মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ফেব্রুয়ারি, ২০১৮

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দেবহাটায় সড়ক দূর্ঘটনায় এক দুধ ব্যবসায়ি নিহত

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় ভ্যানের আরোহি নিত্য ঘোষ (৩৮) নামে এক দুধ ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার দুপুরে দেবহাটা উপজেলার পারুলিয়া গার্লস স্কুলের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিত্য ঘোষ দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের শিবনাথ ঘোষের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভ্যানে করে দুধ নিয়ে দেবহাটায় যাচ্ছিলেন নিত্য ঘোষ। পথিমথ্যে পারুলিয়া গার্লস স্কুলের সামনে পৌছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তার ভ্যানকে ধাক্কা দেয়।বিস্তারিত পড়ুন

শ্যামনগরে সীমান্ত নদী কালিন্দী থেকে ১ যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে সীমান্ত নদী কালিন্দী থেকে ১ যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । শনিবার বেলা ৩ টার দিকে সীমান্ত নদী কালিন্দী থেকে আবু বক্কর সিদ্দিক (২০) নামে এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়। সে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠাল বাড়ীয়া গ্রামের আব্দুল গণি গাজীর ছেলে।নিহতের পিতা আব্দুল গনির জানায় ,আবু বক্কর মাস দুয়েক আগে ভারতে গিয়েছিল কাজের জন্য। সেখান থেকে অসুস্থ অবস্থায় বাড়ীতে ফেরার পথে ভারতীয় বিএসএফবিস্তারিত পড়ুন

তালায় নকল করা ও নকলের সহায়তায় ১পরিক্ষার্থীসহ ৬ শিক্ষক বহিষ্কার

সাতক্ষীরার তালায় এক মাদ্রাসায় এসএসসি ও সমমানের পরিক্ষায় ১ পরিক্ষার্থী ৬ শিক্ষককে বহিস্কার করা হয়েছে। শনিবার সকালে তালা উপজেলার আল আমিন ফাজিল মাদ্রাসায় এসএসসি ও সমমানের পরিক্ষায় পরিক্ষার্থীদের নকলে সহায়তা করার দায়ে এক পরিক্ষার্থী ৬ শিক্ষককে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরিক্ষার্থী ও শিক্ষকরা হলেন, পিএস মহিলা মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান, মানিকহার মাদ্রাসার নূর হোসেন খান, সারসা মাদ্রাসার লুৎফর রহমান, নগরঘাটা মাদ্রাসার আব্দুস সামাদ, ধানদিয়া মাদ্রাসার শহিদুল ইসলাম এবং কাশিপুর মাদ্রাসার আব্দুলবিস্তারিত পড়ুন

রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

রোটারী ক্লাব অব সাতক্ষীরা এর উদ্যোগে মাল্টি ডিস্ট্রিক প্রজেক্টের আওতায় স্কুল ব্যাগ প্যাক প্রোগ্রাম-২০১৮ এ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, রোটারী ক্লাব অব সাতক্ষীরা জন্মলগ্ন থেকে আত্মমানবতার সেবায়বিস্তারিত পড়ুন

নওগাঁয় হিরোইন সহ এক মাদক ব্যবসায়ী আটক

আর আই সবুজ, নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর সাপাহারে ৫০ গ্রাম হিরোইন সহ ফরিদুল ইসলাম মিলন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী পতœীতলা উপজেলা সদরের আ: হাকিমের পুত্র বলে জানা গেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, শুক্রবার রাত ৯টার সময় নতুন গরু হাটের সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে ৫০ গ্রাম হিরোইন সহ মাদক ব্যবসায়ী মিলন কে গ্রেফতার করা হয়। হিরোইনের আনুমানিকবিস্তারিত পড়ুন

