ডিসেম্বর, ২০১৭
বর্তমানে মাস হিসাবে দেখছেন
এমডিদের পদ রক্ষায় কাজে আসছে না কেন্দ্রীয় ব্যাংকের সুরক্ষানীতি

গত তিন বছরে বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেড থেকে পদত্যাগ করতে হয়েছে তিনজন ব্যবস্থাপনা পরিচালককে (এমডি)। পরিচালনা পর্ষদে পরিবর্তনের কারণে চাপের মুখে এ বছর চাকরি হারাতে হয়েছে দুজন এমডিকে। পর্ষদের চাহিদা পূরণ করতে না পারায় সর্বশেষ গত ২০ নভেম্বর পদত্যাগ করতে হয়েছে মেঘনা ব্যাংকের এমডি মোহাম্মদ নূরুল আমিনকেও। গুঞ্জন আছে, পরিস্থিতির কারণে পদ হারাতে হতে পারে আরো একাধিক ব্যাংকের এমডিকে। ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুরক্ষায় ২০১৪ সালের ২৩ ডিসেম্বর পরিপত্র জারি করেবিস্তারিত পড়ুন
মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টির দুই নায়ক

গত মাসের ৪ তারিখ এক ঘটনায় বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে ওঠে সৌদি আরব। রাজপরিবারের প্রভাবশালী ১১ সদস্যসহ সে দেশের অর্ধশত অভিজাতকে গ্রেফতার করে রিয়াদের বিলাসবহুল রিত্য কার্লটন হোটেলে নেয়া হয়। এর আগে দুপুরে সৌদি রাজা সালমান তার পুত্র মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে একটি দুর্নীতি দমন কমিটি গঠনের ঘোষণা দেন। ধরপাকড় চালানো হয় জুনিয়র সালমানের নির্দেশেই। চাঞ্চল্যকর এ ঘটনার কারণ স্পষ্ট হয় ওইদিন সন্ধ্যায়। সালমানের পদক্ষেপকে সমর্থনবিস্তারিত পড়ুন
সরে গেল সতর্ক সংকেত, কাটছে মেঘও

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলোর জন্য দেখানোর জন্য ঘোষিত সতর্ক সংকেত তুলে নিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার সকাল ১০টা থেকে সতর্ক সংকেতগুলো তুলে নেয়া হয়। তবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজও আকাশ মেঘলা থাকবে। নিম্নচাপের প্রভাবে রাজধানীতে আজ বৃষ্টি না হলেও দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে গত শনিবার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি শুরু হয়। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ববিস্তারিত পড়ুন
প্যারিসে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান প্ল্যানেট সামিটে যোগ দিতে আজ ফ্রান্সের রাজধানী প্যারিস উদ্দেশে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ সোমবার সকাল সাড়ে সোয়া ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশে যাত্রা শুরু করেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ফ্লাইটটির। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পবিস্তারিত পড়ুন
পানি সম্পদ মন্ত্রণালয়ে ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১০ ডিসেম্বর’১৭ পানি সম্পদ মন্ত্রণালয়ের সভা কক্ষে জনাব আনিসুল ইসলাম মাহমুদ, মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় এঁর সভাপতিত্বে ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম, বীরপ্রতিক, মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, জনাব ইসমাত আরা সাদেক, মাননীয় প্রতিমন্ত্রী, জন প্রশাসন মন্ত্রণালয়, জনাব মুস্তফা লুৎফুল্লাহ, এমপি, সাতক্ষীরা-১, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মহোদয়সহ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত আসামীসহ দুই ব্যক্তি আটক

কলারোয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২২ পুরিয়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও এক ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করেছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ এর নির্দেশনায় কলারোয়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনাকালে এসআই পিন্টু লাল দাস এর নেতৃত্বে এএসআই রাসেল রানা, এএসআই মিলন হুসাইন সঙ্গীয় ফোর্সের সহায়তায় কলারোয়ার কেঁড়াগাছি গ্রামের জাহানারা বেগমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২২ পুরিয়া গাঁজাসহ শনিবার রাত ৮টার দিকে জাহাঙ্গীর হোসেন ওরফে বাবলু (৪০)বিস্তারিত পড়ুন
কলারোয়ার সিংগা হাইস্কুলে গণযোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের অায়োজনে Brac Education এর সহযোগিতায় Public Speaking & Communication Skill এর ২দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ২টায় কর্মশালার উদ্ভোধন করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক অা:রউফ, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, মাস্টার জাহাঙ্গীর হোসেন, প্রদীপ বিশ্বাস, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরীন অাক্তার, স্বপন সরকার, অা: সালাম ও বদরুজ্জামান। প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন ব্র্যাকেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কলারোয়ায় শনিবার পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। ‘আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতিবিরোধী এ্ দিবসের কর্মসূচির মধ্যে ছিলো: শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন, মানববন্ধন ও আলোচনা সভা। শনিবার সকাল ১০ টায় কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এরপর উপজেলা পরিষদ তোরণের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী আলোচনা সভায় প্রধানবিস্তারিত পড়ুন
ওবাইদুল কাদেরের আগমনকে সামনে রেখে কলারোয়ায় কর্মীসভা

