মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ফেব্রুয়ারি, ২০১৮

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার

ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত নেয়ার একদিন পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার সকাল আটটা পাঁচ মিনিটে বাংলাদেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবিএ-এর কাছে বার্তা পাঠিয়ে ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়ার কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে আইএসপিএবিএ-এর সভাপতি আমিনুল হাকিম ঢাকাটাইমসকে বলেন, সকাল আটটা পাঁচ মিনিটে আমরা বিটিআরসির কাছে থেকে ইন্টারনেটের গতি স্বাভাবিক করার জন্য বার্তা পেয়েছি। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) থেকে ইন্টারনেটবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ২৫ ফেব্রুয়ারি মন্ত্রণালয় ঘেরাও

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগসহ তিন দফা দাবিতে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্র জোট। দাবি আদায়ে আগামী ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ঘোরাও করবে তারা। প্রশ্নফাঁস বন্ধে প্রগতিশীল ছাত্র জোট তিন দফা দাবি ঘোষণাসহ দুই দিনের কর্মসূচিদিয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র জোটটি। সংবাদ সম্মেলননে লিখিত বক্তব্যে সমন্বয়ক গোলাম মোস্তাফা বলেন, প্রশ্নফাঁস হবে কী হবে না এটি নির্ভর করে প্রশাসনের নিয়ন্ত্রণের ওপর। তারাবিস্তারিত পড়ুন

পরীক্ষা খারাপ হওয়ায় বকাবকি: মেডিক্যাল ছাত্রীর আত্মহত্যা

পরীক্ষা খারাপ হওয়ায় পরিবারের সদস্যদের বকাবকিতে অভিমান করে ‘আত্মহত্যা’ করেছেন রাজধানী মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় মুহূর্তে বাসার শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, ওইশিক্ষার্থীর নাম জান্নাতুন ওয়াদিয়া মিতু। তিনি ব্যাংক কলোনীর অধ্যক্ষ মতিউর রহমানের মেয়ে। মিতু রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) বিডিএস তৃতীয় বর্ষের শিক্ষাথী ছিলেন। তাঁর বাবা মতিউর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রামের বাসিন্দা। এছাড়া তিনি বালুগ্রাম আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষবিস্তারিত পড়ুন

চেয়ারম্যানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হিন্দু পরিবারকে হয়রানি

শেখর চন্দ্র রায় স্থানীয় কুলটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। হিন্দু অধ্যুষিত কুলটিয়া এলাকায় বেশ প্রভাবশালীও তিনি। তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কারো নেই। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আলীপুর গ্রামের গৃহবধূ সুইটি হালদার ও তার পরিবারকে চরমমূল্য দিতে হচ্ছে। সুইটির সাত বছর বয়সী ছেলেকে সহযোগিদের দিয়ে কুকুর লেলিয়ে হত্যাচেষ্টার পর থেমে থাকেনি চেয়ারম্যান শেখর ও তার অনুসারীরা। হামলা, পাল্টা মামলা ও হুমকি দিয়ে বাড়িছাড়া করেছে গৃহবধূ ও তার পরিবারের সদস্যদের। ‘একঘরে’বিস্তারিত পড়ুন

চার দিনের সফরে ইতালির রোমে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চার দিনের সফরে ইতালির রোমে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটায় রোমের আন্তর্জাতিক বিমান বন্দর লিউনার্দো দা ভিঞ্চিতে ফিউমিছিনো এসে পৌঁছান তিনি। এসময় ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতালির রোমে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। শেখ হাসিনা বিমান বন্দর থেকে সরাসরি গ্রান্ড হোটেল ‘পাকো দেই প্রিনছিপেই’ এসে পৌঁছেন। এদিকে ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিসবিস্তারিত পড়ুন

আপনার কি সারাদিনই ক্লান্ত লাগে?

ব্যস্ত দিনে ক্লান্ত লাগাই স্বাভাবিক। কিন্তু দিনভর ক্লান্তি আপনাকে ঘিরে রাখলে বুঝবেন সমস্যা আছে। জীবনে ক্লান্তি অনুভব করা খুবই সাধারণ একটা ব্যাপার। কিন্তু আপনি কি সারাক্ষণই ক্লান্তি অনুভব করেন? আপনার উত্তর যদি হ্যা হয়, তাহলে বিষয়টার দিকে এবার নজর দেওয়ার সময় এসেছে। আমরা সকলেই জানি, শরীর সুস্থ রাখার জন্য সঠিক পরিমাণে ঘুম খুবই প্রয়োজন। অনেক সময়ই কম ঘুমের কারণে ক্লান্তি দেখা দিতে পারে। কিন্তু রাতে ভালো ঘুমের পরও যদি সারাদিন ঘুমবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সুন্দর মনোরম ও মুগ্ধকর পরিবেশে সাতক্ষীরার মেজ্জাফ্ফার গার্ডেন ও তুফান কনভেনশন সেন্টার এবং লেকভিউ ক্যাফেতে রবিবার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গন থেকে প্রেসক্লাবের সদস্যবৃন্দ রওনা হয়ে প্রথমে মোজ্জাফার গার্ডেন ও পরে তুফান কনভেনশন সেন্টার এন্ড লেকভিউতে ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও বার্ষিক বনভোজনেবিস্তারিত পড়ুন

