মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ডিসেম্বর, ২০১৭

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিএনপি মহাসচিব

‘জাতীয় পার্টির সঙ্গে বিএনপির জোট হবে কি হবে না, ভবিষ্যৎ বলবে’

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির সঙ্গে বিএনপির ঐক্যের সম্ভাবনা নাকচ করছেন না দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। ভবিষ্যতে জাতীয় পার্টির সঙ্গে বিএনপির জোট গঠনের সুযোগ আছে কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আপনাদের চিন্তাশক্তির জন্য আপনাদের ধন্যবাদ। এটা পুরোপুরি অনুমান নির্ভর। হবে কি হবে না, তা ভবিষ্যৎ বলবে। ” বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদবিস্তারিত পড়ুন

‘মধ্যবর্তী বা আগাম নির্বাচনের কোনো পরিকল্পনা সরকারের নেই’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মধ্যবর্তী বা আগাম নির্বাচনের কোন পরিকল্পনা বর্তমান সরকারের নেই। নির্বাচন নিয়মমাফিক যথা সময়ে অনুষ্ঠিত হবে। সেটি নির্বাচন কমিশনই আয়োজন করবে। তিনি বলেন, ‘আমি বলেছি- একমাস পর নির্বাচন হলেও আমরা প্রস্তুত। আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, পরিকল্পনাও নেই। এটা শুধু তাই নয়, একমাস, তিনমাস ছয়মাস যখনই নির্বাচন হয়, তখনই আমরা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছি। তবে আমরা চাই বিজয়ের মাসবিস্তারিত পড়ুন

ডিজিটাল মেলায় ডিজিটাল পুলিশ

শুরু করা যাক জরুরি সেবা নিয়ে। দেশের যে কোনো স্থানে জরুরি সাহায্যে আপনি এখন শুধু একটি নম্বর ৯৯৯-এ কল করে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সেবা। বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে বড় পরিসরে সম্প্রতি পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে এই জরুরি সেবা। আবার ধরা যাক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর কথা। আগের মত থানায় যাবার আর প্রয়োজন নেই। ঘরে বসেই অনলাইনে আবেদনের মাধ্যমে পেয়ে যাবেন পুলিশ ক্লিয়ারেন্স। শুধু জরুরি সেবা কিংবা পুলিশ ক্লিয়ারেন্সই নয় আরো বহুবিধ পুলিশি সেবাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন ও এসপিকে বিদায় সংবর্ধনা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের নব-নির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যার পরে সাতক্ষীরা স্টেডিয়ামের ২য় তলায় অবস্থিত জেলা ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধনের ওই অনুষ্ঠানে এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাতক্ষীরার সদ্য বিদায়ী পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেন, পিপিএম (সেবা) কে বিদায় সংবর্ধনা জানানো হয়। বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) আবুল কামেশ মো.মহিউদ্দীন। অনুষ্ঠানে এসপি আলতাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অজ্ঞান পার্টির কবলে দুই পরিবার

কলারোয়ায় অজ্ঞান পার্টির কবলে পড়ে দুই পরিবারের ৫ জন অসুস্থ্য হয়েছে। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক হাসান জানান- গত ৩০ নভেম্বর রাতে সবার অজান্তে অজ্ঞান পার্টির লোকজন ভাতের হাড়ির ভিতরে ঘুমের ঔষুধ মিশিয়ে দেয়। রাতের খাওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে। এরই মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের ভিতরে ঢুকে কানের দুল ও নগদবিস্তারিত পড়ুন

কলারোয়া মুক্তদিবসে মুস্তফা লুৎফুল্লাহ এমপি

‘মুক্তিকামী বাঙালিরা লুঙ্গি-গামছার আশা না করে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিলেন’

সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘মুক্তিযুদ্ধের চেতনা লালন আর ধারণ করে বাংলাদেশ এগিয়ে চলেছে। বীর মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা সবার চলার পথের পাথেয়।’ বুধবার দুপুরে ৬ডিসেম্বর কলারোয়া পাক হানাদারমুক্ত দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহান মুক্তিযুদ্ধের সময় নিজের স্মৃতিচারণ করে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন- ‘তখন ফাইভে পড়ার সময় যখন স্কুলের পাশ দিয়ে মুক্তিকামীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিআরডিবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর (বিআরডিবি) বার্ষিক ৪০তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেল পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিআরডিবির উপ-পরিচালক নাসির উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না।বিস্তারিত পড়ুন

দেবহাটায় পাক হানাদার মুক্ত দিবস পালিত

দেবহাটায় ৬ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে সম্পূর্ন রুপে পাক হানাদার মুক্ত হয় গোটা দেবহাটা। এ উপলক্ষে বুধবার বিকাল ৪টায় পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা যুদ্ধহত মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আব্দুল মাহমুদ গাজী, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদবিস্তারিত পড়ুন

৬ ডিসেম্বর কলারোয়া পাক হানাদার মুক্ত দিবস

৬ ডিসেম্বর, সাতক্ষীরার কলারোয়া পাকিস্তানী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্তানী সেনাবাহিনী ও দোসরদের হটিয়ে অবরুদ্ধ কলারোয়াকে হানাদারদের কবল থেকে মুক্ত করে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করে। সূত্র মতে, মহান মুক্তিযুদ্ধের কলারোয়ায় ৩৪৩ জন বীর সস্তান অংশ নেন। শহীদ হন ২৭জন মুক্তিযোদ্ধা, এর মধ্যে কলারোয়ার বীর সস্তান ৯জন। আর এ পর্যন্ত কলারোয়ার ৮টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। দীর্ঘ ৯ মাসের স্বাধীনতা যুদ্ধে কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মণিরামপুরে কারের ধাক্কায় দুই নারী আহত