কলারোয়ায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত। পরিবহণ, সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদেরের আগমনকে সামনে রেখে কলারোয়ায় এ কর্মীসভা। সাতক্ষীরায় আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,পরিবহণ, সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদেরের আগমন উপলক্ষে,কলারোয়া দেয়াড়ায় কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথির উপস্থিতিতে, ৯ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে চারটার সময় ঐ কর্মীসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এর সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
‘সরকার জনগণের মানবাধিকার সুরক্ষায় বদ্ধপরিকর’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পাশাপাশি মানবাধিকার সুরক্ষার কাজে নিয়োজিত বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, সিভিল সোসাইটি, গণমাধ্যম, মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হবে। আওয়ামী লীগ সরকার দেশের জনগণের মানবাধিকার সুরক্ষায় বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন,বিস্তারিত পড়ুন
‘প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমানে দেশে জনগণের না আছে নাগরিক স্বাধীনতা না আছে মৌলিক অধিকার। সুতরাং এ নৈরাজ্যকর দুঃশাসনের ছোবল থেকে মুক্তি পেতে এ মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে। দেশের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তায় জনগণের মিলিত কণ্ঠে আওয়াজ তুলে বর্তমান অপশাসনের অবসান ঘটাতে হবে। রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বেগম জিয়া এসব বলেন। তিনি বলেন, বাংলাদেশে এখন ভয়াবহবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা সংকট মানবাধিকার পরিস্থিতিকে ঝুঁকিতে ফেলে দিয়েছে : ইইউ

ইউরোপীয় ইউনিয়ন বলেছে, মানবাধিকার রক্ষায় একটি সার্বজনীন ঘোষণায় স্বাক্ষরের ৭০ বছর পর এসে রোহিঙ্গা সংকট মানবাধিকার পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইইউ আজ এক বিবৃতিতে এ কথা বলেছে। বিবৃতিতে বলা হয়, মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় স্বাক্ষরের প্রায় ৭০ বছর পর মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়ের সাম্প্রতিক ঘটনা বিশ্বকে পুনরায় মানবাধিকার লংঘনের ঘটনাই স্মরণ করিয়ে দিচ্ছে যে, মানবাধিকার এখনো ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। ইইউ বলেছে, রোহিঙ্গা সংকট আজ পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছে, বিশ্বেবিস্তারিত পড়ুন
সোমবার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে

সোমবার থেকে পর্যায়ক্রমে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতে থাকবে, তবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রবিবার পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ আবদুর রহমান আজ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং সোমবার থেকে অবস্থার উন্নতি হবে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায়বিস্তারিত পড়ুন
চুলপড়া প্রতিরোধে দরকার যে ৮টি ভিটামিন ও খনিজ
ভালো চুল স্বাস্থ্যকর দেহের লক্ষণ। কীভাবে? কারণ দেহে সঠিক পরিমাণে পুষ্টি উপাদান ভারসাম্যপূর্ণভাবে থাকলেই আপনি শক্তিশালী ও ভারী চুল পাবেন। সুতরাং কোনো ব্যক্তির স্বাস্থ্যের অবস্থা আন্দাজ করা যায় শুধু তার চুলের দিকে তাকিয়েই। চুলের জন্য উপকারী অসংখ্য পুষ্টি উপাদান আছে। এখানে শুধু সবচেয়ে দরকারী পুষ্টি উপাদানগুলো সম্পর্কে আলোচনা করা হলো। আর কীভাবে সবচেয়ে ভালো উপায়ে চুলের জন্য আপনি এই সবগুলো পুষ্টি উপাদান পেতে পারেন? চুলে পুষ্টি উপাদান সরবরাহের জন্য আপনি মাসেবিস্তারিত পড়ুন
দলীয় সিদ্ধান্ত অমান্য, ভাতিজাকে বহিষ্কার করলেন এরশাদ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সিদ্ধান্ত অমান্য করে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় ভাতিজা মকবুল শাহরিয়ার আসিফকে বহিষ্কার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বলেন, দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গের জন্য মকবুল শাহরিয়ারকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পার্টির কোনো সদস্য আসিফ শাহরিয়ারের পক্ষে তাঁর নির্বাচনী কাজে অংশবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে প্রজননস্বাস্থ্য অধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে যুব বান্ধব প্রজনন স্বাস্থ্য অধিকার ও মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সম্পর্কিত এক মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। দলিতের সহকারী পরিচালক বাসন্তী লতা দাসের সভাপতিত্বে ও হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক নাজমিন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদবিস্তারিত পড়ুন