আখেরী মোনাজাতে শেষ হলো নলতার ৩ দিন ব্যাপি বার্ষিক ওরজ শরীফ

বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ছুফি সাধক, শ্রেষ্ঠ শিক্ষা সংস্কারক, বিভ্রান্ত জাতির পথপ্রদর্শক, আলোকস্তম্ভ- সুলতানুল আওলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ শাহছুফি আলহাজ্ব হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ)-এর ৫৪ তম ৩দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ শনিবার বেলা ১১ টায় হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে অশ্রুসিক্ত নয়নে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। নলতা শরীফে অবস্থিত পীরকেবলার পাক রওজা শরীফে এবং মাঠ প্রাঙ্গনে এ মোনাযাতের জন্য বিপুলসংখ্যাক ভক্তবৃন্দের সমাগম ঘটে। আখেরী মোনাযাতের আগে পীরকেবলার জীবনীরবিস্তারিত পড়ুন

শার্শার ওসমানিয়া মাদ্রসার ৪০ ছাত্রীকে স্কুলড্রেস প্রদান

যশোরের শার্শা উপজেলার কায়বা বাইকোলা ওসমানীয়া দাখিল মাদ্রাসায় ৪০ জন ছাত্রীকে স্কুলের পোশাক প্রদান করা হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি চেয়ারম্যন হাসান ফিরোজ আহমেদ টিংকু ৪০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হুদা, কায়বা ইউপি সদস্য আলমগীর কবির বদু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলী গাজী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সকল সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলটন হাসান প্রমুখ।

সাতক্ষীরায় পুলিশের বিশেষ

বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতে ৮ নেতাকর্মীসহ ৩৮ জন গ্রেফতার

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতে ৮ নেতাকর্মীসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযানকালে পুলিশ ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। শুক্রবার সন্ধ্যা হতে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মিজানুর রহমান জানান, সদর থানায় ৯ জন, কলারোয়া থানায় ৪ জন, তালা থানায় ২জন, কালিগঞ্জ থানায় ৫ জন, শ্যামনগর থানায় ৪ জন, আশাশুনি থানায় ৪ জন,বিস্তারিত পড়ুন

শার্শার গোগায় বিষপানে যুবকের আত্মহত্যা

যশোরের শার্শার পল্লীতে বিষখেয়ে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (১০ ফেব্রুয়ারী ) ভোরে উপজেলার গোগা বাগানপাড়া গ্রামের আমানুলের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) বিষখেয়ে মারা যায়। স্থানীয়রা জানায় জাহাঙ্গীরেরর বাবা তার নামে পাঁচকাটা জমি কবলাকরে দিলে সে ঐ জমি তার স্তীর নামে লিখে দেয়। জমিপেয়ে জাহাঙ্গীরেরর স্ত্রী অন্য ছেলের হাতধরে পালিয়ে যায়। এনিয়ে শুক্রবার রাতে বাপবেটায় ঝগড়া হয়।পরবর্তিতে মনের ক্ষোভে বাজার থেকে বিষকিনে গভীররাতে পান করে। সকালে তার পরিবারের লোকজন মৃত অবস্থায়বিস্তারিত পড়ুন

ফখরুলের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

খালেদা জিয়াকে দেখে গেলেন ভাই-বোন

পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বজনরা। শুক্রবার বিকেলে প্রায় ঘণ্টাখানেক ধরে সাক্ষাৎ শেষে বিকেল সোয়া ৫টায় তারা কারাগার থেকে বেরিয়ে আসেন। সাক্ষাৎ করতে করাগারে যাওয়া স্বজনদের মধ্যে ছিলেন- খালেদার জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভি ইস্কান্দার এবং খালেদার বোন সেলিনা। তারা কারাগারে সাক্ষাৎ শেষে বেরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যান। সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীরবিস্তারিত পড়ুন

৬ষ্ঠ বিশ্বসভায় যোগদানের উদ্দ্যেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দুবাইয়ে গমণ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২য় গ্লোবাল ডায়ালগ ফর হ্যাপিনেস ও ওয়ার্ড গভর্নমেন্ট সামিটের ৬ষ্ঠ বিশ্বসভায় অংশগ্রহণের উদ্দ্যেশে শুক্রবার বিকালে ঢাকা শাহাজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে দুবাইয়ের উদ্দেশ্যে গমণ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- সংযুক্ত আরব আমিরাতের সরকারের আয়োজনে ১০ ফেব্রুয়ারী হতে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত ২য় গ্লোবাল ডায়লিগ ফর হ্যাপিনেস ও ওয়ার্ড গভর্নমেন্ট সামিটের ৬ষ্ঠ বিশ্বসভা অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতের সরকারের আমন্ত্রণে তিনি উক্ত অনুষ্ঠানে যোগদানেরবিস্তারিত পড়ুন

আরো খবর...

