শনিবার, সেপ্টেম্বর ৯, ২০১৭
বর্তমানে দিন হিসাবে দেখছেন
হেফাজতেরও মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামও মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৯ সেপ্টেম্বর কওমি মাদ্রাসাভিত্তিক আলোচিত এই সংগঠনটি ঢাকার গুলশানে মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে। এছাড়া আগামী ১৬ সেপ্টেম্বর শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ ও গণমিছিল এবং ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতিসংঘ ও ওআইসি মহাসচিব বরাবর স্মারকলিপি দেবে সংগঠনটি। এছাড়া মসজিদ-মাদ্রাসায় কুনুতে নাজেলার (ফজরের নামাজে বিশেষ দোয়া) আমল এবং নির্যাতিত রোহিঙ্গাদের সহযোগিতার জন্য ত্রাণ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে হেফাজত। শনিবারবিস্তারিত পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৭৫ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রামোড় থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৭৫ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজট শুরু হয়েছে। শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া এই যানজটে রাতভর আটকা পড়ে শতশত যানবাহনের হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার সকাল আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট দেখা গেছে। ঈদের ছুটি গত সপ্তাহে শেষ হলেও রবিবার থেকে থেকে কর্মজীবিরা কাজে যোগদান করবেন এমন চিন্তা থেকে বৃহস্পতিবার বিকাল থেকেবিস্তারিত পড়ুন
চাকরি পেলেন দৃষ্টি হারানো সিদ্দিকুর

ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া টিয়ারশেলের আঘাতে দৃষ্টি হারানো সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে সরকারি চাকরি দেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীন সরকারি এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে ‘টেলিফোন অপারেটর’ পদে তাকে চাকরি দেয়া হয়। আগামী ১৪ সেপ্টেম্বর সিদ্দিকুর রহমান তার কর্মস্থলে যোগদানের কথা রয়েছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত ১ আগস্ট সিদ্দিকুরকে সরকারি চাকরি দেয়ার ঘোষণা দিয়েছিলেন। পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে গত ২০ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকাবিস্তারিত পড়ুন
পাল্টে যাচ্ছে ডেঙ্গু জ্বরের লক্ষণ

চলতি বছরে বৃষ্টিপাত শুরু হয়েছে নির্ধারিত সময়ের চেয়ে আগে। এই বৃষ্টিপাতের ফলে এডিস মশার জন্ম হওয়ায় চিকুনগুনিয়ার প্রভাব লক্ষ্য করা গেছে গত বছরের নভেম্বর মাস থেকেই। আর বর্ষার সময়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ গত কয়েক বছর ধরেই নিয়মিত দেখা যাচ্ছে। কিন্তু এবার ডেঙ্গু রোগীদের দেখে চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর লক্ষণ পাল্টে যাচ্ছে। মানুষের বায়োলজিক্যাল ক্যারেক্টার বদলে যাওয়ার কারণেই ডেঙ্গুর লক্ষণ পাল্টাচ্ছে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের বরাত দিয়ে খবরটি দিয়েছে শীর্ষস্থানীয় একটি অনলাইন নিউজ প্রোটাল;বিস্তারিত পড়ুন
হেলিকপ্টার থেকে গুলি করা হয় রোহিঙ্গাদের!

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সবার জীবনের গল্প যেন এক। কষ্ট, দুর্ভোগ, ক্ষুধা, আতঙ্ক আর স্বজন হারানোর বেদনা। পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, হেলিকপ্টার থেকে তাঁদের ওপর গুলি বা বিশেষ কিছু ছোড়া হতো। এতে অনেকে গুলিবিদ্ধ হন; প্রাণও হারান অনেকেই। রোহিঙ্গাদের বরাত দিয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভিয়ান তান সম্প্রতি কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান। গত দুই সপ্তাহে বাংলাদেশে প্রায় ২ লাখ ৭০ হাজারবিস্তারিত পড়ুন
‘রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার আহ্বানে সাড়া দেবে বিশ্ব’

রোহিঙ্গা সংকটের সমাধান করতে মিয়ানমার সরকারের প্রতি চাপ সৃষ্টির যে আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে সব দেশই সাড়া দেবে বলে আশা করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। রোহিঙ্গা ইস্যুতে আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারত মিয়ানমারকে সমর্থন করছে এ বিষয়টা আপনারা কীভাবে দেখছেন-এমন প্রশ্নের জবাবে নাসিম এই আশা প্রকাশ করেন। শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিম।বিস্তারিত পড়ুন