মণিরামপুরে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই নারী আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে যশোর-চুকনগর আঞ্চলিক সড়কের মণিরামপুর বেগারীতলা নামক স্থানে তারা দুর্ঘটনার শিকার হন। আহত দুই জন হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী রেসমা খাতুন (৩০) ও হরেরগাতী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী পাপিয়া খাতুন (২৫)। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে যশোর আদ-দ্বীন হাসপাতালে পাঠিয়েছেন। মণিরামপুর ভায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিনবিস্তারিত পড়ুন

৬ ডিসেম্বর মুক্ত হলো দেশের প্রথম জেলা শহর যশোর

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ছিল অন্যতম তাৎপর্যপূর্ণ দিন। এদিন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর যশোরকে মুক্তি ও মিত্রবাহিনী মিলে শত্রুমুক্ত করে। একাত্তরের এই দিনে মুক্তি ও মিত্রবাহিনী একযোগে যশোর শহরে ঢুকে বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা উড়িয়ে দেয়। যশোরই একাত্তরের ডিসেম্বরে শত্রুর কবল থেকে মুক্ত হওয়া প্রথম জেলা শহর। এর মাধ্যমে খুলনা ছাড়া দেশের পুরো দক্ষিণ-পশ্চিম অঞ্চলই মুক্তি ও মিত্রবাহিনীর দখলে চলে আসে। পাকিস্তানি হানাদারবাহিনীর শক্ত দুর্গগুলোর একটি ছিলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বিদায়ী ও নবাগত এসপি দ্বয়ের বিদায় ও বরণ সংবর্ধনা

সাতক্ষীরার বিদায়ী পুলিশ সুপার আলতাফ হোসেন পিপিএম এঁর বিদায় ও নবাগত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এর বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআইজি দিদার আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে খুলনা রেঞ্জের অতিরিক্ত রেঞ্জ ডিআইজি (অপরাধ) হাবিবুর রহমান, বিপিএম,বিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ডুমুরখালি মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা : ৪জন আহত

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ডুমুরখালি মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার বিকালে ডুমুরখালি বাজারে দুই পক্ষের উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে৷ যে কোনো মুহুর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ৷ স্থানীয় শিক্ষক গোলাম মোরশেদ জানান- ডুমুরখালি মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের অভিভাবক সদস্য পদের মনোনয়নপত্র ক্রয়ের শেষদিন ছিলো মঙ্গলবার (৫ ডিসেম্বর)৷ এদিন স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপ, সাবেক পশু সম্পদ কর্মকর্তা মুক্তিযোদ্ধা গোলাম রসুল পক্ষের অভিভাবক সদস্য প্রার্থী আওয়ামী লীগ নেতা,বিস্তারিত পড়ুন

কেশবপুরের পাঁজিয়ায় মাছ বাজারের উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারে মঙ্গলবার সকালে মাছ বাজারের উদ্বোধন করা হয়েছে। পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পাঁজিয়া মাছ বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু ও পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঁজিয়া বাজার কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, উপদেষ্টা সিরাজুল ইসলাম সরদার, বাবর আলীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শ্রমিক নেতার শ্বশুরের মৃত্যুতে শোকজ্ঞাপন

কলারোয়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মজনু রহমানের শ্বশুর আবুল হাশেম মোল্লাহ (৯৫) এর মৃত্যুতে শোক জ্ঞাপন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সড়ক পরিবহন শ্রমিকলীগের। বিবৃতিদাতারা হলেন উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি আমজাদ হোসেন শাহিন, কার্যকরী সভাপতি শহিদ আলী, সহ সভাপতি আব্দুর রশিদ, জাহাঙ্গীর হোসেন, এনামুল হোসেন, রফিকুল ইসলাম, শেখ রিয়াজুল ইসলাম, আসাদ ড্রাইভার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক আসিফ হোসেন মিলন, খন্দকার এনামুলবিস্তারিত পড়ুন

একান্ত সাক্ষাতকারে সাতক্ষীরার প্রথম মহিলা আম্পায়ার

‘কানাঘুষাতে মনোবল হারাইনি’

গতানুগতি ও প্রচলিত সমাজ ব্যবস্থায় সাধারণত ক্রিকেট আম্পায়ারিং-এর ক্ষেত্রে পুরুষদের-ই দেখা যায়। সেখানে যখন একজন মহিলাকে দেখা যাবে অবশ্যই সেটা একটু হলেও ব্যতিক্রম ও অনন্য। তেমনি একজন সাতক্ষীরা জেলার প্রথম মহিলা আম্পায়ার মিনতী রাণী। ক্রীড়াক্ষেত্রে সাতক্ষীরা জেলা তরতর করে এগিয়ে চলেছে দূর্বার গতিতে। শুধু ছেলেরা নয়, এগিয়ে এসেছে এই জেলার মেয়েরাও। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক ‘সাবিনা’ এই জেলার-ই মেয়ে। গোলমেশিনখ্যাত এবং বাংলাদেশের একমাত্র প্রমিলা ফুটবলার যিনি বিদেশি লীগেও খেলছেন।বিস্তারিত পড়ুন