সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুবসহ প্রেসক্লাব বেনাপোলের সকল নেতৃবৃন্দ। তারসাথে উপস্থিত ছিলেন খুলনার সেক্টর কমান্ডার তৌহিদুজ্জামান, ৪৯’বিজিবি অধিনায়ক লে.কর্ণেল আরিফুল হক, আর আই বি’র অধিনায়ক লে.কর্ণেল খবির উদ্দিন। ব্রিগেডিয়ার জেনারেল খালিদবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নজরুল সাহেবের ভাগ্নে সাবেক ছাত্রনেতা শেলী আর নেই

কলারোয়ায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা, রাজপথের লড়াকু সৈনিক সাবেক সফল ছাত্রনেতা শাহিদ হাসান শেলী (৫৭)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসুস্থ অবস্থায় ঢাকায় ছোট ভাই জুয়েলের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)। তিনি সাবেক সংসদ সদস্য ও সাবেক কলারোয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব বিএম নজরুল ইসলাম সাহেবের ভাগ্নে। তার মৃত্যুর সংবাদ কলারোয়ায় ছড়িয়ে পড়লে স্বজন ও পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার কলারোয়া কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম পুলিশের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কলারোয়া থানা পুলিশের আয়োজনে সমাজে অপরাধ মূলক কর্মকান্ডে রুখতে গ্রাম পুলিশদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার দুপুরের দিকে থানা চত্বরে উপজেলার বিভিন্ন গ্রাম পুলিশদের আগমনে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ তাদের প্রশিক্ষণ দেন। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জিয়াসহ অফিসারবৃন্দ প্রমুখ।

কলারোয়ায় কবিরাজিতে পাল্টাপাল্টি অভিযোগ রোগি আর কবিরাজের!

কলারোয়ায় ভন্ড কবিরাজের ধোঁকাবাজিতে দুই পরিবারে অশান্তির অভিযোগ উঠেছে। কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের খোরদো-বাটরা গ্রামের এক কবিরাজের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকার রবিউল ইসলামের স্ত্রী মোছা. রজনী খাতুন (২৫)। তারা জানান- ‘শারীরিক অসুস্থতার কারণে রজনি খাতুন তার বাবা রেজওয়ানের বাড়ি কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়ায় অবস্থান করছিলেন। লোক মুখে জালালাবাদ ইউনিয়নের খোরদো-বাটরা এলাকার কবিরাজ মোছা. পাচিয়া বেগম (৪৫) এর কথা জানতে পেরে অসুস্থতা ও অন্য সমস্যায় সেখানেবিস্তারিত পড়ুন