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবীতে কালিগঞ্জে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন (৩২ ধারা) বাতিলের দাবীতে সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রবিবার কালিগঞ্জ থানা সড়কে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও সমাবেশ। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুণ, সদস্য ইলাদেবী মল্লিক, রবিউল ইসলাম, গাজী জাহাঙ্গীর কবির, শেখবিস্তারিত পড়ুন

শ্যামনগরের সাবেক এমপি নজরুল গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলামকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা সদর উপকণ্ঠে ইসমাঈলপুর নিজ বাড়ি থেকে পুলিশের উপ-পরিদর্শক এসআই শংকর কুমার ও সহকারি উপ-পরিদর্শক এএসআই তরিকুল ইসলাম তাকে গ্রেপ্তার করে। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আধুনিকতার ছোয়ায় সাতক্ষীরায় মৃৎশিল্প বিলুপ্তির পথে

বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনবদ্য রূপ লাভ করেছে মৃৎশিল্প। বিশ্বজুড়ে প্রত্যেক দেশে রয়েছে নিজস্ব শিল্প ও সংস্কৃতি। এই শিল্প ও সংস্কৃতির পরিচয়ে পরিচিত হয় সে দেশ বা জাতি। এক একটি শিল্পের বিস্তারের পেছনে রয়েছে একটি দেশ বা জাতির অবদান। বাংলাদেশ রূপ বৈচিত্র্যের দেশ। এদেশে অতীতকাল থেকেই হাজার ধরনের সংস্কৃতি পালন করা হয়। যার একটি নিদর্শন হলো ‘মৃৎশিল্প’। বাংলাদেশের মৃৎশিল্পের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যের রূপকার হলেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে সাতক্ষীরা এরিয়ান্স ক্লাব সেমিতে

কলারোয়ায় ৮ম বজলুর রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে এরিয়ান্স ক্লাব, সাতক্ষীরা। রোববার কলারোয়া ফুটবল ময়দানে মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়ন এবং এমআর ফাউন্ডেশন, পাবলিক ইনস্টিটিউট ও উপজেলা ক্রীড়া সংস্থা পরিচালিত টুর্নামেন্টের মিডিয়া পার্টনা জনপ্রিয় ও পাঠকপ্রিয় অনলাইন নিউজ পেপার ‘কলারোয়া নিউজ’। খেলায় প্রথমে ব্যাট করে এরিয়ান্স ক্লাব, সাতক্ষীরা ৮ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে হৃদয় সর্বোচ্চ ৮৪ (৪৮) রান করেন। ১৭৩ রানেরবিস্তারিত পড়ুন

মহাত্মা গান্ধি স্বর্ণ পদকে ভূষিত হলেন কলারোয়া থানার ওসি বিপ্লব দেবনাথ

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেবনাথ [আই.জি. ব্যাজ (বার) প্রাপ্ত] আইন শৃঙ্খলা রক্ষা ও মানব কল্যানে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মহাত্মাগান্ধি স্বর্ণ পদক-১৮তে ভূষিত হয়েছেন। রাজধানী ঢাকার বাংলামোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রে গত ২৬জানুয়ারী সোনারবাংলা সঙ্গীত একাডেমির পক্ষ থেকে ওই স্বর্ণ পদক ও সম্মাননাপত্র প্রদান করা হয়। সেখানে ওই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলারোয়া থানায় যোগদানের পর থেকে কলারোয়া থানা এলাকায় সকলবিস্তারিত পড়ুন

কলারোয়ার কুশোডাঙ্গা ছাত্রলীগের সা.সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে অব্যহতি

কলারোয়া উপজেলা ছাত্রলীগের এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনে সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেলসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভায় বক্তরা বলেন- আসন্ন সংসদ নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে হলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির কার্যক্রম গতিশীল করতে হবে। এসময় সকলের সর্ব সম্মতিক্রমে সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়ন্ত মল্লিক ও সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশি অভিযানে গাঁজাসহ যুবক আটক

কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম (৩৫) কে আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকালে উপজেলার সোনাবাড়ীয়া বাজার থেকে তাকে আটক করা হয়। সে দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নির্দেশনায় এসআই পিন্টু লাল দাস, এএসআই মিলন হোসেন ও এএসআই রাসেল রানার নেতৃত্বে সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সোনাবাড়ীয়া বাজার থেকে মনিরুলকে আটক করা হয়। সেসময় তার দেহ তল্লাশীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় মহিলা আটক

কলারোয়ায় কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশি মহিলাকে আটক করেছে সীমান্তরক্ষী বিজিবি’র সদস্যরা। রোববার দুপুরের দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস ৫ আরবি’র নিকট গাড়াখালী সোনাই নদীর ধার থেকে তাকে আটক করা হয়। আটক মহিলা খুলনা জেলার ফুলতলা থানার জামিবিয়া গ্রামের অমল দাসের স্ত্রী ময়না দাস (৩৫))। কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক মোকাদ্দেস আলী জানান- ওই মহিলা বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য সোনাই নদীর ধারবিস্তারিত পড়ুন

কলারোয়ার রামভদ্রপুর প্রাইমারি স্কুলে ফুটবল প্রদান

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার সামগ্রি হিসেবে ফুটবল প্রদান করা হয়েছে। রবিবার দুপুরের দিকে চন্দনপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি ওই ফুটবলটি প্রদান করেন রামভদ্রপুর ওয়ার্ডের ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশের কাছে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ.সভাপতি আনোয়ার হোসেন, গয়ড়া ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ প্রমুখ।