রাজগঞ্জে বানিজ্যিক ভাবে চাষ হচ্ছে রসুন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাপা ইউনিয়নের খালিয়া গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে বানিজ্যিক ভাবে চাষ হচ্ছে রসুন৷ গত কয়েক বছর রসুনের ফলন ভাল হওয়ায়, এবছর রসুন চাষের আবাদ করা হয়েছে প্রায় ৩৫ হেক্টর জমিতে৷ জানা গেছে- উপজেলার রাজগঞ্জের খালিয়া গ্রামসহ পার্শবর্তী চন্ডিপুর, হানুয়ার, হেলাঞ্চী গ্রামে বানিজ্যিক ভাবে রসুনের চাষ হচ্ছে৷ রোপনকৃত রসুন গাছের বয়স ইতিমধ্যে প্রায় তিন মাস পার হয়েছে৷ আগামী ফাল্গুন মাসের মাঝা মাঝি সময়ে এ রসুন উঠতে পারে বলে জানানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গাড়ী পুড়ানোর মামলা দায়ের, গ্রেফতার ৫

সাতক্ষীরায় গাড়ি পুড়ানোর অভিযোগে ১৬ বিএনপি-জামায়াত নেতা-কর্মীর নামসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনের নামে থানায় একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর থানার এসআই হাফিজুর রহমান(২) বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ ও সাধারন সম্পাদক তারিকুল হাসানসহ ১৬বিএনপি-জামায়াত নেতা-কর্মীর নামসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনের নামে মামলাটি দায়ের করেন। পুলিশ এ মামলায় ইতিমধ্যে এজাহার নামীয় ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের কাটিয়া এলাকার হামিদুল ইসলাম খান, কলারোয়া উপজেলার ওমর আলী,বিস্তারিত পড়ুন

ছাত্রদলের কেন্দ্রীয় সহ.সভাপতি কলারোয়ার রিপন ঢাকায় গ্রেপ্তারের পর রিমান্ডে

জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ.সভাপতি কলারোয়ার সন্তান আতিকুজ্জামান রিপনকে ১দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ। শুক্রবার ঢাকার সিএমএম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহষ্পতিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজধানী ঢাকার বকশিবাজারের বিশেষ আদালতে গাড়ি বহরে যাওয়ার সময় তেজগাঁও’র সাতরাস্তা মোড় এলাকা থেকে আতিকুজ্জামান রিপনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশের একটি দল। রিপনের সাথে গ্রেফতার করা হয় অপর এক ছাত্রদল নেতাকে। আটকের পর শুক্রবার ঢাকার সিএমএম আদালতে নেয়াবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার ওসি’র সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথের সাথে মতবিনিময় করেছেন কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে ওসি’র অফিস কক্ষে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক যারা কলারোয়া প্রেসক্লাবের সদস্য তারা ওই মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ ও প্রকাশ করার আহবান জানান ওসি বিপ্লব দেব নাথ। তিনি বলেন- ‘এলাকার সার্বিক আইনশৃংখলা সমুন্নত রাখতে ও যেকোন অপশক্তি রুখতে পুলিশের পাশাপাশি কলম সৈনিকবিস্তারিত পড়ুন

কেশবপুরে আশ্রয়কেন্দ্রে বসবাসকারীদের মাঝে সবজির বীজ বিতরণ

যশোরের কেশবপুর উপজেলার সন্যাসগাছা, আগরহাটি ও আলতাপোল আশ্রয়কেন্দ্রে বসবাসকারী কৃষকদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ব্যক্তিগত উদ্যোগে উক্ত কৃষকদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদেরবিস্তারিত পড়ুন