জানুয়ারি, ২০১৮
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ার দলুইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলুইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ। নতুন বই হাতে পেয়ে শিশুরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দলুইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রাক্তন মাষ্টার রিজাউল ইসলামের সভাপতিত্বে প্রধানবিস্তারিত পড়ুন
যৌন হয়রানি বন্ধে মাঠে নামছে ৩০০ অভিনেত্রী

চলচ্চিত্রাঙ্গনসহ কর্মস্থলে যৌন হয়রানি রুখতে একটি কর্মসূচি শুরু করেছেন হলিউডের ৩০০ অভিনেত্রী, চিত্রনাট্যকার ও পরিচালক। টাইমস আপ শীর্ষক এই উদ্যোগের বিষয়টি প্রখ্যাত দৈনিক নিউইয়র্ক টাইমসে পুরো এক পৃষ্ঠা বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে। সোমবার এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়েছে- প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে সম্প্রতি নামজাদা অভিনেত্রীদের যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে টাইমস আপ সামনে এসেছে। বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই প্রকল্পটিকে বলা হচ্ছে, নারীদের জন্য বিনোদনশিল্পের নারীদের দিনবদলের ঐক্যবদ্ধবিস্তারিত পড়ুন
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার হুমকি

ফেসবুকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে হত্যার হুমকিসহ ধর্মীয় উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে নাটোর থেকে রোববার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সোমবার ওই যুবকের বিরুদ্ধে রমনা থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা ও দণ্ডবিধির ৪৫৭ ধারায় মামলা করেছে পুলিশ। পরে তাঁকে আদালতে হাজির করে চার দিন রিমান্ড চাইলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গ্রেপ্তার ওই যুবকের নাম সুজন কুমারবিস্তারিত পড়ুন
৬ বছরেই বিশ্ব সুন্দরী

বয়স মাত্র ছয়, আর এই ছয়েই গোটা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে। বিশ্বের স্বনামধন্য সংবাদ মাধ্যমগুলো তাকে নিয়ে সংবাদ প্রকাশ করছে বেশ বড় আকারে। নেটিজেনদের তালিকা থেকেও বাদ নেই তিনি। প্রায় পাঁচ লক্ষ ইনস্ট্রগ্রাম অনুসারী করে ফেলেছেন তার সচেতন ফ্যাশন ও মডেলিং অ্যাডভেঞ্চারের ছবিগুলো দিয়ে। বলা হচ্ছে রুশ শিশুকন্যা অ্যানাস্তাসিয়া কেনিজেভা অ্যানা’র ব্যাপারে। যে কিনা এই শিশু বয়সে পেছনে ফেলেছেন বিশ্বের বাঘা বাঘা সব সুন্দরীদের। ইনস্টাগ্রামে তার নীল নয়ন ও বাদামী চুলেরবিস্তারিত পড়ুন
ইরাকে সাবেক ‘মিস ইউনিভার্স’কে হত্যার হুমকি

ইরাকি বিশ্ব সুন্দরী ও সাবেক ‘মিস ইউনিভার্স-ইরাক’ সিমা কাসেমকে হত্যার হুমকি দিয়েছে উগ্রপন্থীরা। ইন্সটাগ্রামে পোস্ট করা এক কান্নাভেজা ভিডিওতে এ কথা জানান সিমা। বিবিসি। এর আগে বৃহস্পতিবার দেশটির আরেক মডেল ২২ বছর বয়সী ফারেসকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এরপর শনিবার ‘মিস ইরাক’ সিমাকে হত্যার হুমকি দিয়ে বার্তা পাঠায় তারা। তাকে বলা হয় ‘তুমিই পরবর্তী টার্গেট।’ সিমা কাসেমের ২৭ লাখ ফলোয়ার রয়েছে ইন্সটাগ্রামে। সেখানে পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, ‘খুন হওয়াবিস্তারিত পড়ুন
দেবহাটায় জাতীয়পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেবহাটা জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধা ৭টায় উপজেলার জাতীয় পার্টির আয়োজনে টাউনশ্রীপুর বাজারে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি যুদ্ধহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মাবুদ গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজল, সহ-সভাপতি আলহাজ্ব আনছার আলী, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, যুগ্ন- সম্পাদক আনোয়ার হোসেন আনু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর সরদার, নওয়াপাড়া ইউনিয়নবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় পাবলিক ময়দানে ১ জানুয়ারি সকালে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক,বিস্তারিত পড়ুন
তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক দিবসে শিক্ষার্থীরা পেল নতুন বই

শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক দিবসে নতুন বছরে পেল নতুন রঙিন বই। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবিদার রহমানের সভাপতিত্বে পাঠ্যপুস্তক দিবসে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিকবিস্তারিত পড়ুন
রসুলপুর সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতারন

শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রসুলপুর সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ। নতুন বই হাতে পেয়ে প্রতিবন্ধী শিশুরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান খান বিটুর সভাপতিত্বে প্রধানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পাঠ্যপুস্তক দিবসে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুলবিস্তারিত পড়ুন
কলারোয়া জুড়ে বই বিতরণ উৎসবে নতুন বছরে শান্তিপূর্ণ দেশ গড়ার আহবান লুৎফুল্লাহ এমপি’র

নতুন বছরে শান্তিপূর্ণ দেশ গড়ার আহবান জানিয়েছেন সাতক্ষীরা-১ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। নতুন বছরের প্রথম দিনে কলারোয়ায় শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন বই তুলে দিয়ে এ আহবান জানান তিনি। সোমবার সকালে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিকেএমকে পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠানে আয়োজিত ‘বই বিতরণ উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো এই সদস্য। অনুষ্ঠানে মুস্তফা লুৎফুল্লাহ এমপিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলে বই উৎসব

শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধী নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ। নতুন বই হাতে পেয়ে প্রতিবন্ধী শিশুরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো। সোমবার সকালে সুলতানপুরস্থ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা আ. করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে রঙিন বই উৎসব

শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা আ. করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা আ. করিম বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেল নতুন বই। নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গেবিস্তারিত পড়ুন
গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গিকারে কলারোয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বর্ণাঢ্য আয়োজনে কলারোয়ায় বছরের প্রথম দিনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সকালে দলীয় পতাকা শোভিত ৩৯ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়া উপজেলা মোড়স্থ বাসভবনে এ উপলক্ষ্যে মিলিত হয় উপজেলা বিভিন্ন প্রান্তের ছাত্রদলের লড়াকু সৈনিকেরা। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত করে নেতৃবৃন্দ জানান দিলো তাদের শক্তি সামর্থের।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বর্ণিল আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কলারোয়া উপজেলা জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল্লাহেল আলীম বাবুর নেতৃত্বে র্যালীটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাঁচা বাজার সংলগ্ন জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাস্টার আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবিস্তারিত পড়ুন
দেশের জন্য কাজ করতে হলে বই পড়ার বিকল্প আর কিছু নাই–মেয়র লিটন

যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন, বিশ^ মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আজ শিক্ষার জন্য বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করছে। কারন বই মানুষকে বাঁচতে শেখায়, বই মানুষকে অনুপ্রেরনা যোগায়, শক্তি যোগায় । পৃথিবীর সবচেয়ে বড় শক্তি শালি অস্ত্র হচ্ছে বই। নিজেকে তৈরী করে সম্মানের জন্য মানের জন্য দেশের জন্য কাজ করতে হলে বই পড়ার বিকল্প আর কিছু নাই। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় ওবিস্তারিত পড়ুন
